বুথে বুথে লাইন পড়েছে সকাল থেকেই। প্রায় সব জেলাতেই ভোটার উপস্থিতির হার চোখে পড়ার মতো। কোন জেলায় কত ভোটার উপস্থিতির হার? দেখে নেওয়া যাক।

কর্ণাটকে হাড্ডাহাড্ডি লড়াই। কুর্সি দখলের যুদ্ধে পিছিয়ে নেই কোনও দলই। একদিকে দক্ষিণের একমাত্র রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজপি। অন্যদিকে গড় দখলের লড়াইয়ে পিছিয়ে নেই কংগ্রেসও। ১০ মে বুধবার সকাল ৭টা থেকে কর্ণাটকে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট গ্রহণ হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ২২৪টি আসনে হচ্ছে ভোট যুদ্ধ। বুথে বুথে লাইন পড়েছে সকাল থেকেই। প্রায় সব জেলাতেই ভোটার উপস্থিতির হার চোখে পড়ার মতো। কোন জেলায় কত ভোটার উপস্থিতির হার? দেখে নেওয়া যাক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সকাল ৯টা পর্যন্ত কর্ণাটকের সব বুথ মিলিয়ে মোট ভোটার উপস্থিতির হার ৭.৮৩ শতাংশ। এর মধ্যে বিবিএমপি (সেন্ট্রাল)-এ ভোটার উপস্থিতির হার ৭.৮৯ শতাংশ। বিবিএমপি (উত্তর)-এ ৭.৫৫ শতাংশ। বিবিএমপি (দক্ষিণ)-এ ভোটার উপস্থিতির হার প্রায় ৬.৪৫ শতাংশ। বালাকোটে ৮.৫২ শতাংশ। ব্যাঙ্গালোর রুরালে হার ৭.৭২ শতাংশ। ব্যাঙ্গালোর আরবানে হার ৯.১১ শতাংশ। বেলগাঁও-তে ভোটার উপস্থিতির হার ৭.৪৭ শতাংশ। বেলারিতে ৮.৮৪ শতাংশ। বিদারে ৭.৬৪ শতাংশ। বিজাপুরে ভোটার উপস্থিতির হার ৮.৩৬ শতাংশ।

একনজরে কর্ণাটকে ভোটার উপস্থিতির হার (সকাল ৯টা পর্যন্ত)

  • বিবিএমপি (সেন্ট্রাল) -৭.৮৯ %
  • বিবিএমপি (উত্তর) -৭.৫৫ %
  • বিবিএমপি (দক্ষিণ) -৬.৪৫ %
  • বালাকোট -৮.৫২ %
  • ব্যাঙ্গালোর রুরাল - ৭.৭২ %
  • ব্যাঙ্গালোর আরবান -৯.১১ %
  • বেলগাঁও - ৭.৪৭ %
  • বেলারিতে - ৮.৮৪%
  • বিদার - ৭.৬৪ %
  • বিজাপুর - ৮.৩৬ %

বুধবার সকাল ৭টায় শুরু হয়েছে কর্ণাটকের ২২৪টি আসনের ভোট গ্রহণ। ভোট গ্রহণ হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৫ কোটিরও বেশি ৩১ লক্ষেরও বেশি ভোটার ২৬১৫ জন প্রার্থীর ভাগ্য আগামী পাঁচ বছরের জন্য নির্ধারণ করবেন। ভোট গ্রহণ হবে ৫৮ হাটার ৫৪৫টি পোলিং স্টেশনে। প্রত্যেকটি বুথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্ণাটকে ২৬১৫ প্রার্থীর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২৪৩০ ও মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ১৮৪ জন। তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কর্ণাটকে তরুণ ভোটারের সংখ্যা ১১ লক্ষেরও বেশি। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী ৪ লক্ষেরও বেশি পোলিং কর্মী ভোট প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন।

আরও পড়ুন -

'আমরা ১৩০ থেকে ১৩৫টি আসন পেতে চলেছি' জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রবীণ বিজেপি নেতা বিএস ওয়েদুরাপ্পা

কর্ণাটকের প্রার্থীদের মধ্যে কত জন দাগী অপরাধী, জেনে নিন

ভোট গ্রহণের আগের দিনেই প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ ঠুকল কংগ্রেস