MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • ওয়াকফ সম্পত্তি কী? মুসলিমদের এই সম্পত্তি আইন বদলে মোদী সরকারের কড়া বিলে কী কী রয়েছে

ওয়াকফ সম্পত্তি কী? মুসলিমদের এই সম্পত্তি আইন বদলে মোদী সরকারের কড়া বিলে কী কী রয়েছে

কেন্দ্র সরকার ওয়াকফ বোর্ডের আইন ১৯৯৫ সালের সংশোধন করতে চাইছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছে এটি সংখ্যালঘুদের উপর হস্তক্ষেপ, কিন্তু সরকার বলছে এতে কোনও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে না।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 09 2024, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ওয়াকফ বোর্ডের আইন
Image Credit : Getty

ওয়াকফ বোর্ডের আইন

১৯৯৫ সালে ওয়াকফ বোর্ডের আইনে বদল আনতে চাইছে কেন্দ্র সরকার। কিরেণ রিজিজু বলেছেন, কোনও ধর্মীয় সংগঠনের স্বাধীনতায় হস্তক্ষেপ করার উদ্দেশ্য নেই কেন্দ্রে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বিরোধিতায় বিরোধীরা
Image Credit : our own

বিরোধিতায় বিরোধীরা

সংসদে নতুন বিলের বিরোধিতা করেছেন বিরোধীরা। তাদের বক্তব্য সংখ্যলঘুদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। বিলের উদ্দেশ্য হিংসা ছড়ান।

310
ওয়াকফ সম্পত্তি
Image Credit : our own

ওয়াকফ সম্পত্তি

স্থাবর ও অস্থাবর সম্পত্তি যা দলিলের মাধ্যমে আল্লাহকে দান করা হয় তাই ওয়াকফ সম্পত্তি। এই সম্পত্তি সেবামূলক কাজে ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরেই ওই রেওয়াজ চলে আসছে মুলসিম সম্প্রদায়ের মধ্যে।

410
ওয়াকফ সম্পত্তির ব্যবহার
Image Credit : our own

ওয়াকফ সম্পত্তির ব্যবহার

সাধারণত কোনও জনসেবার কাজে ব্যবহৃত হয় এই জমি। অথবা কেউ উত্তরসূরী হিসেবে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এই সম্পত্তি কখনও হস্তান্তর করা যায় না। সাধারণত, শিক্ষা প্রতিষ্ঠান, কবর, মসজিদের জন্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়ার জন্য জমি ব্যবহার করা হয়।

510
ওয়াকফ বোর্ড
Image Credit : our own

ওয়াকফ বোর্ড

ওয়াকফ সম্পত্তির দেখভালের দায়িত্বে থাকে বেশ কয়েকজন। তাদের সম্মতিতেই সম্পত্তির ব্যবহার হয়। সেই মণ্ডলীকে বলা হয় ওয়াকফ বোর্ড। মূলত মুসলিমরাই বোর্ডের সদস্য হন।

610
ওয়াকফ বোর্ডের গঠন
Image Credit : X-SansadTV

ওয়াকফ বোর্ডের গঠন

১৯৬৮ সালে তৈরি হয় সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। দেশ জুড়ে ওয়াকফ বোর্ডগুলি এই কাউন্সিলের নজরদারিতে চলে। সম্পত্তি নিয়ে ওয়াকফ বোর্ড ছাড়াও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সঙ্গেও সম্পত্তির বিষয়ে কথা বলে এই কাউন্সিল। প্রয়োজনীয় নির্দেশও দিতে পারে।

710
১৯৯৫ সালে আইন সংশোধন
Image Credit : Getty

১৯৯৫ সালে আইন সংশোধন

১৯৯৫ সালে একটি আইন তৈরি হয়, যা সংশোধন হয় ২০১৩ সালে। সেই আইনে ওয়াকফ বোর্ডকেই ক্ষমতা দেওয়া হয়, যাতে তারাই ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করতে পারে।

810
ওয়াকফ আইনে সংশোধন চায় সরকার
Image Credit : freepik

ওয়াকফ আইনে সংশোধন চায় সরকার

কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ডের ক্ষমতায় রাশ টানতে চাইছে। নতুন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে, ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিক্ট কালেকটরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে, যাতে সম্পত্তির সঠিক মূল্যায়ন হয়। আইন কার্যকর হলেই সরকার সম্পত্তি আর ওয়াকফ সম্পত্তি থাকবে না।

910
জেলা শাসকের হস্তক্ষেপ
Image Credit : Asianet News

জেলা শাসকের হস্তক্ষেপ

আইন কার্যকর হলে ওয়াকফ বোর্ডের কাজে হস্তক্ষেপ করতে পারবে জেলা শাসক। জমির রেভিনিউ রেকর্ড থেকে শুরু করে রাজ্যকে রিপোর্ট দেওয়ার কাজও করতে হবে। সরকারকে না জানিয়ে কোনও জমি বা সম্পত্তি আর ওয়াকফ সম্পত্তি করা যাবে না।

1010
নথি ছাড়া সম্পত্তি নয়
Image Credit : Asianet News

নথি ছাড়া সম্পত্তি নয়

এতদিন পর্যন্ত মৌখিকভাবে দান করা জমিও ওয়াকফ সম্পত্তি হত। কিন্তু এখন থেকে তা আর কার্যকর হবে না। যে কোনও সময় ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে ক্যাগ, নয়া সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে সেই ক্ষমতা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flood: 'সাক্ষাত যেন মৃত্যুকে দেখে ফিরলাম', নেপাল থেকে দেশে ফিরে বলছেন পর্যটকরা
Recommended image2
Narendra Modi: বিমানবন্দরে স্বাগত জানালেন উজবেক প্রেসিডেন্ট, একই গাড়িতে প্রধানমন্ত্রী
Recommended image3
Now Playing
নেপালের শোকে ভারতের স্কুলে মোমবাতি! কেন চোখে জল ছোট ছোট পড়ুয়াদের
Recommended image4
Jail Surprise Visit: আচমকা জেল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, বন্দিদের সমস্যা শুনে দিলেন কড়া দাওয়াই
Recommended image5
Nepal Floods: নেপালের পাশে ভারত, সবরকম সাহায্যের আশ্বাস বিদেশ প্রতিমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved