MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • পরের মাসের ১ তারিখই আসতে পারে দারুণ খবর, ফের মাইনে বাড়ছে সরকারি কর্মীদের! বাড়তি কত টাকা পকেটে আসবে?

পরের মাসের ১ তারিখই আসতে পারে দারুণ খবর, ফের মাইনে বাড়ছে সরকারি কর্মীদের! বাড়তি কত টাকা পকেটে আসবে?

কিছুদিন আগে বড়সড় ধাক্কা খেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তৃতীয় মোদী সরকারের আমলে প্রথম কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও তা হয়নি। তবে এবার আরেকটা সুখবর পেলেন কর্মীরা। ফের মাস শুরুতেই মাইনে বাড়তে চলেছে তাঁদের। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 08 2024, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : our own

আশায় রীতিমতো জল পড়েছে। গত ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আপডেট আসেনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Facebook

কেন্দ্রীয় অর্থ প্ৰতিমন্ত্রী জানিয়েছেন আপাতত কোনও রকমের অষ্টম বেতন কমিশন বা নতুন বেতন কমিশন গঠনের বিষয়ে কোনও রকমের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। যা শুনে কার্যত হতাশ কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

310
Image Credit : our own

তবে বর্তমানে তারা সপ্তম বের অধীনে বেতন এবং পেনশন মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সংশোধনের জন্য অপেক্ষায় আছেন।

410
Image Credit : our own

শোনা যাচ্ছে শীঘ্রই তাদের ডিএ বৃদ্ধি পেতে চলছে। শোনা যাচ্ছে সামনেই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। যার ফলে পকেটে আসবে বাড়তি টাকা।

510
Image Credit : our own

নিয়ম অনুসারে, বছরে দু’বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হয়েছে।

610
Image Credit : Getty

যদিও সেপ্টেম্বর-অক্টোবরেই এই ঘোষণা করা হয়ে থাকে। তবে তা জুলাই থেকে কার্যকর করা হয়। অর্থাৎ মোটা টাকা এরিয়ার হিসেবে পেতে চলেছেন সরকারি কর্মীরা।

710
Image Credit : Getty

ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হতে পারে। সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ (Dearness Allowance) ৪ শতাংশ করে বৃদ্ধি করে আসছে। এবারও অন্তত ৪ শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে। পাশাপাশি ফিটম্যান্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য।

810
Image Credit : stockPhoto

যদি ৪% ডিএ বৃদ্ধি পায় তাহলে ৭ম বেতন কমিশনের ভিত্তিতে যেসকল সরকারি কর্মচারীদের মূল বেতন মাসে ১৮ হাজার টাকা, তারা প্রতি মাসে ৭২০ টাকা, বছরে ৮,৬৪০ টাকা করে পাবেন। এবার যাদের মূল বেতন ২০ হাজার টাকা, তারা প্রতি মাসে ৪০০ টাকা করে এবং প্রতি বছর ৯ হাজার ৬০০ টাকা বেশি পাবেন।

910
Image Credit : stockPhoto

যাদের মূল বেতন ৩০ হাজার টাকা, তারা প্রতি মাসে ১২০০ টাকা এবং বার্ষিক ১৪,৪০০ টাকা অতিরিক্ত পাবেন। যারা ৫০ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন তারা মাসে ২ হাজার টাকা, বছরে ২৪ হাজার টাকা বেশি পাবেন। যে সকল কর্মচারীর মূল বেতন ৬০ হাজার টাকা তারা প্রতি মাসে ২,৪০০ এবং প্রতি বছর ২৮,৮০০ টাকা বেশি পাবেন।

1010
Image Credit : Asianet News

যাদের মূল বেতন ৮০ হাজার, তারা প্রতি মাসে ৩,২০০ এবং বার্ষিক ৩৮,৪০০ টাকা পাবেন। যাদের মূল বেতন ১ লক্ষ টাকা তারা প্রতি মাসে ৪০০০ টাকা এবং প্রতি বছর ৪৮,০০০ টাকা পাবেন। অর্থাৎ খুব শীঘ্রই সরকারি কর্মীদের শিকে ছিড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyber Crime: ডিজিটাল অ্যারেস্টের নামে ব্ল্যাকমেল? CBI-এর ‘অভয়’ বোতাম টিপলেই জালিয়াতের মুখোশ খুলবে ৩০ সেকেন্ডে
Recommended image2
High Court to Function Virtually: কাল থেকেই সপ্তাহে দু'দিন আদালতের সব কাজ ভার্চুয়াল, জ্বালানি সঙ্কটের আশঙ্কায় বড় পদক্ষেপ
Recommended image3
ওয়েটিং টিকিটের টেনশন শেষ! আগেই জানিয়ে দেবে AI, রেলের সুপার অ্যাপ RailOne-এ বিরাট চমক
Recommended image4
আপনার শহরে আজ পেট্রল-ডিজেলের দাম কত? দেখে নিন লেটেস্ট রেট
Recommended image5
NARENDRA MODI: সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, বললেন এটি ১৪০ কোটি ভারতবাসীর সম্মান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved