MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • লক্ষ্মীর ভান্ডার ছাড়াও মহিলাদের জন্য রয়েছে দারুণ কয়েকটা প্রকল্প! মাসে পেতে পারেন কয়েক হাজার টাকা!

লক্ষ্মীর ভান্ডার ছাড়াও মহিলাদের জন্য রয়েছে দারুণ কয়েকটা প্রকল্প! মাসে পেতে পারেন কয়েক হাজার টাকা!

মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে। এসব প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রত্যক্ষভাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক কিংবা বার্ষিক হিসেবে টাকা পেতে পারেন। এর মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 14 2024, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115
Image Credit : facebook

লক্ষ্মীর ভান্ডারের এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
215
Image Credit : facebook

বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প।

315
Image Credit : facebook

আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা বাড়ানো হয়।

415
Image Credit : facebook

ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান ১ হাজার টাকা।

515
Image Credit : facebook

অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পেতেন ১ হাজার টাকা, সেই জায়গায় এখন তারা পান ১২০০ টাকা।

615
Image Credit : facebook

উল্লেখ্য লক্ষ্মীর ভান্ডার ছাড়াও মহিলাদের জন্য একাধিক আর্থিক প্রকল্প রয়েছে, যার জোরে তাঁরা প্রতি মাসে হাজার হাজার টাকা পেতে পারেন।

715
Image Credit : facebook

লক্ষ্মীর ভান্ডার ছাড়াও রয়েছে সুভদ্রা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের মতো উদ্যোগ। যেগুলি মহিলাদের জীবনের মানোন্নয়ন করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

815
Image Credit : stockPhoto

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পটি মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একুশের বিধানসভা নির্বাচনের পর এই প্রকল্পের সূচনা হয়, যার মাধ্যমে সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা মাসিক ১২০০ টাকা পাচ্ছেন।

915
Image Credit : Getty

মেয়েদের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকার চালু করেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে ন্যূনতম ২৫০ টাকা থেকে সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায় এবং জমাকৃত অর্থের ওপর প্রতি বছর ৮.২% সুদ দেওয়া হয়।

1015
Image Credit : iSTOCK

মেয়ের ১৮ বছর বয়স হলে এই টাকাটি তোলা যায়, যা তার ভবিষ্যতের জন্য একটি স্থায়ী সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে।

1115
Image Credit : Getty

ওডিশা সরকারের সুভদ্রা যোজনাটি মহিলাদের আর্থিক স্বাবলম্বন নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে মহিলাদের বছরে ১০,০০০ টাকা দুই কিস্তিতে দেওয়া হয়।

1215
Image Credit : Getty

বিশেষ করে দরিদ্র মহিলাদের জীবনে এই অর্থ একটি বড় সাহায্য হিসেবে কাজ করে। যারা এই প্রকল্পে পাঁচ বছর টানা অংশগ্রহণ করেন, তাঁরা ৫০,০০০ টাকা এককালীন অর্থ পান। এই অর্থ তাদের জীবনে অর্থনৈতিক স্বাধীনতা এনে দেয় এবং তাদের উন্নতির পথ সুগম করে।

1315
Image Credit : our own

মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই স্কিমে মহিলারা ন্যূনতম ১০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন এবং প্রতি বছর ৭.৫% সুদ পেয়ে থাকেন।

1415
Image Credit : iSTOCK

এইসব প্রকল্পের মাধ্যমে মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন, যা তাদের জীবনের গুণগত মান বৃদ্ধি করছে।

1515
Image Credit : iSTOCK

কেন্দ্র ও রাজ্য সরকারের এসব উদ্যোগ মহিলাদের শুধু আর্থিক নিরাপত্তা প্রদান করছে না, বরং তাঁদের জীবনে স্থায়ী পরিবর্তন এনে দিচ্ছে। এই প্রকল্পগুলি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মহিলার জন্য আশার আলো হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(4.0 ov)3/1
Day 3
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
ভিউস নয়, ভিডিও পোস্ট করলেই ২.৮৫ লাখ টাকা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ধামাকা অফার
Recommended image2
ককরোচ পার্টির পাল্টা দিল্লিতে পথে লাল হিট জনতা পার্টি, পোড়ানো হল রাহুল-ধ্রুব রাঠির কুশপুতুল
Recommended image3
Dussehra: 'দেশের উন্নতির স্বার্থে আত্মনির্ভরতা প্রয়োজন,' দশেরায় বার্তা প্রধানমন্ত্রীর
Recommended image4
PM Modi: 'দেশের স্বার্থে সবাইকে একজোট হতে হবে', রামের আদর্শ মনে করিয়ে দিলেন মোদী
Recommended image5
Venezuela Oil: ভেনেজুয়েলার তেল শোধনে ভরসা , তেল শোধনে ভারতকে 'সুপার পাওয়াল' বললেনমার্কো রুবিওর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved