MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 8th Pay Commission: সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা! পুজোর ঠিক আগেই হাতে আসতে চলেছে মোটা টাকা

8th Pay Commission: সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা! পুজোর ঠিক আগেই হাতে আসতে চলেছে মোটা টাকা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কি ঘোষণা করা হবে অষ্টম পে কমিশন! কারণ দুর্গা পুজোর আগেই মোটা টাকা নাকি হাতে পেতে চলেছেন কর্মীরা। শোনা যাচ্ছে সামনেই মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বড় সুখবর আসতে চলেছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 01 2024, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Twitter

কিছুদিন আগে বড়সড় ধাক্কা খেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তৃতীয় মোদী সরকারের আমলে প্রথম কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও তা হয়নি। আশায় রীতিমতো জল পড়েছে।

210
Image Credit : Sansad TV

গত ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আপডেট আসেনি।

310
Image Credit : our own

নিয়ম অনুসারে, বছরে দু’বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। 

410
Image Credit : Facebook

১ জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। যদিও সেপ্টেম্বর-অক্টোবরেই এই ঘোষণা করা হয়ে থাকে। তবে তা জুলাই থেকে কার্যকর করা হয়।

510
Image Credit : Getty

ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে। আবার সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ (Dearness Allowance) ৪ শতাংশ করে বৃদ্ধি করে আসছে।

610
Image Credit : our own

এবারও অন্তত ৪ শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে। পাশাপাশি ফিটম্যান্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য। যদি ৪% ডিএ বৃদ্ধি পায় তাহলে ৭ম বেতন কমিশনের ভিত্তিতে যেসকল সরকারি কর্মচারীদের মূল বেতন মাসে ১৮ হাজার টাকা, তারা প্রতি মাসে ৭২০ টাকা, বছরে ৮,৬৪০ টাকা করে পাবেন।

710
Image Credit : stockPhoto

এবার যাদের মূল বেতন ২০ হাজার টাকা , তারা প্রতি মাসে ৪০০ টাকা করে এবং প্রতি বছর ৯ হাজার ৬০০ টাকা বেশি পাবেন। যাদের মূল বেতন ৩০ হাজার টাকা, তারা প্রতি মাসে ১২০০ টাকা এবং বার্ষিক ১৪,৪০০ টাকা অতিরিক্ত পাবেন।

810
Image Credit : Asianet News

যারা ৫০ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন তারা মাসে ২ হাজার টাকা, বছরে ২৪ হাজার টাকা বেশি পাবেন। যে সকল কর্মচারীর মূল বেতন ৬০ হাজার টাকা তারা প্রতি মাসে ২,৪০০ এবং প্রতি বছর ২৮,৮০০ টাকা বেশি পাবেন।

910
Image Credit : stockPhoto

যাদের মূল বেতন ৮০ হাজার, তারা প্রতি মাসে ৩,২০০ এবং বার্ষিক ৩৮,৪০০ টাকা পাবেন। যাদের মূল বেতন ১ লক্ষ টাকা তারা প্রতি মাসে ৪০০০ টাকা এবং প্রতি বছর ৪৮,০০০ টাকা পাবেন। অর্থাৎ খুব শীঘ্রই সরকারি কর্মীদের শিকে ছিড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

1010
Image Credit : facebook

তাই বলাই যায় যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর আসছে তাড়াতাড়ি। কেননা খুব শীঘ্রই তাদের ডিএ বৃদ্ধি পেতে চলছে। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পকেটে আসবে বাড়তি টাকা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই TMC, সময় চাইলেন অভিষেক
Recommended image2
Nagin Scare Grips Village: শ্রীদেবীর নাগিন ফিরল বাস্তবে! খাটে সাপের খোলস, UPর গ্রামে উধাও তরুণী
Recommended image3
এবার ঘুম ছুটবে চিন আর পাকিস্তানের, ৩.২৫ লক্ষ কোটি টাকায় ১১৪টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত
Recommended image4
দেখে নিন আপনার শহরে আজ ডিজেল ও পেট্রোলের দাম
Recommended image5
সোশ্যাল মিডিয়ায় শাসকের সমালোচনা করলেই পদক্ষেপ নয়! কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved