MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ভোটার কার্ডের খারাপ ছবিতে নিজেকে নিজেই চিনতে পারছেন না? সহজ পদ্ধতিতে বাড়িতে বসে বদলে ফেলুন ছবি

ভোটার কার্ডের খারাপ ছবিতে নিজেকে নিজেই চিনতে পারছেন না? সহজ পদ্ধতিতে বাড়িতে বসে বদলে ফেলুন ছবি

ভাল লাগছে না ভোটার কার্ডে থাকা পুরনো ছবি? মনের মতো ফটো দিন বাড়িতে বসেই। এরকম সুযোগ পেলে মন্দ কী, তাই না! এরকম সুযোগ এসেছে এবার। জেনে নিন কীভাবে ভোটার কার্ডে থাকা পুরোনো খারাপ ছবি বদলে ফেলবেন বাড়িতে বসে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 07 2024, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : our own

অনলাইনের যুগে কী হয় না বলুন তো! তাই চটপট বাড়িতে বসেই পাল্টে ফেলুন আপনার ভোটার কার্ডের খারাপ ছবি। আর মনের মতো ছবি দিয়ে সাজিয়ে ফেলুন ভোটার কার্ড। সচিত্র পরিচয়পত্র হিসেবে ভোটার আইডি কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তাই এই নথিতে আপনার পরিষ্কার ও সঠিক ছবি থাকা বাঞ্ছনীয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : social media

যদিও এখন বেশিরভাগ জায়গায় আধার কার্ডেরই প্রয়োজন পরে। কিন্তু ভোটার হিসেবে পরিচয় দিতে কিন্তু আপনাকে এই ভোটার কার্ডটিকেই দেখাতে হবে। এমন পরিস্থিতিতে ভোটার কার্ডে আপনার ফটো আপডেট অনলাইনেই করে নিন। দেখে নিন কীভাবে করবেন।

37
Image Credit : our own

প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান https://www.nvsp.in/ । হোম পেজে ভোটার সার্ভিস ট্যাবে ক্লিক করুন। ভোটার আইডিতে Correction-এ ক্লিক করুন। এখন ভোটার আইডি নম্বর লিখুন। যদি আপনার ভোটার আইডি নম্বর না থাকে, তাহলে My Voter ID Number is not available-এ ক্লিক করুন।

47
Image Credit : our own

এখন Next বাটনে ক্লিক করুন। এখন আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য লিখতে হবে। এবার ফটোতে ক্লিক করুন। এখন আপলোড ফটোতে ক্লিক করুন। এবার Submit বাটনে যান। আপনার আবেদন জানানোর প্রক্রিয়াটি এবার সুসম্পন্ন হল। এবার স্টেটাস চেক করতে আপনি আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক ট্যাবে যেতে পারেন।

57
Image Credit : our own

তবে কিছু বিষয় মাথায় রাখুন। পাসপোর্ট সাইজের ছবি হতে হবে। আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা অন্য বৈধ পরিচয়পত্রের প্রয়োজন পড়বে। ফটো আপডেট করার প্রক্রিয়াটি প্রায় ১৫-৩০ দিন সময় নেয়। তাই আপনাকে এতদিন অপেক্ষা করতে হবে।

67
Image Credit : Getty

এছাড়াও ছবির আকার ৩.৫ সেমি x ৪.৫ সেমি হতে হবে। ছবির রেজোলিউশন ৩০০ ডিপিআই-এর বেশি হওয়া উচিত। ফটোতে আপনার মুখ পরিষ্কারভাবে দেখা যেতে হবে।

77
Image Credit : our own

ভোটার আইডি কার্ডে আপনার অন্য কোনও তথ্য আপডেট করার প্রয়োজন হলে, আপনি ভোটার আইডি ট্যাবে Correction-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gurugram Garbage Machine: গুরুগ্রামের 'অটোমেটিক' আবর্জনা পরিষ্কারের মেশিন নিয়ে নেটদুনিয়ায় হাসাহাসি
Recommended image2
Kinnaur Rescue: হিমাচলের কিন্নরে আটকে পড়া কলকাতার ১২ পর্বতারোহীকে উদ্ধার
Recommended image3
Bihar Floods: বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ, বাগাহায় রেকর্ড ভাঙল গণ্ডক নদীর জলস্তর
Recommended image4
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের নতুন আপডেট! কর্মীদের জন্য সুপারিশের কার্যপরিধি ও সময়সীমার বিষয়ে জেনে নিন
Recommended image5
Today’s News in Bengali Live: Asian Games 2026 - এশিয়ান গেমসে বক্সিংয়ের ফাইনালে পারভিন-অঙ্কুশ, ব্রোঞ্জ নরেন্দরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved