লোকসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ঘিরে সুর চড়াচ্ছে বিরোধীরা। রবিবার রামলীলা ময়দানে জনসভা থেকে কড়া বার্তা দিল ইন্ডিয়া জোট।

রবিবার দিল্লির রামলীলা ময়দানে 'গণতন্ত্র বাঁচাও সভা' থেকে সুর চড়ালেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। তাঁর হুঙ্কার, 'অরবিন্দ কেজরিওয়াল সিংহ। তাঁকে বেশিদিন কারাগারে আটকে রাখা যাবে না।' এদিন রামলীলা ময়দানে এই সভায় ইন্ডিয়া জোটে সামিল হওয়া দলগুলির শীর্ষনেতৃত্ব হাজির ছিলেন। সবাই কেন্দ্রীয় সরকার ও বিজেপি-কে আক্রমণ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে আবগারি নীতি মামলায় গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার বিরোধিতা করেছে ইন্ডিয়া জোটে সামিল হওয়া দলগুলি। ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। ইন্ডিয়া জোটের দলগুলির দাবি, খুব তাড়াতাড়ি জামিনে মুক্তি পেয়ে যাবেন কেজরিওয়াল। এই সভায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউত, মেহবুবা মুফতিও বক্তব্য পেশ করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেজরিওয়াল সৎ, দাবি স্ত্রীর

রামলীলা ময়দানে এই সভায় সুনীতা বলেছেন, ‘আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের স্বামীকে কারাগারে রেখেছেন। প্রধানমন্ত্রী কি ঠিক কাজ করেছেন? আপনারা কি বিশ্বাস করেন, কেজরিওয়াল সত্যিকারের দেশপ্রেমিক ও সৎ ব্যক্তি? বিজেপি বলছে, কেজরিওয়াল কারাগারে আছে। তার পদত্যাগ করা উচিত। আপনাদের কেজরিওয়াল সিংহ। ওরা ওকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখতে পারবে না।’

কারাগার থেকেই বার্তা কেজরিওয়ালের

সুনীতা জানিয়েছেন, কারাগার থেকেই বার্তা দিয়েছেন তাঁর স্বামী। তিনি বলেছেন, ‘আমার স্বামী কারাগার থেকে বার্তা পাঠিয়েছে। ও বলেছে, আমি আজ কাউকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি না। আমি ১৪০ কোটি ভারতীয়কে নতুন ভারত গড়ে তোলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভারত একটি মহান দেশ। আমাদের দেশের হাজার হাজার বছরের পুরনো সভ্যতা আছে। আমি কারাগারের ভিতর থেকে ভারত মায়ের কথা ভাবছি। ভারত মাতা যন্ত্রণায় আছে। আসুন, নতুন ভারত গড়ে তুলি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Arvind Kejriwal: ১ এপ্রিল পর্যন্ত ইডির হেফাজতে কেজরিওয়াল, আদালতের সাওয়াল-জবাবে ইডিকে টক্কর মুখ্যমন্ত্রীর

দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না অরবিন্দ কেজরিওয়াল, ২ এপ্রিলের মধ্যে গ্রেপ্তারের বিষয়ে ইডির কাছে জবাব তলব

গ্রেফতারির বিরুদ্ধে পিটিশন দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার করে নিলেন অরবিন্দ কেজরিওয়াল