পশুদের ফুচকার প্রতি প্রেম আগে জানা যায়নি এখন ফুচকার প্রেমে মজেছে তারাও লখনউয়ের রাস্তায় দুটি গরুকে ফুচকা খেতে দেখা গিয়েছে তাদের নিজের হাতে খাইয়ে দিচ্ছেন এক ব্যক্তি

ফুচকার নাম শুনলে জিভে জল আসে আট থেকে আশি অনেকেরই। আবার অনেকের প্রিয় খাবারের তালিকায় রয়েছে ফুচকার নাম। শহরের রাস্তা থেকে শুরু করে অলিগলি সব জায়গাতেই ফুচকার গাড়ির সামনে ভিড় লক্ষ্য করা যায়। তবে মানুষের ফুচকার প্রতি প্রেম লক্ষ্য করা গেলেও পশুদের ফুচকার প্রতি ভালোবাসার কথা আগে কখনও শোনা যায়নি। কিন্তু, এখন ফুচকার প্রেমে মজেছে পশুরাও। এই দৃশ্য ধরা পড়েছে লখনউয়ের রাস্তায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- ২০ কিমি হেঁটে প্রিয় মাহুতকে শেষ সেলাম জানাল হাতি, দেখুন সেই ভাইরাল ভিডিও

লখনউয়ের রেড হিল কনভেন্ট স্কুলের কাছে একটি দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎই তাঁর সামনে এসে নিজের সন্তানকে নিয়ে হাজির হয় একটি গরু। মুখের সামনে ওই দুই অবলা প্রাণীকে করুণ মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই কষ্ট হয়েছিল ওই ব্যক্তির। তারপর ফুচকাওয়ালার হাত থেকে ফুচকা নিয়ে নিজে না খেয়ে গরু ও বাছুরটিকে খাওয়াতে শুরু করেন তিনি। এমনকী, নিজের হাতেই তাদের খাইয়ে দেন ওই ব্যক্তি। আর তাদেরও মনের আনন্দে তেঁতুল জল সহযোগে একের পর এক ফুচকা খেতে দেখা গিয়েছে। একটা শেষ হওয়ার পরই ওই ব্যক্তির দিকে তাকিয়ে হাঁ করছিল তারা।

YouTube video player

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ভিডিয়ো। নেটিজেনদের মন জয় করে নিয়েছে এই ভিডিয়ো। ওই ব্যক্তির প্রশংসা করেছেন অনেকেই। কেউ আবার ভিডিয়োটিকে দিনের সেরা ভিডিয়োর শিরোপা দিয়েছেন।