- Home
- India News
- বছরে মিলবে ১২ হাজার, ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ প্রকল্প নিয়ে এল মোদী সরকার, কীভাবে করবেন আবেদন?
বছরে মিলবে ১২ হাজার, ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ প্রকল্প নিয়ে এল মোদী সরকার, কীভাবে করবেন আবেদন?
আর্থিক অনটনের কারণে পড়াশোনা যাতে থেমে না যায়, তার জন্য মোদী সরকার ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ চালু করেছে। এই স্কলারশিপের মাধ্যমে যোগ্য ছাত্রছাত্রীরা বছরে ১২ হাজার টাকা করে পাবে। জেনে নিন কারা করতে পারবেন আবেদন?

পড়াশোনার পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় অর্থাভাব। এই অর্থের অভাবের কারণে ভালো পড়াশোনায় হলেও বেশি দূর পড়তে পারে না অনেকেই। ছাত্রছাত্রীদের এই পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ উদ্য়োগ নিল মোদী সরকার। এবার মিলবে ১২ হাজার টাকা করে।

চালু হচ্ছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপে মিলবে বছরে ১২ হাজার। এই স্কলারশিপে আবেদনের যোগ্যাতা কী, কীভাবে করবেন আবেদন তা এল প্রকাশ্যে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের শিক্ষা ও স্বাক্ষরতা দফতরের অধীনে চালু হয়েছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। ২০২৬-২৭ সালে এই বৃত্তিতে আবেদনের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর। তাই এই স্কলারশিপ পেতে আগ্রহী হলে দ্রুত করুন আবেদন।
এখন প্রশ্ন হল কারা পাবেন এই স্কলারশিপ? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের শিক্ষা ও স্বাক্ষরতা দফতরের অধীনে চালু হওয়া ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের জন্য আবেদন করতে হলে পড়ুয়ার অভিভাবক বার্ষিক আয় ৩.৫০ লক্ষ টাকার মধ্যে হতে হবে। তেমনই সপ্তম শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর বা সমতুল্য গ্রেড থাকতে হবে। তফশিলি জাতি বা উপজাতি শ্রেণির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নম্বরের যোগ্যতায় ৫ শতাংশ ছাড় থাকতে হবে।
প্রতি বছর নবম শ্রেণির ১ লক্ষ ছাত্রছাত্রীকে এই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের শিক্ষা ও স্বাক্ষরতা দফতরের অধীনে চালু হওয়া ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ দেওয়া হয়। সংশ্লিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যের বৃত্তি নির্বাচন পরীক্ষায় পাশ করলে এই বৃত্তি পাওয়া যায়। তবে, আবেদনের দুটি স্তর যাচাই করা হয়। প্রথমে ইনস্টিটিউট নোডাল অফিসার ও পরবর্তীতে জেলা নোডাল অফিসার এই যাচাই করেন।
অনেক দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রছাত্রী অভাবে কারণে মাঝপথে পড়া ছেড়ে দিতে বাধ্য হন। এই সকল ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাই চালু হয়েছে এই স্কলারশিপ। তাই এই স্কলারশিপের সুবিধা পেতে হলে দ্রুত করুন আবেদন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের শিক্ষা ও স্বাক্ষরতা দফতরের অধীনে চালু হয়েছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ।

