MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • শত্রু দেশের ঘুম উড়িয়ে ছিল INS-বিক্রান্ত, দিওয়ালিতে সেনাবাহিনীকে আত্মনির্ভরতার বার্তা প্রধানমন্ত্রীর

শত্রু দেশের ঘুম উড়িয়ে ছিল INS-বিক্রান্ত, দিওয়ালিতে সেনাবাহিনীকে আত্মনির্ভরতার বার্তা প্রধানমন্ত্রীর

Modi On Diwali Celebration: আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। আর যাদের জন্য নিশ্চিন্তে দেশবাসী দীপাবলির আনন্দ উৎযাপন করতে পারছেন এবার তাঁদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশনে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 20 2025, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মোদীর দিওয়ালি উৎযাপন
Image Credit : ANI

মোদীর দিওয়ালি উৎযাপন

সোমবার দিওয়ালি উপলক্ষে আগেই গোয়ায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় নৌ সেনার সঙ্গে এদিন দিওয়ালির আনন্দ ভাগ করে নেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, দেশবাসী যখন দিওয়ালির আনন্দে মাতোয়ারা ঠিক তখন প্রধানমন্ত্রী গোয়ায় ভারতীয় নৌ সেনার আইএনএস বিক্রান্তে বসে স্মৃতিচারণ করলেন অপারেশন সিঁদুর ও পঁহেলগাম হামলার। প্রশংসায় ভরালেন ভারতীয় তিন বাহিনীকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সশস্ত্র বাহিনীর সঙ্গে দিওয়ালি পালন
Image Credit : ANI

সশস্ত্র বাহিনীর সঙ্গে দিওয়ালি পালন

প্রতি বছরের মতো এ বছরও ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে  আলোর উৎসবে সামিল হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালেই গোয়ায় উড়ে যান তিনি। সেখানে ভারতীয় নৌ বাহিনী ও কারওয়ার উপকূলে বিমান বাহিনীর সঙ্গে ভাগ করে নেন দীপাবলির আনন্দ। একই সঙ্গে ভারতীয় তিন বাহিনীকে বিশেষ বার্তা দেন নমো। 

Related Articles

Related image1
পাকিস্তানের সঙ্গে সঙ্ঘর্ষ বিরতি চুক্তিতে রাজি আফগানিস্তান, শান্তি বার্তা নিয়ে কী বলল দোহা?
Related image2
তরুণী চিকিৎসকের মৃত্যুতে পরতে-পরতে রহস্য, মৃতার হাতে চ্যানেল কোথা থেকে এলো? ধোঁয়াশায় পুলিশ
35
প্রধানমন্ত্রীর বার্তা
Image Credit : ANI

প্রধানমন্ত্রীর বার্তা

গোয়ায় আইএনএস বিক্রান্তে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, ‘’মাত্র কয়েক মাস আগেই আইএনএস বিক্রান্তের নাম শুনে পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছিল। ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তির প্রতীক হল এই স্বদেশী রণতরী। যা আরব সাগরের বুক চিরে শত্রু দেশের ঘুম কেড়ে নিয়েছিল।''

45
আত্মনির্ভর ভারত
Image Credit : ANI

আত্মনির্ভর ভারত

প্রধানমন্ত্রী আরও জানান যে, এই আইএনএস রণতরী শুধু শত্রুর ঘুম কাড়তেই সক্ষম নয়, এই আইএনএস বিক্রান্ত এবং ব্রহ্মসের মতো ক্ষেপণাস্ত্রগুলি শত্রুর মোকাবিলায় নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম। তিনি মনে করিয়ে দেন যে, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় তিন বাহিনী কীভাবে শত্রুর ডেরায় গিয়ে হামলা করেছিল। প্রধানমন্ত্রী বলেন, ‘’আইএনএস বিক্রান্ত শুধু স্বদেশী রণতরীই নয়। এটি হল মেড ইন ইন্ডিয়ার পূর্ণ শক্তির প্রতীক।''

55
ভারতীয় সেনাকে আত্মনির্ভরতার বার্তা
Image Credit : X@narendramodi

ভারতীয় সেনাকে আত্মনির্ভরতার বার্তা

দেশসেবায় সেনাকে আত্মনির্ভর হওয়া কতটা জরুরি সে কথাও এদিন বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারতীয় তিন বাহিনীর জন্য সমস্ত সশস্ত্র যান যেদিন নিজেদের দেশের মাটিতে তৈরি হবে সেদিন ভারত আরও আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাবে। যদিও বর্তমানে ভারতের তিন বাহিনীর যাবতীয় প্রয়োজনীয় জিনিসের বেশিরভাগটাই দেশেই তৈরি হয় বলেই জানিয়েছেন তিনি। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দীপাবলি ২০২৫
নরেন্দ্র মোদী
দেশের খবর
অপারেশন সিঁদুর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Supreme Court: লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্তকারী সংস্থার গড়িমসি, সুপ্রিম ভর্ৎসনা ED-CBI'কে
Recommended image2
School Holidays: সেপ্টেম্বরে টানা ৩ দিন ছুটি! স্কুল-কলেজ কবে কবে বন্ধ থাকছে? জানুন এক ক্লিকে
Recommended image3
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image4
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image5
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Related Stories
Recommended image1
পাকিস্তানের সঙ্গে সঙ্ঘর্ষ বিরতি চুক্তিতে রাজি আফগানিস্তান, শান্তি বার্তা নিয়ে কী বলল দোহা?
Recommended image2
তরুণী চিকিৎসকের মৃত্যুতে পরতে-পরতে রহস্য, মৃতার হাতে চ্যানেল কোথা থেকে এলো? ধোঁয়াশায় পুলিশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved