Modi Trump Meeting 2026: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, বাণিজ্য চুক্তির শর্ত নিয়ে দর কষাকষির ক্ষেত্রে নরেন্দ্র মোদী অত্যন্ত দক্ষ। এরপরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, "নরেন্দ্র মোদীর ভারতে যদি হামলা হয়, তাহলে নয়াদিল্লির পাশে দাঁড়াবে আমেরিকা। যদি কেউ এই মানুষটিকে আক্রমণ করে, আমরা অবশ্যই সেখানে থাকব।’’

Modi Trump Meeting 2026: ভারতের পাশেই আছে আমেরিকা। বড় বার্তা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Modi Trump meeting 2026)। পাশাপাশি এই দুই দেশ দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি রূপায়ণের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে বলেও জানান ট্রাম্প। বুধবার, ফ্রান্সের এভিয়ঁ-লে-বঁ শহরে জি-৭ শীর্ষ সম্মেলনের মাঝেই বুধবার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি জরুরি বৈঠক সেরে নেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেই ভারত এবং আমেরিকার মধ্যে সুসম্পর্কের ভিত্তিকে আরও দৃঢ় প্রমাণ করে ট্রাম্প জানান, সবসময় ভারতের পাশেই আছে আমেরিকা (India US relations)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

"আমরা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি", মোদীর সঙ্গে বৈঠকের পর সাফ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, বাণিজ্য চুক্তির শর্ত নিয়ে দর কষাকষির ক্ষেত্রে নরেন্দ্র মোদী অত্যন্ত দক্ষ। এরপরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, "নরেন্দ্র মোদীর ভারতে যদি হামলা হয়, তাহলে নয়াদিল্লির পাশে দাঁড়াবে আমেরিকা। যদি কেউ এই মানুষটিকে আক্রমণ করে, আমরা অবশ্যই সেখানে থাকব।’’

আমেরিকার প্রেসিডেন্টের কথায়, "তিনি দেখতে সবচেয়ে সুন্দর একজন মানুষ। কিন্তু আসলে তিনি খুবই কঠিন মানসিকতার একজন রাষ্ট্রনেতা এবং একজন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। আমি মনে করি, আমাদের মধ্যে একটি দারুণ সম্পর্ক রয়েছে। যদি ভারতের উপর আক্রমণ করা হয়, আমরা তাদের সাহায্য করতে সেখানে উপস্থিত থাকব।’’ 

মোদী-ট্রাম্প বৈঠকের পরেই ইতিবাচক বার্তা

অন্যদিকে, ট্রাম্প ভবিষ্যতে ভারত সফরে আসবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে, ট্রাম্পের এই বক্তব্য যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছে কূটনৈতিক মহল। পাশাপাশি মঙ্গলবার, ৫২তম জি-৭ বৈঠকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত দুই সপ্তাহে হরমুজ় প্রণালীর কাছে ওমান উপসাগরে তিনটি ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলার ঘটনায় তিনজন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা এবং অভিযোগের তীর যে আমেরিকান সৈন্যদের দিকেই রয়েছে, সেই বিষয়টি তুলে ধরেন। 

সেইসঙ্গে, হরমুজ় প্রণালী খোলা রাখা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মোদী। পাশাপাশি সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা দ্রুত নিশ্চিত করা উচিত বলে মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।