মৃত্যু হল ইউসুফ মেমন-এরনাসিক কেন্দ্রীয় কারাগারেই আচমকা মৃত্যুমৃত্যুর কারণ এখনও জানা যায়নিইউসুফ যাবজ্জীবন জেলের সাজা খাটছিল 

শুক্রবার নাসিক কেন্দ্রীয় কারাগারে মৃত্যু হল ১৯৯৩ সালের মার্চে মুম্বই-এর ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম আসামী ইউসুফ মেমন-এর। এই মামলার প্রধান ষড়যন্ত্রকারী টাইগার মেমন এখনও পলাতক। তার ছোট ভাই, ইউসুফ মেমনকে সন্ত্রাসবাদী হামলার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেওয়া হয়েছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তবে ঠিক কী কারণে মৃত্যু হল ইউসুফ মেমন-এর, তা এখনও জানা যায়নি। আপাতত তার মরদেহ ধুলে-র এক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ইউসুফ মেমন-এর বিরুদ্ধে বেশ কিছু বিষয়ে অভিযোগ ছিল। তবে তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল এই হামলার মূল পরিকল্পনাকারী টাইগার মেমন ও দাউদ ইব্রাহিম-কে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য তার মুম্বইয়ের বাড়ি ব্যবহার করতে দেওয়া। টাইগার ও ইউসুফের আরেক ভাই, ইয়াকুব মেমন-কে একই মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দেওয়া হয়েছিল। ২০১৫ সালে নাগপুর কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল।

১৯৯৩ সালের ১২ ই মার্চ মুম্বইয়ের ১২টি কৌশলগতভাবে সুবিধাজনক জায়গায় বোমা অল্প সময়ের মধ্যে পরপর বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এই হামলায় অন্তত ৩১৫ জন প্রাণ হারিয়েছিলেন। এই ১২টি জায়গার মধ্যে ছিল - বেশ কিছু হোটেল, বম্বে স্টক এক্সচেঞ্জ, জাভেরি বাজারের সোনার গয়না কেন্দ্র, পাসপোর্ট অফিস, শিবসেনা ভবন। বিশ্বব্যাপী সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলাগুলির মধ্যে ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণকেও ধরা হয়।