Mumbai Landslide: অতিবৃষ্টির কারণে মুম্বইয়ে ধস। বুধবার ভোররাতে ধস নামে মুম্বইয়ের অশোক রোড এলাকায়। উঁচু পাহাড়ি এলাকার একাংশে ধস নামে। পাথর এবং কাদামাটির স্রোতে ভেঙে যায় অন্তত সাতটি অস্থায়ী বাড়ি। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Mumbai Landslide: ভারী বৃৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই শহর। বুধবার ভোরে মুম্বইয়ের কুরলা এলাকায় ভয়াবহ ধস নামার ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে ৬ থেকে ৮ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। চিরাগ নগরের গৌসিয়া চাউলে মঙ্গলবার গভীর রাত ৩:৪৮ নাগাদ এই ঘটনা ঘটে।

ডিসিজি গণেশ শিন্ডে জানিয়েছেন, বৃষ্টির কারণেই এই ধস নেমেছে। ঘটনাস্থল থেকে দুটি দেহ উদ্ধার করা হয়েছে এবং পুরোদমে উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, BMC, NDRF এবং অন্যান্য সংস্থার দলও উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

মুম্বইয়ে ধসে দু'জনের মৃত্যু হয়েছে:- 

ডিসিজি শিন্ডে সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, "বৃষ্টির কারণে ঘাটকোপার থানা এলাকার অশোকনগর এলাকায় ধস নেমেছে। এখনও পর্যন্ত দুটি দেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকাজ চলছে। পুলিশকর্মীরা এখানে মোতায়েন রয়েছেন। BMC, NDRF এবং অন্যান্য সংস্থার দলও উদ্ধারকাজে নেমেছে। ঘটনাটি ভোর ৩টে নাগাদ ঘটে। ৪-৫ জন আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।"

এই ঘটনায় সোহেল আনসারি (১৮) এবং মহম্মদ আনসারি (১৪) নামে দুজন আহত হয়েছেন। এদিকে, উদ্ধার হওয়া দুটি দেহ নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার (পূর্ব শহরতলি) অবিনাশ ঢাকনেও ঘাটকোপারের ধস কবলিত এলাকা পরিদর্শন করেন।

বাসিন্দাদের সরানো হতে পারে

উচ্চ পদস্থ আধিকারিক গজানন জৈতাপকর জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। তিনি আরও বলেন, ‘’সরকার পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সম্ভবত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে।''

তিনি সাংবাদিকদের বলেন, "নোটিস দেওয়া হয়েছিল। এমনকি বর্ষার আগেও বেশ কিছু বাড়িকে নোটিস দেওয়া হয়েছিল। উদ্ধারকাজ চলছে। আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরানো হতে পারে।''

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।