MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • সমুদ্র রুখতে ডাচদের অবিশ্বাস্য কারিগরি! নেদারল্যান্ডসের ঐতিহাসিক অ্যাফশ্লুটডাইক বাঁধে মোদী

সমুদ্র রুখতে ডাচদের অবিশ্বাস্য কারিগরি! নেদারল্যান্ডসের ঐতিহাসিক অ্যাফশ্লুটডাইক বাঁধে মোদী

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে সে দেশের বিখ্যাত অ্যাফশ্লুটডাইক বাঁধ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল ব্যবস্থাপনায় ডাচদের প্রযুক্তি ভারতে কাজে লাগানোর বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার কথা হয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 17 2026, 05:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ডাচদের বিখ্য়াত অ্যাফশ্লুটডাইক বাঁধে মোদী
Image Credit : ANI

ডাচদের বিখ্য়াত অ্যাফশ্লুটডাইক বাঁধে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নেদারল্যান্ডসের বিখ্যাত অ্যাফশ্লুটডাইক বাঁধ পরিদর্শনে যান। তাঁর সঙ্গে ছিলেন সে দেশের প্রধানমন্ত্রী রব জেটান। এই সফরের মূল উদ্দেশ্য ছিল জল ব্যবস্থাপনায় ডাচদের বিশ্বমানের প্রযুক্তি সম্পর্কে জানা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো।

প্রধানমন্ত্রী মোদী বলেন, জলসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে নেদারল্যান্ডস যুগান্তকারী কাজ করেছে এবং তাদের অভিজ্ঞতা থেকে গোটা বিশ্ব অনেক কিছু শিখতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
সোস্যাল মিডিয়ায় মোদীর বার্তা
Image Credit : ANI

সোস্যাল মিডিয়ায় মোদীর বার্তা

এক্স-এ (আগেকার টুইটার) একটি পোস্টে মোদী লেখেন, "আজ সকালে আমার অ্যাফশ্লুটডাইক পরিদর্শনের সুযোগ হয়েছিল। এই প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারলাম। আমার সঙ্গে এখানে আসার জন্য আমি প্রধানমন্ত্রী রব জেটানকে ধন্যবাদ জানাই। আমরা ভারতে সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ জলপথ নেটওয়ার্কের প্রসারে আধুনিক প্রযুক্তি আনতে প্রতিশ্রুতিবদ্ধ।"

এই সফর দুই দেশের মধ্যে জল ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করার ইচ্ছাকেই তুলে ধরেছে।

Related Articles

Related image1
NEET Paper Leak: 'সরকারের ব্যর্থতা', নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইল কংগ্রেস
Related image2
আজ মন্ত্রিসভার মেগা বৈঠক: সপ্তম বেতন কমিশন ও ডিএ নিয়ে বড় ঘোষণা? আশায় সরকারি কর্মীরা
36
অ্যাফশ্লুটডাইক
Image Credit : ANI

অ্যাফশ্লুটডাইক

অ্যাফশ্লুটডাইক হল ৩২ কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ। এটি উত্তর সাগর থেকে নেদারল্যান্ডসের একটি বড় অংশকে বন্যার হাত থেকে বাঁচায়। এই বাঁধটি সারা বিশ্বে বন্যা নিয়ন্ত্রণ এবং ভূমি পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি সেরা উদাহরণ হিসেবে পরিচিত।

মোদী এই বাঁধ পরিদর্শনের পর গুজরাটের উচ্চাকাঙ্ক্ষী 'কল্পসর প্রকল্প'-এর সঙ্গে এর মিল খুঁজে পেয়েছেন। কল্পসর প্রকল্পের লক্ষ্য হল খাম্বাত উপসাগরের ওপর একটি মিষ্টি জলের জলাধার তৈরি করা। এর সঙ্গে জোয়ারের শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন, সেচ এবং পরিবহণের পরিকাঠামোও যুক্ত থাকবে।

46
ভারত-নেদারল্যান্ড চুক্তি
Image Credit : ANI

ভারত-নেদারল্যান্ড চুক্তি

এই বিষয়ে ভারতের জলশক্তি মন্ত্রক এবং নেদারল্যান্ডসের পরিকাঠামো ও জল ব্যবস্থাপনা মন্ত্রকের মধ্যে একটি লেটার অফ ইনটেন্ট (LoI) সই হয়েছে। এর ফলে কল্পসর প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দেবে নেদারল্যান্ডস।

দুই নেতাই মনে করেন, হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং-এ ডাচদের দক্ষতা এবং ভারতের বিশাল কর্মযজ্ঞ—এই দুই মিলেমিশে দারুণ সুযোগ তৈরি হতে পারে। এই সফর জল ব্যবস্থাপনায় ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করল।

56
মোদীর বার্তা
Image Credit : ANI

মোদীর বার্তা

এক্স-এ মোদী আরও লেখেন, "আমার নেদারল্যান্ডস সফর ভারত-নেদারল্যান্ডস সম্পর্কে নতুন গতি এনেছে। জলসম্পদ, সেমিকন্ডাক্টর, উদ্ভাবন, প্রতিরক্ষা, পরিবেশবান্ধব উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে আমরা ভবিষ্যতের জন্য একটি বড় পরিকল্পনা তৈরি করেছি।"

তিনি উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী রব জেটানকে ধন্যবাদ জানান। জেটান নিজে বিমানবন্দরে এসে মোদীকে বিদায় জানান। মোদী আশা প্রকাশ করেন, "আমি নিশ্চিত, আগামী দিনে ভারত ও নেদারল্যান্ডসের বন্ধুত্ব আরও মজবুত হবে।"

66
মোদীর বিদেশ সফর
Image Credit : SOCIAL MEDIA

মোদীর বিদেশ সফর

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী ১৫ মে দুই দিনের সফরে দ্য হেগ-এ পৌঁছেছিলেন। ইউরোপের চারটি দেশ সফরের অংশ হিসেবে তিনি এখানে আসেন। এরপর তিনি সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অক্ষুন্ন, কিন্তু এখনই ভোট হলে কী হবে? নতুন সমীক্ষা রিপোর্টে অবাক করা তথ্য
Recommended image2
Nepal Floods: নেপালে ভয়াবহ হড়পা বানে মৃত ২৫৮, নিখোঁজ ৯০০-র বেশি! চলছে জোরদার উদ্ধারকাজ
Recommended image3
Now Playing
India Relief to Nepal: হাহাকার নেপালে, মোদীর এক বার্তায় আসরে বায়ুসেনা! ১০ টন ত্রাণ পাঠিয়ে পাশে ভারত
Recommended image4
S-400 সিস্টেমের খোঁজ পেতে গুপ্তচর লাগিয়েছিল পাকিস্তান, ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য
Recommended image5
Nepal Floods: নেপালের ভয়াবহ বন্যা, ২৮৮ জন ভারতীয়র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্বেগ বাড়ছে
Related Stories
Recommended image1
NEET Paper Leak: 'সরকারের ব্যর্থতা', নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইল কংগ্রেস
Recommended image2
আজ মন্ত্রিসভার মেগা বৈঠক: সপ্তম বেতন কমিশন ও ডিএ নিয়ে বড় ঘোষণা? আশায় সরকারি কর্মীরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved