MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • বিক্ষোভ কমাতে নয়া ঘোষণা রাজ্যের! এক ধাক্কায় ১৬% DA বৃদ্ধি! দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য

বিক্ষোভ কমাতে নয়া ঘোষণা রাজ্যের! এক ধাক্কায় ১৬% DA বৃদ্ধি! দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য

৫-১০% ছেড়ে একেবারে এক ধাক্কায় ১৬% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের দাবি এবার হয়ত মিটবে ক্ষোভ। ডিএ নিয়ে সরকারি কর্মীদের ক্ষোভ মেটাতে দুর্দান্ত পদক্ষেপ রাজ্য সরকারের।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 10 2024, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : stockPhoto

সরকারি কর্মচারিদের জন্য সুখবর! ৫-১০% ছেড়ে একেবারে এক ধাক্কায় ১৬% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের অগুনতি সরকারি কর্মীর মুখে হাসি ফুটেছে।

210
Image Credit : our own

সম্প্রতি এই প্রসঙ্গে সরকারের তরফ থেকে একটি আদেশনামা জারি করা হয়েছে। সেখানে বেলা হয়েছে, পঞ্চম বেতন স্কেলের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে।

310
Image Credit : our own

এবার থেকে এই সরকারি কর্মীরা মূল বেতনের ৪৪৩% হারে DA পাবেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার এই আদেশনামা জারি করেছেন।

410
Image Credit : our own

এর আগে ষষ্ট বেতন স্কেলের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এবার পঞ্চম বেতন স্কেলের কর্মীদের সুখবর দিল রাজ্য সরকার।

510
Image Credit : our own

এতদিন পঞ্চম বেতন স্কেলের কর্মীরা মূল মাইনের ৪২৭% হারে DA পাচ্ছিলেন। তবে এবার ১৬% মহার্ঘ ভাতা বৃদ্ধি করায় ৪৪৩% হারে পাবেন।

610
Image Credit : Twitter

যে সকল কর্মচারী ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে সংশোধিত বেতনের সুবিধা পাচ্ছেন না, তাঁরাই এই বর্ধিত হারে DA পাবেন।

710
Image Credit : Facebook

১ জানুয়ারি ৩১ মে অবধি সরকারি কর্মীদের বকেয়া DA তাঁদের পিপিএফ, ভবিষ্যৎ তহবিল এবং এনএসসি-তে দিয়ে দেওয়া হবে।

810
Image Credit : Getty

অন্যদিকে যে সকল কর্মচারী ন্যাশানাল পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন তাঁরা মহার্ঘ ভাতার প্রথম কিস্তির ১০% নিজেদের পেনশন অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি ৯০% অর্থ এনএসসি অথবা পিপিএফ অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।

910
Image Credit : Getty

এর আগে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ষষ্ট এবং সপ্তম বেতন স্কেলের অধীন কর্মরত কর্মচারীদের DA বাড়িয়েছিল।

1010
Image Credit : Getty

ষষ্ঠ বেতন স্কেলের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ২৩৯% এবং সপ্তম বেতন স্কেলের কর্মীদের ৪% DA বাড়ানো হয়েছিল। এবার পঞ্চম বেতন স্কেলের কর্মীদের সুখবর দেওয়া হল।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Shortage: হোটেল, রেস্তরাঁ, ধাবা ব্যবসায়ীদের জন্য সুখবর, বাণিজ্যিক গ্যাস নিয়ে বড় ঘোষণা সরকারের
Recommended image2
Iran Oil Crisis: হরমুজের উপর আর নির্ভরশীল নয়, এখন এখান থেকেই তেল আসছে ভারতে
Recommended image3
Sandakphu Snowfall: পুরু বরফের চাদরে ঢাকল সান্দাকফু, আটকে বহু পর্যটক, ব্যাপক তুষারপাত সিকিমেও
Recommended image4
'আঞ্চলিক শান্তিই বিশ্ব উন্নয়নের প্রকৃত পথ', ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী মোদীর
Recommended image5
TMC Candidate: তৃণমূলের প্রার্থী ঘোষণা ১৭টি আসনে, চমকহীন তালিকায় বড় নেতা লড়ছেন যেখান থেকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved