MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Nirmala Sitharaman: ১ এপ্রিল থেকেই দেশজুড়ে আয়কর নিয়মে বড় বদল, কী বলছে নির্মলা সীতারমনের নয়া বিধি?

Nirmala Sitharaman: ১ এপ্রিল থেকেই দেশজুড়ে আয়কর নিয়মে বড় বদল, কী বলছে নির্মলা সীতারমনের নয়া বিধি?

Nirmala Sitharaman On Income Tax: ১ এপ্রিল থেকে বদল আসছে আয়কর নীতিতে। নতুন আয়কর পলিসিতে কী কী বদল ঘটছে? কী বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি..

3 Min read
Author : Moumita Poddar
Published : Mar 28 2026, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
নতুন আয়কর নিয়মে বদল
Image Credit : stockPhoto

নতুন আয়কর নিয়মে বদল

১ এপ্রিল থেকে দেশজুড়ে চালু হতে চলেছে নতুন আয়কর নীতি। যার জন্য গত ২০ মার্চ প্রকাশিত হয়েছে আয়কর বিধিমালা ২০২৬-এর খসড়া। যা প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানা গিয়েছে, নয়া ওই বিজ্ঞপ্তি অনুযায়ী বদলে যাবে আয়কর প্রদানের যাবতীয় নিয়ম নীতি। তাহলে কী নতুন বিধিতে বাড়বে আয়করের অঙ্ক? কী কী মকুব হবে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন আয়কর নিয়ম
Image Credit : Asianet News

১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন আয়কর নিয়ম

সরকারি সূত্রে খবর, এতদিন পর্যন্ত ভারতে প্রত্যক্ষ কর ব্যবস্থা পরিচালনার দায়িত্বে ছিল‘সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস’ বা সিবিডিটি। তবে চলতি বছরের জানুয়ারিতে নতুন আয়কর বিধি চালু হওয়ার পর নতুন নিয়মে কাজকর্ম চালু করার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। আর চলতি মাস শেষ হলেই ১ এপ্রিল থেকে চালু হয়ে যাবে। ফলে এবার থেকে আর ১৯৬১ সালের আয়কর নিয়ম নয়। ২০২৫ সালের আয়কর বিধিতে কাজ করবেন আধিকারিকরা। 

Related Articles

Related image1
KP Sharma Oli: মাউন্ট এভারেস্টের দেশে চূড়ান্ত নাটকীয়তা, বালেন্দ্র শপথ নিতেই গ্রেফতার কেপি শর্মা ওলি
Related image2
West Bengal Vote: পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর কমিশন, রাজ্য পুলিশের জন্য কড়া 'অ্যাকশন প্ল্যান'
37
আয়কর নিয়ে কী বলছে কেন্দ্র সরকার?
Image Credit : Getty

আয়কর নিয়ে কী বলছে কেন্দ্র সরকার?

সরকারি সূত্রে খবর, কেন্দ্রের নতুন এই আয়কর ব্যবস্থায় কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলাই হলো লক্ষ্য। একই সঙ্গে এর মাধ্যমে ডিজিটাল ব্যবস্থা এবং প্রশাসনিক মানোন্নয়নের দিকেও নজর দিয়েছে সরকার। ওয়াকিবহাল মহলের দাবি, নয়া বিধিতে তথ্য সংগ্রহ, আন্তঃসীমান্ত করে স্বচ্ছতা আনা এবং উন্নত নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করা সহজ হবে। এতে কর সংক্রান্ত বিরোধ হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্র সরকার। 

47
কী বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?
Image Credit : Getty

কী বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?

চলতি বছরের ১ ফেব্রুয়ারিতে সংসদে পেশ হয় বাজেট। ওই দিন আয়কর রিটার্ন নিয়ে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফলে করদাতাদের একাংশ রিটার্ন জমার ক্ষেত্রে বাড়তি সময় পাচ্ছেন। নির্মলা জানিয়েছেন, যাঁদের করের ক্ষেত্রে হিসাব পরীক্ষার প্রয়োজন নেই, তাঁরা আইটিআর-৩ এবং আইটিআর-৪ ফর্ম ৩১ অগাস্ট পর্যন্ত জমা করতে পারবেন। আগে এই নথি জমা করার শেষ তারিখ ছিল কর বর্ষের শেষ দিন।

57
নতুন আইনে স্বস্তিতে করদাতারা?
Image Credit : X

নতুন আইনে স্বস্তিতে করদাতারা?

নতুন আইনে আরও একটি জায়গায় স্বস্তি পাচ্ছেন আয়করদাতারা। সেটা হল, আয়কর হারের স্তর বা স্ল্যাবের কোনও পরিবর্তন হচ্ছে না। অতীতে কেন্দ্রীয় বাজেটের দিনে নতুন স্তর বা স্ল্যাব ঘোষণা করতে দেখা গিয়েছে। কিন্তু, এ বছরের বাজেটে সেটা অপরিবর্তিত রেখেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

67
ভারতে কর কাঠামো কয়টি?
Image Credit : Google

ভারতে কর কাঠামো কয়টি?

বর্তমানে দেশে দু’টি কর কাঠামো রয়েছে। একটি পুরনো এবং অপরটি নতুন কর ব্যবস্থা। প্রথমটিতে আয়করের মোট চারটি স্তর রয়েছে। দ্বিতীয় অর্থাৎ নতুন কর কাঠামোয় মোট সাতটি স্তরে আয়কর নিচ্ছে সরকার। পুরনো কাঠামোয় বার্ষিক আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। এর পর বছরে পাঁচ লাখ এবং ১০ লাখ টাকা পর্যন্ত আয়ে যথাক্রমে পাঁচ ও ২০ শতাংশ পর্যন্ত কর ধার্য করেছে কেন্দ্র।

77
পুরনো কর ব্যবস্থার নিয়মে কী বলছে?
Image Credit : Getty

পুরনো কর ব্যবস্থার নিয়মে কী বলছে?

পুরনো কর কাঠামো অনুযায়ী, বছরে ১০ লাখ টাকা রোজগার হলে কর বাবদ দিতে হবে ২০ শতাংশ টাকা। আর ১০ লাখের বেশি আয় করলে করের মাত্রা বেড়ে দাঁড়াবে ৩০ শতাংশ। অন্য দিকে নতুন কাঠামোয় বার্ষিক চার লক্ষ টাকা আয়ে দিতে হবে না কোনও কর। কিন্তু রোজগার বছরে আট লক্ষ টাকা হলে, পাঁচ শতাংশ হারে ধার্য হবে কর। এই কাঠামোয় তৃতীয় স্তর হল ১২ লক্ষ টাকা। তাতে আয়কর ১০ শতাংশ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
নির্মলা সীতারামন

Latest Videos
Recommended Stories
Recommended image1
চিনের 'শত্রু' এই দেশকে ব্রহ্মস মিসাইল বিক্রি ভারতের, চুক্তির কথা টের পেল না কাক-পক্ষী
Recommended image2
পাকিস্তানি ISI যোগে ধৃত ৯ সন্দেহভাজন জঙ্গি, দিল্লি-সহ দেশের বড় শহরগুলিতে পরিকল্পনা
Recommended image3
আধার আপডেটে লাগাম: নাম-ঠিকানা-মোবাইল কতবার বদলাতে পারবেন? লিমিট পেরোলেই বিপদ
Recommended image4
'তৃণমূল সাম্প্রদায়িক হয়ে উঠেছে'! ঘাসফুলে ফের ভাঙন ধরালেন অভিজিৎ মজুমদার
Recommended image5
Karnataka CM: বুধে মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, নয়া মন্ত্রিসভা ঘিরে ব্যাপক জট
Related Stories
Recommended image1
KP Sharma Oli: মাউন্ট এভারেস্টের দেশে চূড়ান্ত নাটকীয়তা, বালেন্দ্র শপথ নিতেই গ্রেফতার কেপি শর্মা ওলি
Recommended image2
West Bengal Vote: পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর কমিশন, রাজ্য পুলিশের জন্য কড়া 'অ্যাকশন প্ল্যান'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved