MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • বিহারের উন্নয়নে এনডিএ শিবিরেই ভরসা আমজনতার, ১০তম বার ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নীতীশ কুমার

বিহারের উন্নয়নে এনডিএ শিবিরেই ভরসা আমজনতার, ১০তম বার ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নীতীশ কুমার

Nitish Kumar Oath News: একটানা ১০তম বার। বিহারের ১০তম বার ফের মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। মন্ত্রিসভায় থাকছেন আর কারা-কারা? জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 20 2025, 07:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নীতীশ কুমারের শপথ গ্রহণ
Image Credit : Asianet News

নীতীশ কুমারের শপথ গ্রহণ

বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ। ১০তম বার মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিতে চলেছেন এনডিএ দলের নেতা তথা নীতীশ কুমার। বুধবারই নীতীশকে এনডিএ দলের নেতা হিসেবে বেছে নিয়েছে দল। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার। রাজধানী পাটনার গান্ধী ময়দানে আয়োজন করা হয়েছে এই শপথগ্রহণ অনুষ্ঠানের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নীতীশের মন্ত্রিসভায় আর কারা থাকবেন?
Image Credit : Getty

নীতীশের মন্ত্রিসভায় আর কারা থাকবেন?

সূত্রের খবর, নীতীশের সঙ্গে আজ মন্ত্রী পদে একই সঙ্গে শপথ নেবেন আরও ২২ জন। তবে তারা কারা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে বুধবারই নীতিশ কুমার বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদের কাছে গিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানান। ফলে আগেই ভেঙে দেওয়া হয় পুরনো মন্ত্রিসভা। ফলে আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানান তিনি। যদিও কোন দলের কতজন মন্ত্রী আজ শপথ নিতে চলেছেন সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। 

Related Articles

Related image1
শীতের মধ্যেই ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, উত্তর থেকে দক্ষিণ শীতে জবুথবু বঙ্গবাসী
Related image2
'প্রতিহিংসার প্রতিশোধ নিতে এই রায় ঘোষণা', শেখ হাসিনার ফাঁসির সাজা নিয়ে মুখ খুললেন ছেলে সজীব
35
নীতীশেই ভরসা
Image Credit : Getty

নীতীশেই ভরসা

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ দল সহ প্রধান বিরোধী শিবিরের অন্দরে গুনঞ্জন শোনা গিয়েছিল যে- বার্ধক্যজনিত অসুস্থতায় হয়তো নীতীশ কুমার আর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন না। সরে দাঁড়াবেন রাজনীতি থেকে। তবে বিহারে ভোট শুরুর প্রথম থেকেই নীতিশ কুমারকে সামনে রেখে প্রচার চালাচ্ছিল এনডিএ শিবির। এমনকি সেই সময় দলের তরফে অন্য কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নামও প্রকাশ্যে আনা হয়নি। ফলে তারা যে আগে থেকেই নীতীশেই ভরসা রেখেছিলেন সেকথা কার্যত স্পষ্ট। কারণ, নীতিশ জমানায় বিহারের উন্নতি যেভাবে হয়েছে তাতে এনডিএ শিবির মুখে কুলুপ আঁটলেও জেডিইউ-এর তরফে নীতিশেই ভরসা রাখা হয়েছিল। 

45
বিহারে ভোটের ফলাফল
Image Credit : Getty

বিহারে ভোটের ফলাফল

বিহারের রাজনীতিতে মাঝের কয়েক মাস বাদ দিলে ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত একটানা পাটনার কুর্সিতে নীতীশ কুমারই বসেছেন। ২০ বছরে বহু রাজনৈতিক অদলবদল ঘটেছে। একাধিক বার জোট বদলে ভিন্ন ভিন্ন দল বা জোটের হাত ধরেছেন নীতীশ কুমার। তবে বৃহস্পতিবার তিনিই ফের ১০তম বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন। কারণ, বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তার দল। যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১২২ টি আসন। সেখানে নীতিশের দল পেয়েছে ২০২টি আসন। ফলে স্বাভাবিক ভাবেই নির্বাচনে বিজেপির সঙ্গে কার্যত পাল্লা দিয়ে আসন বাড়িয়েছে নীতীশের দল জেডিইউ।

55
 বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল
Image Credit : ANI

বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল

বিহারে এবারের বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Elections 2025) চমকপ্রদ ফল করেছে লোক জনশক্তি পার্টি (রামবিলাস) (Lok Janshakti Party (Ram Vilas))। ফলে মন্ত্রিসভায় এই দলের বেশ কয়েকজন বিধায়ক জায়গা পেতে পারেন বলে জল্পনা চলেছে। বুধবার এনডিএ পরিষদীয় দলের বৈঠকে যোগ দেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর প্রধান চিরাগ পাসোয়ান (Chirag Paswan)। তিনি নীতীশকে এনডিএ পরিষদীয় দলের নেতা হিসেবে সমর্থন করেন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
CJP Rajasthan: CJP নেতাদের বিরুদ্ধে মামলা রাজস্থানে! পাল্টা জবাব রাঙ্কাদের, তবে ককরোচদের চাপে কি সরকারের ১২,৫০০ কোটি টাকা বরাদ্দ?
Recommended image2
বিরাট ঘোষণা! পরিবার পিছু বিনামূল্যে ৩টি করে গ্যাস সিলিন্ডার দেবে সরকার! কী করে মিলবে সুবিধা
Recommended image3
Robotic Surgery: দিল্লির সফদরজং হাসপাতালে প্রথম রোবটের সাহায্যে হাঁটু প্রতিস্থাপন, সম্পূর্ণ বিনামূল্যে!
Recommended image4
Cyber Terrorism: আহমেদাবাদ সাইবার হামলা মামলায় তেলেঙ্গানার পাঁচ জায়গায় NIA-এর তল্লাশি, কী পাওয়া গেল?
Recommended image5
Now Playing
Manipur Protest: মশাল হাতে হাজার হাজার মহিলার বিক্ষোভের আগুন ইম্ফলে, পিছনে কী কারণ?
Related Stories
Recommended image1
শীতের মধ্যেই ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, উত্তর থেকে দক্ষিণ শীতে জবুথবু বঙ্গবাসী
Recommended image2
'প্রতিহিংসার প্রতিশোধ নিতে এই রায় ঘোষণা', শেখ হাসিনার ফাঁসির সাজা নিয়ে মুখ খুললেন ছেলে সজীব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved