আফগানিস্তানকে যদি এখন কেউ বাঁচাতে পারেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই বিশ্বাস কলকাতার কাবুলিওয়ালাদের।

পাকিস্তান (Pakistan) আর চিনকে (China) কোনওভাবেই বিশ্বাস করা উচিত নয়। কারণ এই দুটো দেশ শুধু নিজেদের স্বার্থ বোঝে। এমনকী বিশ্বাস করা উচিত নয় সৌদি আরবকেও। এমনই বিশ্বাস কলকাতার (Kolkata) কাবুলিওয়ালাদের (Kabuliwalas)। তাঁদের মতে আফগানিস্তানকে যদি এখন কেউ বাঁচাতে পারেন, তিনি ভারতের(India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। মোদীর সাহায্য পেলেই ঘুরে দাঁড়াতে পারে আফগান ভূমি বলে মনে করছেন কাবুলিওয়ালারা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কলকাতার কাবুলিওয়ালা জাহির খানের দাবি তাঁর দেশ এখন যেভাবে জ্বলছে, তাতে কোনওভাবেই চিন পাকিস্তানের মতো দেশের সাহায্য নেওয়া উচিত নয়। ২৫ বছর আগে আফগানিস্তান ছেড়ে বাবার হাত ধরে কলকাতায় উঠেছিলেন জাহির। পরিবার নিয়ে এখানেই বসবাস করেন। তবে তাঁর হৃদয়ও এখন দেশের দুর্দশায় কাঁদছে। 

তিনি বলেন প্রতিটি আফগান নাগরিক পাকিস্তানকে শত্রু বলে মনে করে। জাহিরের কথায়, ভারতে জেলে পচে মরাও ভালো। কিন্তু তালিবানদের হাতে গিয়ে পড়া নরকযন্ত্রণার সমান। পার্ক সার্কাসে নিজের পরিবার থাকা এরকম বহু আফগান রয়েছেন, যাঁরা কোনওভাবেই দেশে ফিরতে চান না। তাঁদের কাছে পয়লা নম্বর শত্রু পাকিস্তান। 

কাবুলিওয়ালাদের কথায় পাকিস্তান প্রতিটি আফগান নাগরিক ক্রীতদাস ভাবে, অথচ গোটা বিশ্বের কাছে পাকিস্তানই সবচেয়ে ঘৃণ্য দেশ। কলকাতার আফগানরা চাইছেন, সাহায্য করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানে আরও বিমান পাঠিয়ে উদ্ধার করা হোক তাঁদের আত্মীয় পরিজনদের। ভারতের সঙ্গে সুসম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে আফগানিস্তানের। সেই সম্পর্কের রেশ ধরেই কাবুলিওয়ালারা মিশে গিয়েছে কলকাতার ইতিহাসের সঙ্গে। ভারতকে নিজের দেশ বলেই এখন মনে করেন প্রজন্মের পর প্রজন্ম ধরে কলকাতায় থাকা 'খান চাচারা'।