MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • TMC Power Shift: লোকসভায় অভিষেকের আসন ২৮১ থেকে ৩৫৪, গুরুত্ব বাড়ল সুদীপের?

TMC Power Shift: লোকসভায় অভিষেকের আসন ২৮১ থেকে ৩৫৪, গুরুত্ব বাড়ল সুদীপের?

TMC Vs TMC: লোকসভায় বড় রদবদল! প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরে এলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। Abhishek Banerjee, Sudip Bandyopadhyay, Lok Sabha, TMC, NCPI, Om Birla-র সিদ্ধান্তে বদলে গেল আসন বিন্যাস।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 20 2026, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
অভিষেকের ডিমোশন, লোকসভায় বদলে গেল আসন
Image Credit : Asianet News

অভিষেকের ডিমোশন, লোকসভায় বদলে গেল আসন

সোমবার থেকে শুরু হতে চলা লোকসভার বাদল অধিবেশনের ঠিক আগে বড়সড় রদবদল ঘটে গেল তৃণমূল সাংসদদের আসন বিন্যাসে। কালীঘাট তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম সারি থেকে সরিয়ে দ্বিতীয় সারিতে পাঠানো হয়েছে বলে লোকসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে। এতদিন প্রথম সারির গুরুত্বপূর্ণ আসনে বসতেন তিনি, এবার সেই জায়গা থেকে সরে যেতে হচ্ছে তাঁকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
সুদীপ বন্দ্যোপাধ্যায় ফিরে পেলেন পুরনো আসন
Image Credit : ANI

সুদীপ বন্দ্যোপাধ্যায় ফিরে পেলেন পুরনো আসন

অভিষেকের জায়গায় এবার প্রথম সারিতে বসবেন বিক্ষুব্ধ তৃণমূল তথা এনসিপিআই শিবিরের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আগে তৃণমূলের দলনেতা থাকাকালীন এই আসনেই বসতেন সুদীপ। পরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে দলনেতা নির্বাচন করার পর সেই আসন হাতছাড়া হয় তাঁর। এবার আবার নিজের পুরনো জায়গা ফিরে পেলেন তিনি।

Related Articles

Related image1
Sonam Wangchuk: আজই অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক? রাখলেন ৩টি শর্ত, সংসদ অভিযান অনড় CJP
Related image2
Humayun Kabir: পুলিশের ম্যারাথন জেরা, থানায় সাড়ে পাঁচ ঘণ্টা শুধু জল-বিস্কুটেই কাটালেন হুমায়ূন কবীর
38
৩৫৪ নম্বর আসনে হাত বদল
Image Credit : ANI

৩৫৪ নম্বর আসনে হাত বদল

এতদিন তৃণমূলের লোকসভার দলনেতা হিসেবে ৩৫৪ নম্বর আসনে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার ওম বিড়লার সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে সেই সামনের সারির ৩৫৪ নম্বর আসনটি পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, প্রতীকী অর্থেই তৃণমূলের অন্দরে ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই আসন বদল।

48
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আসনও বদলে গেল
Image Credit : ANI

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আসনও বদলে গেল

শুধু অভিষেক নন, বদল হয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আসনও। আগে তিনি বসতেন ২৮১ নম্বর আসনে, এবার সেই আসনটি বরাদ্দ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর কল্যাণকে ঠেলে দেওয়া হয়েছে আরও পিছনের সারিতে।

58
সামগ্রিকভাবে পিছিয়ে দেওয়া হল কালীঘাট তৃণমূলের সব সাংসদকে
Image Credit : ANI

সামগ্রিকভাবে পিছিয়ে দেওয়া হল কালীঘাট তৃণমূলের সব সাংসদকে

শুধু নির্দিষ্ট কয়েকজন নয়, কালীঘাট তৃণমূলের প্রায় সব সাংসদেরই আসন লোকসভায় পিছনের সারিতে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। উলটোদিকে এনসিপিআই শিবিরের সাংসদদের আসন এগিয়ে দেওয়া হয়েছে সামনের সারিতে। এই পরিবর্তন রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে।

68
সুদীপের কটাক্ষ, ‘ছোট দলকে সামনের সারিতে জায়গা নয়’
Image Credit : ANI

সুদীপের কটাক্ষ, ‘ছোট দলকে সামনের সারিতে জায়গা নয়’

তাৎপর্যপূর্ণ বিষয় হল, আসন বদলের ঠিক আগেই স্পিকারের কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছিলেন, কোনও ছোট দলকে যেন সামনের সারিতে জায়গা দেওয়া না হয়। তাঁর এই মন্তব্য পরোক্ষে কালীঘাট তৃণমূলের দিকেই ইঙ্গিত ছিল বলে মনে করা হচ্ছে। স্পিকার ওম বিড়লা শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

78
রবিবার এনসিপিআই সাংসদদের কৌশলগত বৈঠক
Image Credit : ANI

রবিবার এনসিপিআই সাংসদদের কৌশলগত বৈঠক

আসন বদলের ঘোষণার ঠিক আগের দিন, রবিবার নিজেদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি বৈঠক করেন এনসিপিআই সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের ১৫ জন সাংসদ। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন অধিবেশনে এনডিএ-কে সমর্থন করা হবে এবং সরকারের বিল-সহ অন্যান্য বিষয়েও সরকারের পাশে থাকবে দলটি। আগামী দিনে সাংসদরা কীভাবে ভূমিকা পালন করবেন, তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।

88
তৃণমূলের ভাঙন
Image Credit : chatgpt

তৃণমূলের ভাঙন

বিধানসভা নির্বাচনের পরই তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরেছে। যা এখনও অব্যাহত রয়েছে। নিত্যই দিনই সাংসদ বিধায়করা কালীঘাট তৃণমূল থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। শক্তি বাড়ছে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের শিবিরের ও এনসিপিআই শিবিরের। ধীরে ধীরে কোনঠাসা হয়ে পড়েছেন মমতা আর অভিষেক। যার নজির এবার দেখতে চলেছে গোটা দেশ।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image2
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image3
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image4
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Recommended image5
School Holiday: সেপ্টেম্বরে পরীক্ষা, তার আগে রাজ্যে স্কুলগুলিতে বাম্পার ছুটি! দেখুন তালিকা
Related Stories
Recommended image1
Sonam Wangchuk: আজই অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক? রাখলেন ৩টি শর্ত, সংসদ অভিযান অনড় CJP
Recommended image2
Humayun Kabir: পুলিশের ম্যারাথন জেরা, থানায় সাড়ে পাঁচ ঘণ্টা শুধু জল-বিস্কুটেই কাটালেন হুমায়ূন কবীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved