Petrol-Diesel Price: পশ্চিম এশিয়ায় যুদ্ধের (West Asia War) পরিপ্রেক্ষিতে ভারতে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়া এবং সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকার সে বিষয়ে আশ্বাস দিয়েছে। এবার পেট্রোল-ডিজেলের দাম কমানোর জন্যও বড় উদ্যোগ নিল কেন্দ্র। ফলে সারা দেশের কোটি কোটি মানুষ উপকৃত হতে চলেছেন।
KNOW
Excise duty on petrol and diesel: পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর ফলে সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমতে চলেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের (West Asia War) মধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্ত সারা দেশের মানুষের জন্য স্বস্তিদায়ক। সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতদিন পেট্রোলের উপর শুল্ক ছিল প্রতি লিটারে ১৩ টাকা। এবার তা কমিয়ে প্রতি লিটারে মাত্র তিন টাকা করা হল। ডিজেলে এতদিন শুল্ক ছিল প্রতি লিটারে ১০ টাকা। এবার সেই শুল্ক শূন্যে নামিয়ে আনা হল। এর ফলে পেট্রোল ও ডিজেলের দাম কমতে চলেছে। ইরানে যুদ্ধ (Iran War) এবং হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বাধার ফলে বিভিন্ন দেশেই জ্বালানির দাম বেড়ে গিয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এই কারণেই ভারতেও পেট্রোল-ডিজেলের আমদানি নিয়ে সমস্যা দূর হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল।
অশোধিত তেলের দাম কমছে
পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে বিশ্বজুড়ে অশোধিত তেলের দাম বেড়ে গিয়েছিল। তবে এখন দাম কমছে। শুক্রবার সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১.২৮ শতাংশ কমে হয়েছে ১০৬.৬৩ মার্কিন ডলার। ডব্লুডিআই ক্রুডের দর ১.০৪ শতাংশ কমে প্রতি ব্যারেলে ৯৩.৫০ মার্কিন ডলার হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোই এগোচ্ছে। মার্কিন সেনাবাহিনী (US Army) ইরানের উপর হামলা থামাবে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তাঁর এই ঘোষণার পরেই জ্বালানির দর কমতে শুরু করেছে। অশোধিত তেলের দাম কমতে শুরু করায় ভারতের সুবিধা হচ্ছে। কারণ, তেলের ক্ষেত্রে ভারত আমদানির উপরেই নির্ভর করে। ভারতে তেলের উপর শুল্ক কমে যাওয়ার অর্থ হল, কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছে, আপাতত আমদানি নিয়ে কোনও সমস্যা হবে না। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার আশঙ্কাও আপাতত নেই। এর ফলে ভারতে তেলের দাম বেড়ে যাওয়ার পরিস্থিতি নেই।
শেয়ার বাজারে প্রভাব পড়তে পারে
ভারতে তেলের দাম কমায় শেয়ার বাজার চাঙ্গা হতে পারে। বিশেষ করে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindustan Petroleum Corporation Ltd), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Bharat Petroleum Corporation Ltd) ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (Indian Oil Corporation Ltd) শেয়ারের দর বাড়তে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


