MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • নরেন্দ্র মোদীর বিদেশ সফরের খরচ কত? কোটি কোটি টাকার হিসেব দিল কেন্দ্র

নরেন্দ্র মোদীর বিদেশ সফরের খরচ কত? কোটি কোটি টাকার হিসেব দিল কেন্দ্র

Modi's foreign trips: নরেন্দ্র মোদী বর্তমানে রয়েছেন বিদেশ সফরে। এরই মধ্যে রাজ্যসভায় মোদীর বিদেশ সফরের হিসেব চাইলেন তৃণমূল সাংসদ। হিসেব দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 25 2025, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নরেন্দ্র মোদীর বিদেশ সফর
Image Credit : ANI

নরেন্দ্র মোদীর বিদেশ সফর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর সর্বদাই চর্চিত। দেশের পাশাপাশি বিদেশেও ঢালাও প্রচারের ব্যবস্থা করা হয়। যা নিয়ে বিরোধীরা একাধিকবার নিশানা করেছে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু চলতি বছরই তিনি একাধিক দেশ সফর করেছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হল মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। বর্তমানে তিনি ব্রিটেন ও মালদ্বীপ সফরে ব্যস্ত। এই পরিস্থিতিতেই মোদীর বিদেশ সফরের খরচ জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
২০২১-২৪ এর সফরের হিসেব
Image Credit : ANI

২০২১-২৪ এর সফরের হিসেব

রাজ্যসভায় সরকারের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের হিসেব জানতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়ন। বৃহস্পতিবার তারই জবাব দিয়েছে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোদীর বিদেশ সফররে হিসেব দিয়েছেন। চার বছরে খরচ হয়েছে ২৯৫ কোটি টাকা।

Related Articles

Related image1
ভারত-মালদ্বীপ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে, দ্বীপরাষ্ট্রে গিয়ে আশাবাদী মোদী
Related image2
ভোটার তালিকার নিবিড় সংশোধন হলে বিপদে পড়বেন না তো আপনি? জানুন কী কী তথ্য লাগবে
35
চলতি বছরের খরচের হিসেব
Image Credit : Asianet News

চলতি বছরের খরচের হিসেব

কেন্দ্রীয় সরকার চলতি বছরের জুন মাস পর্যন্ত নরেন্দ্র মোদীর বিদেশ সফরের হিসেব দিয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে মোদী মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সৌদি আরব সফর করেছেন। কেন্দ্র জানিয়েছে ফ্রান্স খরচ ২৫ কোটি, মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭ কোটি ও সৌদিতে সফরের খরচ ১৬ কোটি টাকা। তবে চলতি বছরই মোদী মরিশাস, সাইপ্রাস, কানাডা ক্রোয়েশিয়া, ঘানা-সহ একাধিক দেশে সফর করেছেন। কিন্তু সেগুলির খরচের হিসেব এখনও বিদেশমন্ত্রকে পৌঁছায়নি।

45
২০২৩ সালের হিসেব
Image Credit : X-@DDNewslive

২০২৩ সালের হিসেব

মোদীর বিদেশ সফরের যে হিসেব সরকারপক্ষ দিয়েছিল তাতে ২০২৩ সালের জুনে মোদীর মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের খরচই সবথেকে বেশি। খরচ হয়েছে ২২ কোটি ৮৯ লক্ষ ৬৮ হাজার ৫০৯ টাকা। তার আগের বছর জাপান সফরের খরচ প্রায় ১৭ কোটি টাকা। ২০২২ সালে মোদীর নেপাল যাত্রার খরচ ৮০ লক্ষ টাকা।

55
২০২৪ সালে মোদীর সফরের খরচ
Image Credit : ANI

২০২৪ সালে মোদীর সফরের খরচ

২০২৪ সালে তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, ইটালি, ব্রাজ়িল এবং গিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইটালিতে মোদীর সফরে খরচ প্রায় সাড়ে ১৪ কোটি। রাশিয়া এবং ব্রাজ়িলে খরচ প্রায় সাড়ে পাঁচ কোটি। ১০ কোটি খরচ হয়েছে পোল্যান্ডে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fuel Price: পেট্রল-ডিজেলের দাম কি কমবে? বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার পরেই জানাল কেন্দ্র
Recommended image2
PM Modi: ভারতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী মোদীর, Alstom সিইও-র সঙ্গে বৈঠক প্যারিসে
Recommended image3
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের জন্য মাসে মাসে গুণতে হবে টাকা! সাবস্ক্রিপশন প্ল্যান চালু মেটার
Recommended image4
8th Pay Commission-এ বড় চমক! অবসরের দিনেই ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি, সরকারি কর্মীদের জন্য সুখবর
Recommended image5
EPFO 3.0: এই মাসেই UPI ও ATM-র মাধ্যমে পিএফ-র টাকা তোলার সুবিধা চালু হতে পারে, লিমিট কত?
Related Stories
Recommended image1
ভারত-মালদ্বীপ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে, দ্বীপরাষ্ট্রে গিয়ে আশাবাদী মোদী
Recommended image2
ভোটার তালিকার নিবিড় সংশোধন হলে বিপদে পড়বেন না তো আপনি? জানুন কী কী তথ্য লাগবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved