MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • PM Modi On NEET Scam: নিট কেলেঙ্কারিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর, কাউকে ছাড়া হবে না দাবি মোদীর

PM Modi On NEET Scam: নিট কেলেঙ্কারিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর, কাউকে ছাড়া হবে না দাবি মোদীর

PM Modi On NEET Scam: নিট প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল গোটা দেশ। দিল্লির যন্তর-মন্তরে চলছে বিক্ষোভ প্রতিবাদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। এই সব অবস্থায় নিট বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী।

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 23 2026, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
নিটকাণ্ডে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit : Asianet News

নিটকাণ্ডে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিট প্রশ্নফাঁসের ঘটনায় ক্রমশ চড়ছে বিক্ষোভের আগুন। প্রশ্নফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। এরই মধ্যে নিটের তদন্তে এবার ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে বলে জানালেন কেন্দ্র সরকার। বৃহস্পতিবার সকালে নিজের সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানিয়েছেন, নিট কেলেঙ্কারির ঘটনায় প্রকৃত অপরাধীদের শাস্তি হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর
Image Credit : X

এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

এদিন প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলের পেজে লেখেন-''নিটের প্রশ্নফাঁসের ঘটনায় আমরা ঠিক করেছি ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে ঘটনার তদন্ত করব। এর সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না।''

Nothing is more important than the welfare and future of our youth!

We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…

— Narendra Modi (@narendramodi) July 23, 2026

Related Articles

Related image1
Government Job: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
Related image2
School Holidays: ছাত্রদের পোয়াবারো! শনি-রবিবার মিলিয়ে রাজ্যজুড়ে স্কুল-কলেজ পড়ুয়াদের লম্বা উইকএন্ড
36
নিটকাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজধানী দিল্লি
Image Credit : X

নিটকাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজধানী দিল্লি

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলন ক্রমশই বিরাট আকার ধারণ করছে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং সেই কাণ্ডের জেরে একাধিক পরীক্ষার্থীর স্বপ্ন শেষ হয়ে যাওয়া তথা মৃত্যুর পথও বেছে নেন অনেকে! সেই সবকিছুকে কেন্দ্র করে এই প্রতিবাদ শুরু হয় (Cockroach Janata Party protest)। কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা।

46
দেশের বাইরেও নিট বিক্ষোভের আঁচ
Image Credit : ANI

দেশের বাইরেও নিট বিক্ষোভের আঁচ

পাঞ্জাব থেকে কৃষকরাও যাচ্ছেন দিল্লিতে। এমনকি, দেশের নানা প্রান্তে সেই প্রতিবাদকে সংহতি জানিয়ে চলছে মিছিল এবং একাধিক কর্মসূচি। শুধু তাই নয়, সেলিব্রিটি থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর এবং প্রাক্তন সেনা আধিকারিক সহ বহু সাধারণ মানুষ এই আন্দোলনকে সমর্থন করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। এবার সেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল বিদেশেও। সবথেকে বড় বিষয়, ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন সাধারণ মানুষ।

56
অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক
Image Credit : X

অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক

ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, "ছাত্রদের জন্য লড়াই জারি থাকবে।" অন্যদিকে, হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ এবং বিজ্ঞানী সোনম ওয়াংচুক। বুধবার সকাল থেকেই যন্তর মন্তরে আরও ভিড় বাড়তে শুরু করেছে। মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দিয়েও কোনও লাভ হচ্ছে না।

66
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
Image Credit : ANI

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

এদিকে সময় যত গড়াচ্ছে ততই চড়ছে নিট প্রশ্নফাঁস বিতর্কের আগুন। আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব বিক্ষোভকারীরা। 

#WATCH | Delhi: On PM Modi's tweet on settin up fast-track courts to ensure stringent punishment for those involved in paper leaks, Samajwadi Party MP Ram Gopal Yadav says, "Was this the first leak that happened? There should be a white paper on how many leaks have occurred… pic.twitter.com/Pf09HXYhd0

— ANI (@ANI) July 23, 2026

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ram Mandir: দানবাক্সে কারচুপি? স্বচ্ছতা আনতে বড়সড় রদবদল করল রাম মন্দির ট্রাস্ট
Recommended image2
8th Pay Commission: বড় আপডেট, ২.০ হতে চলেছে ফিটমেন্ট ফ্যাক্টর! নূন্যতম বেতন হবে কত?
Recommended image3
Ajker Bangla News live: 7th pay Commission - মিলল রাজ্যপালের অনুমোদন, কারা পেলেন সপ্তম বেতন কমিশনের পর্যালোচনার দায়িত্ব?
Recommended image4
School Holidays: ছাত্রদের পোয়াবারো! শনি-রবিবার মিলিয়ে রাজ্যজুড়ে স্কুল-কলেজ পড়ুয়াদের লম্বা উইকএন্ড
Recommended image5
QDENGA Vaccine: ভারতে ডেঙ্গির প্রথম ভ্যাকসিন! ৪ থেকে ৬০ বছর বয়সীদের জন্য অনুমোদন পেল 'কিউডেঙ্গা'
Related Stories
Recommended image1
Government Job: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
Recommended image2
School Holidays: ছাত্রদের পোয়াবারো! শনি-রবিবার মিলিয়ে রাজ্যজুড়ে স্কুল-কলেজ পড়ুয়াদের লম্বা উইকএন্ড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved