MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Modi Maldives Visit: মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে জোর, ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Modi Maldives Visit: মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে জোর, ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

PM Modi News: সদ্য ব্রাজিল, আর্জেন্টিনা সফর করে দেশে ফিরেছেন তিনি। এরই মধ্যে ফের দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিতে আবার বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কোন কোন দেশে যাচ্ছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Jul 19 2025, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Image Credit : X

বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ব্রিকস শেষ করে কিছুদিন আগেই দেশে ফিরেছেন তিনি। ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি মাসের শেষ সপ্তাহেই বিদেশ সফরে যেতে পারেন মোদী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কোন কোন দেশ সফর করবেন?
Image Credit : ANI

কোন কোন দেশ সফর করবেন?

এই বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৩ জুলাই থেকে ২৬ জুলাই বিদেশ সফরে যাবেন তিনি। এবার ব্রিটেন ও মালদ্বীপ সফরে যাচ্ছেন তিনি। 

Related Articles

Related image1
Thailand Monk Scandal News: ব্যাংককে প্রকাশ্যে বৌদ্ধ সন্ন্যাসীদের যৌনকেচ্ছা, ধামাচাপা দেওয়ার জন্য 'ঘুষ' দেওয়ার অভিযোগ
Related image2
Balurghat: ইঞ্জেকশন দেওয়ার পরই শারীরিক অবস্থার অবনতি একের পর এক প্রসূতি মায়ের, চাঞ্চল্যকর অভিযোগ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিরুদ্ধে
310
মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
Image Credit : ANI

মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী

সূত্রের খবর, ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৩ থেকে ২৬ জুলাই ব্রিটেন এবং মালদ্বীপ সফরে যাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ দুই-দেশের সফরে বাণিজ্য চুক্তি এবং রাজনৈতিক আলোচনা মূল লক্ষ্য। এই সফর ভারত ও এই দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষ করে, একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি এবং উচ্চ পর্যায়ের রাজনৈতিক বৈঠক এই সফরের প্রধান আলোচ্য বিষয়। এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

410
ব্রিটেন সফরে মোদী
Image Credit : ANI

ব্রিটেন সফরে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বিদেশ সফরের প্রথমেই যাবেন ব্রিটেনে। তাঁর এই সফর ২৪ জুলাই পর্যন্ত চলবে। এই সফরে তিনি ভারত-যুক্তরাজ্য ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

510
ব্রিটেনের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর
Image Credit : X

ব্রিটেনের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর

এই চুক্তি ভারতের রপ্তানির প্রায় ৯৯ শতাংশকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। শুল্ক হ্রাস করে ভারতীয় পণ্যগুলির জন্য যুক্তরাজ্যের বাজারে প্রবেশ সহজ করবে। এই চুক্তি ব্রিটিশ রপ্তানি, যেমন হুইস্কি এবং গাড়ির মতো পণ্যগুলির ভারতে প্রবেশাধিকারকে আরও মসৃণ করবে। উভয় দেশের জন্য বাজার সুবিধা বৃদ্ধি এবং একটি অনুকূল বাণিজ্য পরিবেশ তৈরির লক্ষ্যে তিন বছর ধরে চলা নিবিড় আলোচনার পরেই এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। 

610
অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব
Image Credit : x.com

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব

ভারত ও ব্রিটেনের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement - FTA) দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতাগুলি দূর করে উভয় দেশ একটি বৃহত্তর অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে অগ্রসর হতে চাইছে। যা তাদের কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

710
 পণ্য ও পরিষেবার ওপর শুল্ক কমানো লক্ষ্য
Image Credit : Getty

পণ্য ও পরিষেবার ওপর শুল্ক কমানো লক্ষ্য

এই চুক্তির ফলে পণ্য ও পরিষেবার ওপর শুল্ক কমানো হবে। যার ফলে ভারতীয় পণ্য যুক্তরাজ্যে এবং ব্রিটিশ পণ্য ভারতের বাজারে আরও সহজলভ্য হবে। এতে উভয় দেশের অর্থনীতিই লাভবান হবে। বিশেষ করে, বস্ত্র, চামড়াজাত পণ্য, গহনা, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, স্কচ হুইস্কি, গাড়ি, চিকিৎসা সরঞ্জাম এবং মহাকাশ শিল্পের মতো বিভিন্ন খাতে বাণিজ্যের সুযোগ বাড়বে।

810
মালদ্বীপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোদী
Image Credit : ANI

মালদ্বীপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোদী

প্রধানমন্ত্রী আগামী ২৫ ও ২৬ জুলাই মালদ্বীপ সফরে যাচ্ছেন। সেখানে তিনি ৬০তম জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহম্মদ মুইজ্জু সরকারের অধীনে এই সফর বিশেষভাবে উল্লেখযোগ্য। 

910
ভারত-মালদ্বীপ সম্পর্কে নয়া মোড়
Image Credit : ANI

ভারত-মালদ্বীপ সম্পর্কে নয়া মোড়

কারণ 'ইন্ডিয়া আউট' অভিযানের কারণে সম্প্রতি দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, তারপর এটিই প্রথম উচ্চপর্যায়ের সফর। এই সফর নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার এবং সদিচ্ছা ও সহযোগিতা বৃদ্ধির উপর নতুন করে জোর দিতে পারে। 

1010
দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জোর
Image Credit : Getty

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জোর

প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতি ভারত-মালদ্বীপ সম্পর্ককে নতুন করে এবং উন্নত করতে, সদিচ্ছা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই সফরকে উদ্বেগ নিরসন এবং আরও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর শেষ মালদ্বীপ সফর ছিল ২০১৯ সালের জুনে। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু  তিনিও ২০২৪ সালের অক্টোবর সামে ভারত সফরে এসেছিলেন। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
নরেন্দ্র মোদী
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
Thailand Monk Scandal News: ব্যাংককে প্রকাশ্যে বৌদ্ধ সন্ন্যাসীদের যৌনকেচ্ছা, ধামাচাপা দেওয়ার জন্য 'ঘুষ' দেওয়ার অভিযোগ
Recommended image2
Balurghat: ইঞ্জেকশন দেওয়ার পরই শারীরিক অবস্থার অবনতি একের পর এক প্রসূতি মায়ের, চাঞ্চল্যকর অভিযোগ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিরুদ্ধে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved