MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • PMAY 2.0: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশজুড়ে ১ কোটি বাড়ি তৈরি হবে, আবেদন করার যোগ্যতা কী?

PMAY 2.0: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশজুড়ে ১ কোটি বাড়ি তৈরি হবে, আবেদন করার যোগ্যতা কী?

পশ্চিমবঙ্গ সরকার যখন আবাস যোজনার টাকা দেওয়া শুরু করার কথা ঘোষণা করেছে, তখন কেন্দ্রীয় সরকার নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করতে চলেছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 20 2024, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
শহরাঞ্চলে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য চালু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০
Image Credit : Twitter

শহরাঞ্চলে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য চালু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০

কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ অনুমোদন করেছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ বছর চলবে এই প্রকল্পের কাজ। শহরাঞ্চলে গরিব ও মধ্যবিত্তদের জন্য ১ কোটি বাড়ি তৈরি করে দেওয়া হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০-এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ কোটি টাকা
Image Credit : our own

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০-এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ কোটি টাকা

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পের আওতায় থাকা প্রতিটি বাড়ি তৈরির জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত দেবে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বরাদ্দ ১০ লক্ষ কোটি টাকা।

39
কোন পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্য?
Image Credit : our own

কোন পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্য?

আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, পারিবারিক আয় কম এমন পরিবার, মধ্যবিত্ত শ্রেণিভুক্ত পরিবার, শহরে থাকলেও পরিবারের কারও পাকা বাড়ি নেই এমন পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে বাড়ি কিনতে পারবে বা তৈরি করতে পারবে।

49
কোন পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য আবেদন করার যোগ্য নয়?
Image Credit : Twitter

কোন পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য আবেদন করার যোগ্য নয়?

যদি কোনও পরিবার গত ২০ বছরের মধ্যে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও আবাস প্রকল্পের সুবিধা পেয়ে থাকে, তাহলে সেই পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।

59
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে আবেদনের জন্য আর্থিক মাপকাঠি কী?
Image Credit : social media

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে আবেদনের জন্য আর্থিক মাপকাঠি কী?

যে পরিবারগুলির বার্ষিক আয় ৩ লক্ষ টাকা পর্যন্ত, সেই পরিবারগুলি আর্থিকভাবে পিছিয়ে থাকা অংশের মধ্যে পড়ছে। যে পরিবারগুলির বার্ষিক আয় ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত, সেই পরিবারগুলি কম আয় শ্রেণিভুক্ত। যে পরিবারগুলির বার্ষিক আয় ৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত, সেই পরিবারগুলিকে মধ্যবিত্ত হিসেবে ধরা হচ্ছে।

69
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে কোন পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে?
Image Credit : PTI

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে কোন পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে?

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে স্বামীহারা মহিলা, একা থাকা মহিলা, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, লিঙ্গ পরিবর্তনকারী, তফশিলী জাতি ও উপজাতি, সংখ্যালঘু, সমাজের পিছিয়ে থাকা অংশের মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে।

79
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে কাদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে?
Image Credit : PTI

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে কাদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে?

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার ক্ষেত্রে সাফাইকর্মী, হকার, কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, অঙ্গনওয়াড়ি কর্মী, নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, ঝুপড়িতে থাকা ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে।

89
কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পের জন্য আবেদন করতে হবে?
Image Credit : PTI

কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পের জন্য আবেদন করতে হবে?

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে আবেদন করার জন্য সরকারি ওয়েবসাইট PMAY-U: https://pmay-urban.gov.in -এ যেতে হবে। এরপর Apply for PMAY-U 2.0-এ যেতে হবে। আবেদনের ফর্মে ঠিকানা, আয়ের প্রমাণপত্র, অন্যান্য তথ্য দিতে হবে। আধারের তথ্য দিতে হবে। তারপর ফর্ম সাবমিট করতে হবে।

99
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে আবেদন করতে হলে কী কী নথি লাগবে?
Image Credit : PTI

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে আবেদন করতে হলে কী কী নথি লাগবে?

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে আবেদন করতে হলে আধারের সঙ্গে মোবাইল ফোন নাম্বার লিঙ্ক, আধারের সঙ্গে লিঙ্ক করা এবং চালু থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আয়ের প্রমাণপত্র, জাত সংক্রান্ত নথি, নিজের জমিতে বাড়ি তৈরি করতে চাইলে দলিল ও অন্যান্য নথি থাকতে হবে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
নরেন্দ্র মোদী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Beggar Woman Cash Gunny Bags: ভিক্ষা করেই চলত সংসার, বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে মিলল বস্তা ভরা টাকার পাহাড়!
Recommended image2
CJP Rajasthan: CJP নেতাদের বিরুদ্ধে মামলা রাজস্থানে! পাল্টা জবাব রাঙ্কাদের, তবে ককরোচদের চাপে কি সরকারের ১২,৫০০ কোটি টাকা বরাদ্দ?
Recommended image3
বিরাট ঘোষণা! পরিবার পিছু বিনামূল্যে ৩টি করে গ্যাস সিলিন্ডার দেবে সরকার! কী করে মিলবে সুবিধা
Recommended image4
Robotic Surgery: দিল্লির সফদরজং হাসপাতালে প্রথম রোবটের সাহায্যে হাঁটু প্রতিস্থাপন, সম্পূর্ণ বিনামূল্যে!
Recommended image5
Cyber Terrorism: আহমেদাবাদ সাইবার হামলা মামলায় তেলেঙ্গানার পাঁচ জায়গায় NIA-এর তল্লাশি, কী পাওয়া গেল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved