Punjab Bridge Collapse: অন্তত ১০০ বছর টিকবেই দাবি করা ব্রিজ দশ বছরের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘটনাটি ঘটল পঞ্জাবের পাতিয়ালায়। বৃহস্পতিবার সকালে পঞ্জাবের পাতিয়ালা জেলায় ভাকরা খালের উপর থাকা একটি লোহার সেতু হঠাৎই মাঝ বরাবর ভেঙে পড়ে।
Punjab Bridge Collapse: অন্তত ১০০ বছর টিকবেই দাবি করা ব্রিজ দশ বছরের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘটনাটি ঘটল পঞ্জাবের পাতিয়ালায়। বৃহস্পতিবার সকালে পঞ্জাবের পাতিয়ালা জেলায় ভাকরা খালের উপর থাকা একটি লোহার সেতু হঠাৎই মাঝবরাবর ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুটির উপর দিয়ে দু’টি ভারী পণ্যবাহী ট্রাক যাচ্ছিল। সেতুর একাংশ ভেঙে যাওয়ায় ওই দু'টি ট্রাকই এখন ভাঙা অংশে বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা
সকালের ব্যস্ত সময়ে রোজকার মতোই সেতু দিয়ে যানবাহন চলাচল করছিল। ঠিক সেই মুহূর্তেই আচমকা বিকট শব্দ করে লোহার কাঠামোটি দু'টি ট্রাকের ভার সইতে না পেরে ভেঙে বসে যায়। চোখের নিমেষে সেতুর মাঝখানের অংশ ধসে পড়ায় ট্রাক দু’টি খালের ঠিক উপরে শূন্যে ঝুলতে থাকে। প্রাথমিক ভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ওই রুটে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে।
দেখুন ভিডিও
২০১৬ সালে ব্রিজটির উদ্বোধন হয়
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সেতুটি মোটেই পুরনো ছিল না। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই-এর (NHAI) তত্ত্বাবধানে মাত্র দশ বছর আগে, অর্থাৎ ২০১৬ সালে এই লোহার সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছিল। সে সময় কর্তৃপক্ষের তরফে বড় গলায় দাবি করা হয়েছিল, আধুনিক প্রযুক্তিতে তৈরি এই সেতুর আয়ু অন্তত একশো বছর। কিন্তু বাস্তবে দেখা গেল, একশো বছর তো দূরের কথা, নিজের নির্ধারিত আয়ুর দশ ভাগের এক ভাগ সময়ও টিকতে পারল না সেতুটি। দশ বছর পেরোনোর আগেই এমন ভয়াবহ ভাবে সেতু ভেঙে পড়ায় নির্মাণকাজের মান এবং রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রী— সকলেরই অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলেই এত দ্রুত সেতুর কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। এনএইচএআই-এর নজরদারি এবং পরিকাঠামোর স্থায়িত্ব নিয়েও ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
দেখুন ভিডিও
তদন্ত শুরু হয়েছে
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পাতিয়ালা জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সেতুর ভাঙা অংশে বিপজ্জনক ভাবে ঝুলে থাকা ট্রাক দু’টিকে নিরাপদে উদ্ধার করার কাজ শুরু হয়েছে। তবে নিচে ভাকরা খালের গভীর জল থাকায় উদ্ধারকাজ চালানো বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বড় ক্রেন এনে ট্রাক দু'টিকে টেনে তোলার চেষ্টা চলছে, যাতে সেগুলি কোনো ভাবেই খালের জলে তলিয়ে না যায়। পাশাপাশি, এলাকার মানুষের নিরাপত্তার কথা ভেবে সেতুর দু'দিকের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কেন এবং কার গাফিলতিতে দশ বছরের মাথায় এমন মজবুত দাবি করা সেতু ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে পাতিয়ালা জেলা প্রশাসন।














