MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Govt Employees Strike: ডিএ মিটিয়ে দেওয়ার দাবি, টানা ২ দিন গণছুটিতে সরকারি কর্মচারীরা, চাপে সরকার

Govt Employees Strike: ডিএ মিটিয়ে দেওয়ার দাবি, টানা ২ দিন গণছুটিতে সরকারি কর্মচারীরা, চাপে সরকার

নিজেদের দীর্ঘদিনের দাবি আদায়ে আন্দোলনে নামলেন প্রায় ৩ লক্ষ সরকারি কর্মী। বুধবার, ২১ অক্টোবর এবং বৃহস্পতিবার, ২২ অক্টোবর—এই দু’দিন গণছুটিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Oct 21 2026, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

নিজেদের দীর্ঘদিনের দাবি আদায়ে আন্দোলনে নামলেন প্রায় ৩ লক্ষ সরকারি কর্মী। বুধবার, ২১ অক্টোবর এবং বৃহস্পতিবার, ২২ অক্টোবর—এই দু’দিন গণছুটিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর জেরে রাজ্যজুড়ে সরকারি দফতরের কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Feepic

দীর্ঘদিন ধরে একাধিক দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে সরব কর্মী সংগঠনগুলি। তাদের অভিযোগ, দাবি পূরণের আশ্বাস মিললেও এখনও পর্যন্ত প্রত্যাশিত পদক্ষেপ করেনি সরকার। সেই প্রতিবাদেই ২১ ও ২২ অক্টোবর গণছুটিতে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

36
Image Credit : Getty

প্রায় ৩ লক্ষ কর্মী এই আন্দোলনে যোগ দেবেন। বুধবার চণ্ডীগড়ের পঞ্জাব সিভিল সেক্রেটারিয়েট ভবনে ধর্নায় বসারও পরিকল্পনা রয়েছে তাঁদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা।

46
Image Credit : Getty

কর্মীদের অন্যতম প্রধান দাবি, বকেয়া মহার্ঘ ভাতা বা DA মিটিয়ে দিতে হবে। পাশাপাশি, পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় চালু করা, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং প্রবেশনারি সময়কালে বেতন সংক্রান্ত সমস্যার সমাধান করার দাবিও জানিয়েছেন তাঁরা।

56
Image Credit : Getty

কর্মী সংগঠনের দাবি, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁদের ১৮ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার কথা। কিন্তু মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর মাত্র ৮ শতাংশ DA দেওয়ার বিষয়টি সামনে এসেছে বলে দাবি তাঁদের। কর্মীদের বক্তব্য, তাঁদের প্রাপ্য এবং দাবির তুলনায় এই পরিমাণ যথেষ্ট নয়।

66
Image Credit : Getty

গণছুটির কারণে সরকারি দফতরে বিভিন্ন পরিষেবা পেতে দেরি হতে পারে। অন্যদিকে, বাস পরিষেবা ব্যাহত হলে যাতায়াতের জন্য বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হতে পারে যাত্রীদের। এখন দেখার, কর্মীদের দাবির বিষয়ে পঞ্জাব সরকার কোনও সমাধানসূত্র বের করতে পারে কি না। আপাতত দু’দিনের এই আন্দোলনকে ঘিরে রাজ্যের সরকারি পরিষেবা ও গণপরিবহণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের খবর
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(4.0 ov)3/1
Day 3
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bhagwant Mann: দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা আটক ভগবন্ত মান! ৫০ হাজার টাকার চালান
Recommended image2
ভিউস নয়, ভিডিও পোস্ট করলেই ২.৮৫ লাখ টাকা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ধামাকা অফার
Recommended image3
ককরোচ পার্টির পাল্টা দিল্লিতে পথে লাল হিট জনতা পার্টি, পোড়ানো হল রাহুল-ধ্রুব রাঠির কুশপুতুল
Recommended image4
Dussehra: 'দেশের উন্নতির স্বার্থে আত্মনির্ভরতা প্রয়োজন,' দশেরায় বার্তা প্রধানমন্ত্রীর
Recommended image5
PM Modi: 'দেশের স্বার্থে সবাইকে একজোট হতে হবে', রামের আদর্শ মনে করিয়ে দিলেন মোদী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved