MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Ration Card: বাধ্যতামূলক হচ্ছে e-KYC, নাহলে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড! তালিকায় নাম নেই তো?

Ration Card: বাধ্যতামূলক হচ্ছে e-KYC, নাহলে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড! তালিকায় নাম নেই তো?

Ration Card: দেশে কোটি কোটি মানুষের রেশন কার্ড রয়েছে। কিন্তু অনেকেই শুধু সরকারি সুবিধার জন্য কার্ড ব্যবহার করেন, রেশন তোলেন না। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 03 2026, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রেশন না তুললেই বাতিল কার্ড!
Image Credit : pinterest

রেশন না তুললেই বাতিল কার্ড!

নতুন নিয়ম অনুযায়ী, গত ৬ মাস ধরে যারা রেশন তোলেননি, রাজ্য সরকার তাদের কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করবে। তবে ডেটাবেস থেকে কার্ডটি এখনই পুরোপুরি মুছে ফেলা হবে না। সাময়িকভাবে রেশন পাওয়া বন্ধ হতে পারে। এরপর উপভোক্তার যোগ্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্র সরকারের নিয়মে কার্ডটি পুনরায় চালু করার সুযোগও থাকছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রেশন কার্ডের ই-কেওয়াইসি
Image Credit : Asianet News

রেশন কার্ডের ই-কেওয়াইসি

নিষ্ক্রিয় হওয়া কার্ডগুলো পুনরায় চালু করতে ৩ মাসের সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি (e-KYC) এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে উপভোক্তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। সব ঠিক থাকলে কার্ডটি আবার চালু হয়ে যাবে। মূলত রেশন কার্ডের ডেটাবেস সঠিক রাখতে এবং ভুয়া কার্ড বাতিল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related Articles

Related image1
Pakistani Girl: পাকিস্তান থেকে এলওসি পেরিয়ে ভারতে ১৭ বছরের কিশোরী, সেনার হাতে আটক
Related image2
Ganga River: কোনও রকম সাহায্য ছাড়াই নিজে থেকে স্বচ্ছ হয়ে যায় জল, জানেন গঙ্গানদীর অজানা এই রহস্য?
35
দেশজুড়ে বাধ্যতামূলক হচ্ছে রেশন কার্ডের ই-কেওয়াইসি
Image Credit : pinterest

দেশজুড়ে বাধ্যতামূলক হচ্ছে রেশন কার্ডের ই-কেওয়াইসি

রেশন কার্ডের উপভোক্তাদের পরিচয় যাচাই করতে ই-কেওয়াইসি (e-KYC) এখন বাধ্যতামূলক। কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুলাইয়ের মধ্যে দেশজুড়ে ৯০.৬৪ শতাংশ ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। এছাড়া মোবাইল নম্বর যুক্ত করা এবং ডেটা যাচাইয়ের জন্য নতুন নিয়মও চালু হয়েছে। এর ফলে ভুয়া বা অযোগ্য উপভোক্তাদের সহজেই চিহ্নিত করা যাবে।

45
কীভাবে করবেন রেশন কার্ডের ই-কেওয়াইসি?
Image Credit : Gemini AI

কীভাবে করবেন রেশন কার্ডের ই-কেওয়াইসি?

ই-কেওয়াইসি করার জন্য উপভোক্তারা নিজেদের এলাকার রেশন দোকানে যোগাযোগ করতে পারেন। কেন্দ্র সরকার ইতিমধ্যেই সারা দেশের রেশন দোকানগুলোতে এই সুবিধা চালু করেছে। এছাড়া কেন্দ্রীয় খাদ্য দপ্তরের 'মেরা রেশন' (Mera Ration) অ্যাপের মাধ্যমেও ডিজিটাল পরিষেবা পাওয়া যাচ্ছে। অনলাইনে সমস্যা হলে সরাসরি কাছের রেশন দোকান বা সরকারি পরিষেবা কেন্দ্রে যেতে পারেন।

55
কার্ডের স্ট্যাটাস চেক করুন
Image Credit : Asianet News

কার্ডের স্ট্যাটাস চেক করুন

আপনার পরিবার যদি গত ৬ মাস ধরে রেশন না তোলে, তবে সবার আগে কার্ডের স্ট্যাটাস চেক করুন। ই-কেওয়াইসি করা আছে কি না, সেটাও দেখে নিন। দরকার হলে কাছের রেশন দোকানে গিয়ে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। ৬ মাস রেশন না তুললেই যে কার্ড চিরতরে বাতিল হবে, এমনটা নয়। তাই যোগ্য উপভোক্তারা নিজেদের কার্ডের স্ট্যাটাস এবং আধার লিঙ্কের বিষয়টি একবার যাচাই করে নিন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
নয়ডার অভিজাত আবাসনের ৪৩ তলা থেকে ঝাঁপ ৩৫ বছরের যুবকের, দু-টুকরো দেহ
Recommended image2
Saturday Bank Close: ৬ অক্টোবর থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক! কর্মীদের আন্দোলন রুখতে সিদ্ধান্ত নিল কেন্দ্র?
Recommended image3
Viral Video: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি! ঘটল ভয়ঙ্কর ঘটনা, তারপর যা হল...
Recommended image4
Pakistani Girl: পাকিস্তান থেকে এলওসি পেরিয়ে ভারতে ১৭ বছরের কিশোরী, সেনার হাতে আটক
Recommended image5
Rahul Gandhi: দেশজুড়ে প্রতিবাদের খবর এক ছাতার তলায়, 'সত্যাগ্রহ' প্ল্যাটফর্ম চালু করলেন রাহুল
Related Stories
Recommended image1
Pakistani Girl: পাকিস্তান থেকে এলওসি পেরিয়ে ভারতে ১৭ বছরের কিশোরী, সেনার হাতে আটক
Recommended image2
Ganga River: কোনও রকম সাহায্য ছাড়াই নিজে থেকে স্বচ্ছ হয়ে যায় জল, জানেন গঙ্গানদীর অজানা এই রহস্য?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved