MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Case
8th Pay Commission
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
WB Education News
8th Pay Commission
DA West Bengal
Gold Price in Kolkata
IOCL Recruitment 2026
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • সিন্ধু জলচুক্তি স্থগিত ইস্যুতে তপ্ত ভারত-পাক সম্পর্ক, ইসলামাবাদকে 'বদ রাষ্ট্রের' তকমা জয়শঙ্করের

সিন্ধু জলচুক্তি স্থগিত ইস্যুতে তপ্ত ভারত-পাক সম্পর্ক, ইসলামাবাদকে 'বদ রাষ্ট্রের' তকমা জয়শঙ্করের

S Jaishankar On Pakistan: পাকিস্তান দেশ হিসেবে আসলে কেমন? নাম না করে ফের শাহবাজের দেশকে তোপ দাগলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 02 2026, 05:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পাকিস্তানকে তোপ জয়শঙ্করের
Image Credit : Getty

পাকিস্তানকে তোপ জয়শঙ্করের

শুক্রবার মাদ্রাজ আইআইটি-র একটি অনুষ্ঠানে গিয়ে নাম না করে পাকিস্তানকে ফের তোপ দাগলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তান আসলে রাষ্ট্র হিসেবে কেমন? এদিন স্পষ্ট ভাষায় কার্যত তাও বুঝিয়ে দেন তিনি। বলেন, ‘’খারাপ প্রতিবেশীরা যখন জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে তখন ভারতেরও অধিকার আছে নিজেদের স্বার্থ অক্ষুন্ন রাখার। দুষ্টু প্রতিবেশীর উচিত নয় ভারতের কাছ থেকে জল চাওয়া।''

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ইসলামাবাদকে কড়া আক্রমণ ভারতের
Image Credit : X

ইসলামাবাদকে কড়া আক্রমণ ভারতের

এই বিষয়ে জয়শঙ্কর আরও বলেন যে-''আমরা কী পদক্ষেপ করব সেটা একেবারে আমাদের সিদ্ধান্ত। আমাদের কী করা উচিত বা উচিত নয়, সেটা নিয়ে কেউ কিছু বলতে পারে না। আমাদের সুরক্ষার জন্য যা দরকার তাই করব আমরা। যদি কোনও দেশ ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন ধরে অনুতাপহীনভাবে সন্ত্রাস চালিয়ে যায়, তাহলে আমাদেরও দেশের নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে। সেই অধিকার আমরা প্রয়োগ করবই।'' 

Related Articles

Related image1
পদ্মাপারে ফের বর্বরোচিত ঘটনা, হিন্দু ব্যবসায়ীকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ বাংলাদেশে
Related image2
নদীয়ায় শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, আত্মঘাতীর চেষ্টা মায়েরও
35
বন্ধ ভারত-পাক সিন্ধু জলচুক্তি
Image Credit : Getty

বন্ধ ভারত-পাক সিন্ধু জলচুক্তি

গত বছর এপ্রিল মাসে কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর নৃশংস হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই ঘটনার পর থেকে একেবারে তলানিতে এসে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। বাতিল করে দেওয়া হয়েছে সার্ক চুক্তি। স্থগিত সিন্ধু জলচুক্তিও। যদিও ভারতের জল দেওয়া বন্ধ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। তাতেও অবশ্য আখেরে লাভ কিছুই হয়নি। নিজের সিদ্ধান্তে অনড় ভারত সরকার। 

45
কী বলছে ভারত-পাকিস্তান?
Image Credit : Getty

কী বলছে ভারত-পাকিস্তান?

জানা গিয়েছে, শুক্রবার মাদ্রাজ আইআইটি-র একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চন্দ্রভাগার জলবন্টন ইস্যুতেই পাকিস্তানকে সটান খারাপ প্রতিবেশী বলে আক্রমণ শানান জয়শংকর। তিনি জানান, বহু বছর আগে জলবন্টন নিয়ে দুই দেশ সহমত ছিল। কিন্তু দশকের পর দশক ধরে সন্ত্রাস চলে আসার পর আর তাদের ভালো প্রতিবেশী বলা যায় না। যদি প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক না থাকে তাহলে তো আর প্রতিবেশীর থেকে সাহায্য মেলে না।

55
পাকিস্তানকে চাচাছোঁলা আক্রমণ ভারতের
Image Credit : Getty

পাকিস্তানকে চাচাছোঁলা আক্রমণ ভারতের

এই বিষয়ে জয়শঙ্কর আরও বলেন যে-''তুমি আমাদের কাছে জল চাইছ আবার জল নেওয়া হয়ে গেলে আমাদের পিছনেই ছুরি মারছ। দুটি কাজ কোনও ভাবেই একসঙ্গে তো হতে দেবে না ভারত। ইট মারলে পাটকেলে তার জবাব খেতে হবে 'বদ' রাষ্ট্রকে।'' জানা গিয়েছে, জল ইস্যুতে পাকিস্তানকে তুলোধনার পাশাপাশি বর্তমানে বাংলাদেশে যেভাবে বেড়ে চলেছে মৌলবাদের রমরমা তাতেও বাংলাদেশকেও একযোগে হুঁশিয়ারি দিতে জয়শঙ্করের এই মন্তব্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
BRICS Environment Meet: পরিবেশ রক্ষায় শুধু কথা নয়, চাই মানুষের জন্য কাজ, ব্রিকস বৈঠকে বার্তা ভারতের
Recommended image2
DA Case: ৬৫% বকেয়া ডিএ নিয়ে বড় দাবি রাজ্যের, সুপ্রিম কোর্টে পাল্টা যুক্তি সরকারি কর্মীদের
Recommended image3
AI-171 Crash Investigation: চূড়ান্ত রিপোর্ট নয়, আগে শুনানি চায় পাইলটদের সংগঠন
Recommended image4
Human Testicles: অণ্ডকোষের দাম ৬ কোটি টাকা! মধ্যপ্রদেশের নৃশংসতার নেপথ্যে সোশ্যাল মিডিয়ার ভুয়ো রটনা
Recommended image5
Ration Update: রেশনে বিরাট বদল! এবার থেকে খাদ্যদ্রব্য তোলা হল আরও কঠিন, জেনে নিন নতুন নিয়ম
Related Stories
Recommended image1
পদ্মাপারে ফের বর্বরোচিত ঘটনা, হিন্দু ব্যবসায়ীকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ বাংলাদেশে
Recommended image2
নদীয়ায় শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, আত্মঘাতীর চেষ্টা মায়েরও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved