MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Puja Bonus: দুর্গাপুজোর আগেই কর্মীদের বোনাস ঘোষণা, ৩২ হাজার টাকা কবে ঢুকবে?

Puja Bonus: দুর্গাপুজোর আগেই কর্মীদের বোনাস ঘোষণা, ৩২ হাজার টাকা কবে ঢুকবে?

SAIL কর্মীদের বোনাস নিয়ে NJCS ও ম্যানেজমেন্টের বৈঠকে ঐকমত্য। নিয়মিত কর্মীরা পাবেন ৩২,০০০ টাকা, প্রশিক্ষণার্থীদের বোনাস ২৫,৬০০ টাকা।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Oct 02 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Getty

দুর্গাপুজোর আগে সুখবর SAIL কর্মীদের জন্য। বোনাসের পরিমাণ নিয়ে অবশেষে ঐকমত্যে পৌঁছল SAIL ম্যানেজমেন্ট এবং NJCS। বৃহস্পতিবার নয়া দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে নিয়মিত কর্মীদের জন্য ৩২ হাজার টাকা এবং প্রশিক্ষণার্থী কর্মীদের জন্য ২৫,৬০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগেই এই বোনাস দেওয়ার কথা জানানো হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Getty

এর আগে SAIL ম্যানেজমেন্টের তরফে নিয়মিত কর্মীদের জন্য ৩১,২০০ টাকা এবং প্রশিক্ষণার্থী কর্মীদের জন্য ২৪,৯৬০ টাকা বোনাসের প্রস্তাব দেওয়া হয়েছিল। দীর্ঘ আলোচনার পর সেই পরিমাণ বাড়ানো হয়। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মিত কর্মীরা আগের প্রস্তাবের তুলনায় ৮০০ টাকা বেশি বোনাস পাবেন। অন্যদিকে প্রশিক্ষণার্থী কর্মীদের বোনাস বাড়ল ৬৪০ টাকা।

35
Image Credit : Getty

এই সিদ্ধান্ত SAIL-এর বিভিন্ন প্ল্যান্ট ও ইউনিটের যোগ্য কর্মীদের জন্য প্রযোজ্য হবে। বার্নপুরের IISCO Steel Plant-এর কর্মীরাও এই বোনাসের আওতায় থাকবেন। ফলে দুর্গাপুজোর আগে বোনাস পাওয়ার অপেক্ষায় থাকা কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে বোনাস দেওয়ার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। SAIL কর্তৃপক্ষের প্রশাসনিক প্রক্রিয়া এবং আনুষ্ঠানিক আদেশ জারির পরই অর্থপ্রদানের দিনক্ষণ স্পষ্ট হবে।

45
Image Credit : Getty

নয়া দিল্লিতে দুপুর আড়াইটে নাগাদ শুরু হওয়া বৈঠকে SAIL ম্যানেজমেন্টের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি NJCS-এর বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ম্যানেজমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর (পার্সোনেল) কে কে সিং, ডিরেক্টর (কমার্শিয়াল) টি এন নটরাজন, চিফ জেনারেল ম্যানেজার (HR) সঞ্জীব কুমার গুপ্ত, চিফ জেনারেল ম্যানেজার (F&A) পবন কুমার আগরওয়াল এবং জেনারেল ম্যানেজার মলয় গোস্বামী।

55
Image Credit : Feepic

NJCS-এর পক্ষে INTUC-এর জাতীয় সভাপতি ডঃ জি. সঞ্জীব রেড্ডি, BMS-এর শ্রীনিবাস রাও ও রঞ্জয় কুমার, HMS-এর সঞ্জয় ওয়াধবকর, AITUC-এর বিদ্যাসাগর গিরি-সহ বিভিন্ন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। দীর্ঘ আলোচনার পরই নিয়মিত এবং প্রশিক্ষণার্থী কর্মীদের জন্য চূড়ান্ত বোনাসের পরিমাণ নির্ধারণ করা হয়।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের খবর
ইউটিলিটি
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামেতে পারেন নরেন্দ্র মোদী! তেমনই দাবি পুতিনের
Recommended image2
Bal AADHAAR: চিন্তা নেই! নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আপডেট করা যাবে বাল আধার, গুণতে এই টাকা
Recommended image3
SIR-এ নাম বাদ পড়েছে? ফের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন
Recommended image4
DA Hike: ৫ শতাংশ DA বাড়াল সরকার, উৎসবের মরসুমে উপহার পেলেন সরকারি কর্মচারীরা
Recommended image5
DA Hike: DA কি ৬৫% হবে, মাইনে কত বাড়বে? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved