MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • দিল্লির পর জয়পুর, নিজের জীবন শেষ করে দিল স্কুল পড়ুয়া, মানসিক স্বাস্থ্যে অবহেলাই সমস্যা?

দিল্লির পর জয়পুর, নিজের জীবন শেষ করে দিল স্কুল পড়ুয়া, মানসিক স্বাস্থ্যে অবহেলাই সমস্যা?

School Students Suicide: দিল্লির (Delhi) পর জয়পুর (Jaipur), ফের এক স্কুল পড়ুয়া আত্মহত্যা করল। পরপর এই ঘটনায় স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরপর এই ধরনের ঘটনায় নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে সিবিএসই (CBSE)।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 22 2025, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে স্কুলের পড়ুয়ারা
Image Credit : X@ravipandey2643

দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে স্কুলের পড়ুয়ারা

ফের স্কুল পড়ুয়ার আত্মহত্যা

কয়েকদিন আগেই স্কুলে ক্রমাগত হেনস্থার শিকার হয়ে মেট্রোরেলের লাইনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এক পড়ুয়া। এবার জয়পুরে নীরজা মোদী স্কুলের চতুর্থ শ্রেণির এক পড়ুয়া স্কুলের পঞ্চম তল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এই পড়ুয়াও স্কুলে হেনস্থার শিকার হয়ে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় স্কুলকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে সিবিএসই।

DID YOU
KNOW
?
পরপর পড়ুয়াদের আত্মহত্যা
সারা দেশেই পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এই ঘটনায় স্কুলগুলিতে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
স্কুলে পড়ুয়াদের হেনস্থা রোখার বিষয়ে সচেষ্ট নন শিক্ষকরাই! রিপোর্ট সিবিএসই-র
Image Credit : Getty

স্কুলে পড়ুয়াদের হেনস্থা রোখার বিষয়ে সচেষ্ট নন শিক্ষকরাই! রিপোর্ট সিবিএসই-র

স্কুলেই হেনস্থার শিকার পড়ুয়ারা

১ নভেম্বর জয়পুরের এই স্কুলে পড়ুয়ার আত্মহত্যার পর ৩ নভেম্বর স্কুল পরিদর্শনে যায় সিবিএসই-র দুই সদস্যের কমিটি। এই কমিটির রিপোর্টে বলা হয়েছে, স্কুলে নিরাপত্তার ক্ষেত্রে গলদ রয়েছে। পড়ুয়াদের উপর নজরদারিও ঠিকমতো হয় না। স্কুলে পড়ুয়াদের হেনস্থা রোখার জন্যও উপযুক্ত ব্যবস্থা নেই। এমনকী, শিক্ষক-শিক্ষিকারাও অনেক সময় পড়ুয়াদের হেনস্থা করেন, অন্য কেউ হেনস্থা করলে বাধা দেন না। 

১৩৮৯২
২০২৩ সালে সারা দেশে ১৩৮৯২ জন পড়ুয়া আত্মহত্যা করেছে।
২০২৩ সালে সারা দেশে মোট আত্মহত্যার ৮.১ শতাংশ পড়ুয়াদের। মোট সংখ্যা ১৩৮৯২।

Related Articles

Related image1
Student Suicide News: মিথ্যে চুরির অপবাদে আত্মঘাতী ছাত্র! সে আসলে সত্যিই বলেছিল, প্রমাণ দিল সিসিটিভি ফুটেজ
Related image2
Suicide Case: মোবাইল গেম খেলার জন্য বকা দিয়েছিল বাবা! অভিমানে আত্মঘাতী ছাত্রী
36
স্কুলে পড়াশোনার চাপ যেমন বাড়ছে তেমনই হেনস্থার ঘটনাও একইভাবে বেড়ে চলেছে
Image Credit : social media

স্কুলে পড়াশোনার চাপ যেমন বাড়ছে তেমনই হেনস্থার ঘটনাও একইভাবে বেড়ে চলেছে

স্কুলে হেনস্থা বাড়ছে

প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত সব স্তরেই পড়াশোনার চাপ বাড়ছে। ভালো ফলের জন্য ছোটবেলা থেকেই পড়ুয়াদের উপর চাপ, পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে। এরই মধ্যে সুযোগ পেলেই কাউকে হেনস্থা করার প্রবণতাও বাড়ছে। শুধু পড়ুয়াদের মধ্যেই নয়, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও হেনস্থা করার প্রবণতা দেখা যাচ্ছে। অনেক সময় শিক্ষক-শিক্ষিকারাই পড়ুয়াদের হেনস্থা করছেন বা হেনস্থায় প্রশ্রয় দিচ্ছেন।

46
সিবিএসই, সিআইএসসিই স্কুলগুলিতে মানসিক স্বাস্থ্যের বিষয়টি নেহাতই খাতায়-কলমে
Image Credit : X

সিবিএসই, সিআইএসসিই স্কুলগুলিতে মানসিক স্বাস্থ্যের বিষয়টি নেহাতই খাতায়-কলমে

স্কুলে মানসিক স্বাস্থ্য অবহেলিত

সিবিএসই ও সিআইএসসিই স্কুলগুলিতে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য পূর্ণ সময়ের কাউন্সেলর, ওয়েলনেস টিচার রাখা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে তা দেখা যায় না। অনেক স্কুলেই কাউন্সেলর, ওয়েলনেস টিচার নেহাতই খাতায়-কলমে। কোনও পড়ুয়ার মৃত্যু হলে কয়েকদিন হইচই হয়, তারপর আবার আগের মতোই মানসিক স্বাস্থ্য অবহেলিত হতে থাকে।

56
সারা ভারতে যত মানুষ আত্মহত্যা করছেন, তার বড় অংশই স্কুল-কলেজের পড়ুয়া
Image Credit : x

সারা ভারতে যত মানুষ আত্মহত্যা করছেন, তার বড় অংশই স্কুল-কলেজের পড়ুয়া

পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে জানানো হয়েছে, ২০২৩ সালে সারা দেশে পড়ুয়াদের নথিভুক্ত আত্মহত্যার সংখ্যা ১৩,৮৯২। যা মোট আত্মহত্যার ৮.১ শতাংশ। এই রিপোর্টেই স্পষ্ট হয়ে গিয়েছে, স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এর অন্যতম কারণ হল মানসিক সমস্যা ও হেনস্থার শিকার হওয়া।

66
স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকার পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছেন না
Image Credit : our own

স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকার পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছেন না

পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য অবহেলিত

সিবিএসই-র পরিদর্শক কমিটির রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে, স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার দিকে নজর দিচ্ছে না। স্কুলগুলিতে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যকে কোনওরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। অনেক স্কুলেই শারীরিক, মানসিক ও আর্থিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়াদের হেনস্থার শিকার হতে হয়। অনেক সময় শিক্ষক-শিক্ষিকারা প্রকাশ্যে পড়ুয়াদের হেনস্থা ও অপমান করেন। এই অপমান ও হেনস্থা মেনে নিতে না পেরেই অনেক সময় পড়ুয়ারা আত্মহননের পথ বেছে নিচ্ছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
দেশের খবর
স্বাস্থ্যের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
BRICS Summit: শুধু আলোচনা নয়, এবার হাতেকলমে কাজ করে দেখাতে হবে, বার্তা মোদীর
Recommended image2
September Bank Holiday: সেপ্টেম্বরের ১৪ তারিখ থেকে টানা ব্যাঙ্ক বন্ধ থাকবে! তালিকা বের করল RBI
Recommended image3
TMC vs TMC: ঘাসফুল কার? তৃণমূলের প্রতীক লড়াইয়ে কমিশনের চিঠিতে খানিক স্বস্তি কালীঘাটে, চাপে ঋতব্রতরা
Recommended image4
'জমি দখল করে নিয়েছে' CBI তদন্তের আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা স্কুলের সহপাঠীর
Recommended image5
পাকিস্তানের ৬ রাডার, একাধিক বিমান ধ্বংস, অপারেশন সিঁদুরে বায়ুসেনার অ্যাকশন প্রকাশ্যে
Related Stories
Recommended image1
Student Suicide News: মিথ্যে চুরির অপবাদে আত্মঘাতী ছাত্র! সে আসলে সত্যিই বলেছিল, প্রমাণ দিল সিসিটিভি ফুটেজ
Recommended image2
Suicide Case: মোবাইল গেম খেলার জন্য বকা দিয়েছিল বাবা! অভিমানে আত্মঘাতী ছাত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved