ট্রেনে যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য বড় খবর। অনলাইনে টিকিট কাটলে যে বিমার সুবিধা পাওয়া যায়, এবার থেকে রেলের সংরক্ষণ কাউন্টার থেকে টিকিট কাটলেও সেই সুবিধা দিতে হবে। আগামী ২৭ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনার ক্ষেত্রে বিমার সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
ট্রেনে যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য বড় খবর। অনলাইনে টিকিট কাটলে যে বিমার সুবিধা পাওয়া যায়, এবার থেকে রেলের সংরক্ষণ কাউন্টার থেকে টিকিট কাটলেও সেই সুবিধা দিতে হবে। আগামী ২৭ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনার ক্ষেত্রে বিমার সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি আর. মহাদেবনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, রেলওয়ে সংরক্ষণ কাউন্টার থেকে বিক্রি হওয়া টিকিটেও অনলাইনে কেনা টিকিটের মতোই বিমার সুবিধা দিতে হবে।
বর্তমানে অনলাইনে টিকিট কাটার সময় সামান্য অতিরিক্ত টাকা দিয়ে যাত্রীরা ঐচ্ছিক ভ্রমণ বিমা নিতে পারেন। কিন্তু কাউন্টার থেকে টিকিট কেনা যাত্রীরা এই সুবিধা পান না। সেই বৈষম্য দূর করতেই শীর্ষ আদালতের এই নির্দেশ। আদালত রেলকে দু’সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে। ২৭ অক্টোবর ২০২৬ থেকে রেল স্টেশনের কাউন্টারে বিক্রি হওয়া টিকিটেও বিমার সুবিধা নিশ্চিত করতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ কার্যকর করা বাধ্যতামূলক। নির্দেশ পালন না হলে তার দায় সরাসরি রেল বোর্ডের উপর বর্তাবে।
রেলের ভূমিকায় অসন্তোষ আদালতের
ট্রেনযাত্রায় সাধারণ মানুষের নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধ সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিষয়টি উঠে আসে। আদালত আগেও কাউন্টার থেকে টিকিট কেনা যাত্রীদের বিমার আওতায় আনার ব্যবস্থা করতে রেলকে সময় দিয়েছিল। কিন্তু ৬ অক্টোবরের শুনানিতে প্রয়োজনীয় অগ্রগতি না দেখে অসন্তোষ প্রকাশ করে বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, নিরাপত্তা নিয়ে একাধিক আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার যথাযথ প্রতিফলন দেখা যায়নি।
১৬ নভেম্বর রেলওয়ে বোর্ডের কর্তাদের তলব
আদালত রেল বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের আগামী ১৬ নভেম্বর দুপুর ৩টেয় ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে গাফিলতি হলে সংশ্লিষ্ট কর্তাদের ব্যক্তিগতভাবে দায়বদ্ধ করা হতে পারে বলেও সতর্ক করেছে শীর্ষ আদালত।
