কৃষক বিক্ষোভ যেভাবে সামাল দেওয়া হচ্ছে তাতে হতাশ  আপাতত নতুন তিনটি কৃষি আইন স্থগিত রাখা যায় কিনা  কেন্দ্র যদি পদক্ষেপ না করে তাহলে আদালতই পদক্ষেপ করবে


দিল্লিতে চলা কৃষক আন্দোলন নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কৃষক আন্দোলন নিয়ে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ সোমবার বলেছে, কৃষক বিক্ষোভ সামাল দেওয়ার জন্য কেন্দ্র ও কৃষকদের মধ্যে যেভাবে আলোচনা চলছে তা অত্যান্ত হতাশ করেছে তাদের। একই সঙ্গে দেশের কোনও প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করে সমস্যা সমাধানের চেষ্টা করতে পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। এদিনের মত শুনানি শেষ হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred


নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারে দাবিতে গত ২৬ নভেম্বর থেকে দিল্লির উপকণ্ঠে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। পুরুষদের পাশাপাশি অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন মহিলা ও শিশুরাও। দিনের পর দিনরাত তাঁরা রাজপথে কাটাচ্ছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট আপাতত কৃষি আইনের ওপর স্থতিতাদেশ জারি করার কথা বলেছে। কেন্দ্র সেই সেই পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সুপ্রিম কোর্টই পদক্ষেপ করবে বলেও জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে নিয়ে আজ অথবা কাল একটি নির্দেশ দেবে শীর্ষ আদালত।

একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রতিবাদ করার অধিকার রয়েছে। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের মত প্রতিবাদ করার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে এদিন আন্দোলনকারীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ২৬ জানুয়ারি প্রস্তাবিত ট্র্যাক্ট প্যারেড কর্মসূচি থেকে সরে আসছে তারা। আন্দোলন স্থানে প্রায় ৪০০ টি কৃষক সংগঠনের দেড় লক্ষেরও বেশি কৃষক বিক্ষোভ দেখাচ্ছেন।