Mobile New Recharge Plan: প্রিপেড ইউজারদের জন্য বড় স্বস্তি! TRAI অবশেষে ২৮ দিনের রিচার্জ চক্রের খেলা শেষ করল। নতুন নিয়মে টেলিকম কোম্পানিগুলোকে ৩০ দিনের প্ল্যান ও শুধু কলিং প্ল্যান আনতে বাধ্য করা হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Mobile New Recharge Plan: মোবাইল গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার উদ্যোগের পর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া /TRAI জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী মোবাইল ব্যবহারকারীদের জন্য ৩০ দিনের বৈধতার রিচার্জ প্ল্যান এবং শুধুমাত্র ভয়েস পরিষেবা ব্যবহারকারীদের জন্য কম খরচের প্ল্যানের ব্যবস্থা করা হবে।

৩০ দিনের রিচার্জ প্ল্যান

এতদিন অনেক টেলিকম সংস্থার জনপ্রিয় প্রিপেইড প্ল্যানে ২৮ দিনের বৈধতা দেখা যেত। নতুন ব্যবস্থায় ৩০ দিনের বৈধতার প্ল্যানও পাওয়া যাবে। ফলে ১২ মাসে ১২ বার রিচার্জ করার সুযোগ তৈরি হবে।

ভয়েস অনলি প্ল্যান

যেসব গ্রাহক মোবাইল ডেটা ব্যবহার করেন না তাঁদের জন্য কম খরচের প্রিপেইড ভয়েস-অনলি প্ল্যান চালুর কথাও বলা হয়েছে। এই প্ল্যানে ইনকামিং ও আউটগোয়িং ভয়েস পরিষেবা থাকবে। বিশেষ করে প্রবীণ নাগরিক এবং কম বাজেটের গ্রাহকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে যাঁদের ডেটা পরিষেবার প্রয়োজন নেই তাঁদের শুধুমাত্র প্রয়োজনীয় ভয়েস পরিষেবার জন্য তুলনামূলক কম খরচের বিকল্প পাওয়া যাবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ২২ সেপ্টেম্বর ২০২৬-এ Telecom Consumer Protection (Thirteenth Amendment) Regulations, 2026 জারি করেছে। এই নতুন নিয়মে Jio, Airtel, Vi, BSNL সবাইকে বাধ্য করা হয়েছে ৩০ দিনের রিচার্জ প্ল্যান আনতে।

কী বদলাচ্ছে?

এতদিন বেশিরভাগ "মাসিক" প্ল্যান আসলে ২৮ দিনের হতো। মানে ৩৬৫ দিনের বছরে আপনাকে ১৩ বার রিচার্জ করতে হতো (২৮x১৩=৩৬৪ দিন)। নতুন নিয়মে ৩০ দিনের প্ল্যান এলে বছরে ১২ বার রিচার্জ করলেই চলবে। এতে এক মাসের রিচার্জের টাকা বাঁচবে।

TRAI আরও দুটি বড় সিদ্ধান্ত নিয়েছে:

১. একই তারিখে রিচার্জ: এখন এমন প্ল্যান আনতে হবে যা প্রতি মাসে একই তারিখে রিনিউ হবে। যেমন আপনি ৫ তারিখে রিচার্জ করলে পরের মাসেও ৫ তারিখেই রিনিউ হবে। ফেব্রুয়ারিতে ৩০ বা ৩১ না থাকলে মাসের শেষ দিনে রিনিউ হবে।

২. শুধু কলিং ও SMS প্ল্যান: অনেক বয়স্ক মানুষ, গ্রামের ইউজার বা যাদের দ্বিতীয় সিম শুধু কল ধরার জন্য লাগে, তাদের ডেটা লাগে না। তবুও তাদের বাধ্য হয়ে ডেটা সহ দামি প্ল্যান কিনতে হতো। নতুন নিয়মে কোম্পানিগুলোকে প্রতিটি ৩০ দিন বা তার কম মেয়াদের ডেটা প্ল্যানের পাশাপাশি শুধু Voice + SMS-এর সস্তা প্ল্যানও আনতে হবে।

২৮ দিনের প্ল্যান কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে?

না, TRAI ২৮ দিনের প্ল্যান নিষিদ্ধ করেনি। কোম্পানিগুলো ২৮ দিনের প্ল্যান রাখতে পারবে, কিন্তু তার পাশাপাশি ৩০ দিনের বিকল্প এবং ভয়েস-অনলি বিকল্প দিতেই হবে। ইউজার বেছে নিতে পারবেন তিনি কোনটা করবেন।

রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা এই নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন এবং নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এটি সাধারণ প্রিপেড গ্রাহকদের জন্য বড় জয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই Jio, Airtel, Vi তাদের নতুন ৩০ দিনের প্ল্যানের তালিকা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।