অর্থমন্ত্রীর পেশ করা বাজেটে বস্ত্র শিল্পের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বাজেটে মেগা টেক্সটাইল পার্ক তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সিল্ক, উল ও জুটের জন্য ন্যাশনাল ফাইবার স্কিম আনার প্রস্তাব করা হয়েছে। খাদি ও হ্যান্ডলুমে বিশেষ স্কিমের কথাও ঘোষণা হয়।

টানা নবম বার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ হল। সকাল ১১টায় লোকসভায় বাজেট ভাষণ দিলেন অর্থমন্ত্রী। বাজেট পেশে সাধারণ মানুষের মূল নজর ছিল জিনিসপত্রের দাম বাড়াকমার দিকে। বিশেষ করে কোন জিনিসের দাম বাড়ল বা কমল।

বাজেটের শুরুর দিকেই টেক্সটাইল নিয়ে বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বস্ত্র শিল্পে বিশেষ নজর এই বাজেটে। প্রযুক্তি উন্নতিকরণে দেওয়া হবে বিশেষ নজর। এর ফলে তন্তুজ শিল্পী থেকে শুরু করে সকলের উন্নতি। মেগা টেক্সটাইল পার্ক তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রযুক্তির দিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলা হয়েছে। এরই সঙ্গে মহাত্মা গান্ধীর গ্রাম সরাজ প্রকল্পের দিকে নজর দেওয়া কথা জানান। অর্থমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি স্পোর্টস গুডসের হাব হিসেবে জায়গা করতে পারে।

এবার বাজেটে খালি থেকে সিল্ক- বস্ত্রশিল্পের জন্য বিশেষ বরাদ্দ করার কথা বলা হয়। নির্মলা সামগ্রীর জন্য স্কিম আনার প্রস্তাব দেন। এর মধ্যে থাকবে বহুতল তৈরির সামগ্রী থেকে মেট্রো টানেল তৈরির মেশিনের কথা বলা হয়। এদিকে সিল্ক, উল, জুটের জন্য ন্যাশনাল ফাইবার স্কিম আনার প্রস্তাব দেওয়া হয়েছে। ন্যাশনাল ফাইবার স্কিম আনার প্রস্তাব দেওয়া হয়েছে। ন্যাশনাল হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্ট প্রোগ্রামে পোশাক শিল্পীদের সাহায্যের প্রস্তাব দেওয়া হয়।

মেগা টেক্সটাইল পাথ তৈরির কথা বলা হয়েছে বাজেটে। টেকনিক্যাল টেক্সটাইলে জোর দেওয়ার কথা বলা হয়। খাদি ও হ্যান্ডলুমের জন্য গান্ধীজির নামাঙ্কিত স্কিম চালুর কথা বলা হয়েছে। বস্ত্রশিল্পে দেশীর উৎপাদনের নজর বাজেটে।

সব মিলিয়ে এই বস্ত্র শিল্প ক্ষেত্রের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছে। যার দ্বারা উপকৃত হবে সাধারণ মানুষ। বাড়বে দেশের আয়। তেমনই খেলাধুলোর সামগ্রীর হাব তৈরিরে বিশেষ জোড় দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে স্পোর্টস গুডসের হাব হিসেবে ভারত যাতে সারা বিশেষ বিশেষ জায়গা পায় তার দিকে নজর দেওয়ার কথা বলা হয়।