UP Crocodile Attack Video: উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় মর্মান্তিক ঘটনা। কুমিরের হামলায় মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। আজ, শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত কিশোরের নাম সুনীল সিং।
UP Crocodile Attack Video: উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় মর্মান্তিক ঘটনা। কুমিরের হামলায় মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। আজ, শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত কিশোরের নাম সুনীল সিং। সে বাহরাইচের বাউন্ডি থানার টিকুরি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পরিবারের সঙ্গে ধানের চারা রোপণের কাজ করছিল সুনীল। কাজ শেষ করে ঘাঘরা নদীতে হাত-পা ধুতে যায় সে। সেই সময় আচমকাই নদী থেকে একটি কুমির উঠে এসে কিশোরটিকে টেনে জলের মধ্যে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কীভাবে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা
পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে কিশোরকে খুঁজতে শুরু করেন। কয়েক ঘণ্টা তল্লাশির পর নদী থেকে সুনীলের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গিয়েছে, বাহরাইচ জেলার ঘাঘরা নদী এবং সংলগ্ন জলাভূমি এলাকায় কুমিরের উপদ্রব নতুন নয়। বিশেষ করে কাতারনিয়াঘাট বন্যপ্রাণ অভয়ারণ্যের আশপাশে অতীতেও একাধিক কুমির হামলার ঘটনা ঘটেছে। কখনও প্রাণহানি, আবার কখনও স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আক্রান্তরা।
দেখুন ভিডিও
কী বলছেন প্রত্যক্ষদর্শীরা
স্থানীয় সংবাদে প্রকাশ, ধানের ক্ষেতে কাজ শেষে নদীতে হাত-পা ধুতে গিয়েই বিপদ! কুমিরের হামলায় প্রাণ গেল ১২ বছরের কিশোরের। স্থানীয়দের দাবি, নদী ও খালের ধারে কৃষিকাজ করতে গিয়ে প্রায়ই কুমিরের মুখোমুখি হতে হয়। বনদফতর সচেতনতা প্রচার চালালেও গ্রামীণ এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর এই সংঘাত এখনও বড় উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।


