Kerala CM V.D. Satheesan: দীর্ঘ কয়েকটা দিনের সাসপেন্সের অবসান। অবশেষে কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সতীশন-কে নির্বাচিত করল কংগ্রেস। কেরলে 102টি আসনে জিতে বাম সরকারের ১০ বছরের শাসন শেষে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস জোট সরকার (UDF)।

Kerala CM V.D. Satheesan: দীর্ঘ কয়েকটা দিনের সাসপেন্সের অবসান। অবশেষে কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সতীশন-কে নির্বাচিত করল কংগ্রেস। কেরলে 102টি আসনে জিতে বাম সরকারের ১০ বছরের শাসন শেষে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস জোট সরকার (UDF)। তবে রেকর্ড সংখ্যক আসনে জিতলেও কংগ্রেস মুখ্যমন্ত্রী পদে কাকে বসায় তা নিয়ে জোর টানাটানি চলছিল। দিল্লির পছন্দের নেতা কেসি ভেনুগোপালের সঙ্গে স্থানীয়দের কাছের মানুষ ভিডি সতীশনের মধ্যে মুখ্যমন্ত্রী পদে বসা নিয়ে টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত দলের বিধায়কদের দাবিতেই সিলমোহর দিয়ে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আইনজীবী সতীশনকে বেছে নিলেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধীরা। যদিও সংবাদমাধ্যমে জল্পনা ছিল, রাহুল গান্ধী নিজে কেরলের মুখ্যমন্ত্রী তার অত্যন্ত ঘনিষ্ঠ কেসি ভেনুগোপাল-কে চেয়েছিলেন। কিন্তু কেরলের কংগ্রেস বিধায়করা সতীশনকেই সিংহাসনে দিতে আগ্রহী থাকায় শীর্ষ নেতৃত্ব তাতে রাজি হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেরলের নতুন মুখ্যমন্ত্রী

পুরো নাম ভাদাসেরি দামোদরন সতীশন। ১৯৬৪ সালের ৩১ মে কেরলের কোচির কাছে নেট্টুরে তাঁর জন্ম। ৬১ বছর বয়সি ভিডি সতীশন ২০০১ সাল থেকে পারাভুর কেন্দ্রের বিধায়ক। টানা ছয়বার জয়ী হওয়া কংগ্রেসের দাপুটে এই নেতা গত কেরল বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন। ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত বিরোধী দলনেতা হিসেবে তাঁর আক্রমণাত্মক ভূমিকা এবং সংগঠনকে চাঙ্গা করার কৌশলই ইউডিএফের ঘুরে দাঁড়ানোর অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তিনি বিএ, এলএলবি, এমএসডব্লিউ এবং এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। কেরলের একাধিক নামী কলেজে পড়াশোনা করেছেন। রাজনীতিতে পুরো সময় দেওয়ার আগে তিনি কেরল হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করতেন।

দৌড়ে ছিল বেশ কয়েকটি নাম

মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শুরু থেকেই একাধিক নাম ভাসছিল। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে.সি ভেনুগোপাল এবং প্রবীণ নেতা রমেশ চেন্নাথালার নামও সিংহাসনের দৌড়েছিল। তবে শেষ পর্যন্ত জনমত, জোটসঙ্গীদের পছন্দ এবং রাজনৈতিক বার্তা সবদিক বিচার করেই সতীশনের নামেই সিলমোহর দেয় কংগ্রেস নেতৃত্ব।

শতাধিক আসনে জিতে ক্ষমতায় এসেছে কংগ্রেস থাকা ইউডিএফ

গত ৪ মে কেরল বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়। ১৪০টি আসনের কেরল বিধানসভায় কংগ্রেস ৬৩টি আসনে জেতে। পাশাপাশি কংগ্রেসের শরিক দলগুলি জেতে আরও ৫৯টি আসন। ১০ বছর ক্ষমতায় থাকার পর মুখ্যমন্ত্রী পদ হারান পিনরাই বিজয়ন। সেখানে সিপিএম এবার মাত্র ২৬টি আসনে জেতে। বাম জোট পায় মাত্র ৩৫টি আসন।

এখন দেশের তিনটি রাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী আছে

তেলঙ্গানার পর কেরলে এবার ক্ষমতায় বসছে কংগ্রেস। এছাড়াও হাত শিবির একককভাবে ক্ষমতায় আছে হিমাচলপ্রদেশে। তামিলনাড়ু, ঝাড়খণ্ড ও জম্মু-কাশ্মীরে জোট সরকারের শরিক দল হিসেবে রয়েছে কংগ্রেস।