তামিলনাড়ুর বিরুধুনগর একটি বাজি কারখানায় মারাত্মক বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন। 

তামিলনাড়ুর বিরুধুনগর কাছে কাত্তানারপট্টিতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রবিবার কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন এবং কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দেহ উদ্ধার

দমকল ও উদ্ধারকারী বিভাগের এক আধিকারিক সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন, "এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৮টি দেহ উদ্ধার করা হয়েছে।" তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য কাজ চলছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি জেলাশাসককে সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

স্ট্যালিন বলেন, "বিরুধুনগর জেলার কাত্তানাপট্টিতে বাজি কারখানায় বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি মন্ত্রী কে.কে.এস.এস.আর. রামচন্দ্রন এবং থাঙ্গাম থেন্নারাসুকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে গতি আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে বলেছি। খবর পাওয়ার পরেই আমি জেলাশাসকের সঙ্গে কথা বলেছি এবং সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছি।"

উল্লেখ্য, এর আগেও গত ১৩ এপ্রিল विरुधुनগর জেলারই সাত্তুরের কাছে একটি বাজি কারখানায় বড়সড় বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ঘটেছিল সাত্তুরের কাছে মাদাথুপট্টির এক্সেল ফায়ারওয়ার্কস কারখানায়।