MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Crime News: স্ত্রীর অবর্তমানে প্রেমিকার দেহ ২ টুকরো করে ফ্রিজে রাখলো প্রেমিক, তারপর কী হল

Crime News: স্ত্রীর অবর্তমানে প্রেমিকার দেহ ২ টুকরো করে ফ্রিজে রাখলো প্রেমিক, তারপর কী হল

Visakhapatnam Crime: বিশাখাপত্তনমের গাজুয়াকা এলাকায় প্রেমিকাকে খুন করে দেহ টুকরো করার অভিযোগ উঠল এক নৌসেনা কর্মীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রবীন্দ্র দেহ ফ্রিজে ও বস্তায় লুকিয়ে রেখেছিল। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 30 2026, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
শ্রদ্ধা পুনাওয়ালা স্মৃতি ফিরলো
Image Credit : Getty

শ্রদ্ধা পুনাওয়ালা স্মৃতি ফিরলো

দিল্লির শ্রদ্ধা ওয়াকারকে নৃশংস খুনের স্মৃতি ফিরলো। এবার ঘটনাস্থল আর দিল্লি নয়। দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশে। বিশাখাপত্তনমে প্রেমিকাকে এক নৌসেনা কর্মীর বিরুদ্ধে।

28
প্রেমিকার দেহ টুকরো টুকরো করল প্রেমিক
Image Credit : Getty

প্রেমিকার দেহ টুকরো টুকরো করল প্রেমিক

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক শিউরে ওঠার মতো ঘটনা। প্রেমিকাকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে রবীন্দ্র নামে এক নৌসেনা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজুয়াকা এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তার এলভি নগরের বাড়িতে এই কাণ্ড ঘটায়।

Related Articles

Related image1
Rahul Banerjee: ঠিক কী কারণে রাহুলের মৃত্যু? জানতে নিরপেক্ষ আর পূর্ণাঙ্গ তদন্তের দাবি
Related image2
Rahul's Death Mystery: রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু ঘিরে রহস্য! এই 'কেন'গুলির উত্তর অধরা
38
দেহ ২ টুকরো করে
Image Credit : Getty

দেহ ২ টুকরো করে

গাজুয়াকা থানার সার্কেল ইন্সপেক্টর (CI) জানিয়েছেন, অভিযুক্ত রবীন্দ্র তার প্রেমিকা মৌনিকাকে প্রথম খুন করে। তারপরে দেহ দু'টুকরো করে ফেলে। দেহের একটি অংশ ফ্রিজে রাখা ছিল, আর অন্য অংশটি একটি বস্তায় ভরে রাখা হয়। পুলিশ অভিযুক্তের বাড়ি থেকেই দেহাংশগুলি উদ্ধার করেছে।

48
অভিযুক্তের স্ত্রী ছিলেন না!
Image Credit : Getty

অভিযুক্তের স্ত্রী ছিলেন না!

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের স্ত্রী সেই সময় বাপের বাড়িতে ছিলেন। সেই সুযোগেই এই অপরাধ করা হয়। প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কেরে জেরেই এই হত্যাকাণ্ড।

58
প্রেমিকাকে বাড়িতে ডেকে খুন
Image Credit : frepik

প্রেমিকাকে বাড়িতে ডেকে খুন

জানা গেছে, রবীন্দ্র বিকেলে মৌনিকাকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। দুজনের মধ্যে কোনও বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়, যা চরমে উঠলে এই নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত রবীন্দ্রকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

গাজুয়াকা থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

68
দিল্লির পুনাওয়ালা হত্যাকাণ্ড
Image Credit : Asianet News

দিল্লির পুনাওয়ালা হত্যাকাণ্ড

দিল্লির শ্রদ্ধা ওয়াকারকে হত্যা করেছিল তার লিভ-ইন সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালা। খুন করে দেহ টুকরো টুকরো কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। তারপর সেই টুকরো টুকরো অংশ জঙ্গলে ফেলে রেখে আসত।

78
দেহ লোপাটের চেষ্টা
Image Credit : Getty

দেহ লোপাটের চেষ্টা

অভিযুক্ত নৌসেনা কর্মীরও তাঁর প্রেমিকার দেহ লোপাটের পরিকল্পনা ছিল। তেমনই মনে করছে পুলিশ। কিন্তু তার আগেই হত্যাকাণ্ডের কথা প্রকাশ্যে আসে। আর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। একই সঙ্গে ধৃতের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে পুলিশের।

88
পুলিশ সূত্রের খবর
Image Credit : Getty

পুলিশ সূত্রের খবর

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই হত্যাকান্ড। তেমনই মনে করছেন নৌসেনার ঘনিষ্টরা। সূত্রের খবর নৌসেনার প্রেমিকা বিয়ের জন্য চাপ দিতে শুরু করেছিল। কিন্তু নৌসেনা কর্মী বিবাহিত ছিল তাও প্রেমিকা জানত না। আর সবকিছু ধামাচাপা দিতেই এই হত্যাকাণ্ড বলেও মনে করছে অনেকে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অপরাধের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral: বিরিয়ানিতে চিকেন লেগ পিস নেই! বিয়েবাড়িতে মারামারি-চেয়ার ছোড়াছুড়ি, দেখুন ভিডিও
Recommended image2
Shabbir Ahmad Lone: বিরাট সাফল্য নিরাপত্তা বাহিনীর, দিল্লিতে ধৃত লস্কর জঙ্গি শাব্বির আহমেদ লোন
Recommended image3
Today’s News in Bengali Live: Crime News - স্ত্রীর অবর্তমানে প্রেমিকার দেহ ২ টুকরো করে ফ্রিজে রাখলো প্রেমিক, তারপর কী হল
Recommended image4
Kerosene Sale Petrol Pumps: এবার পেট্রোল পাম্প থেকে বিক্রি হবে কেরোসিন, গ্যাস সঙ্কটে বড় পদক্ষেপ কেন্দ্রের
Recommended image5
Uttar Pradesh News: ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ ১০ কোটি টাকা, চক্ষু চড়কগাছ মহিলার
Related Stories
Recommended image1
Rahul Banerjee: ঠিক কী কারণে রাহুলের মৃত্যু? জানতে নিরপেক্ষ আর পূর্ণাঙ্গ তদন্তের দাবি
Recommended image2
Rahul's Death Mystery: রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু ঘিরে রহস্য! এই 'কেন'গুলির উত্তর অধরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved