Mamata Banerjee On Election Commission: নির্বাচন সদন থেকে বেরিয়ে ফের কমিশনের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Mamata Banerjee On Election Commission: এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে সোমবারই দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৪টে নাগাদ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে কমিশনের অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী।

কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

এদিন এসআইআর (SIR) ইস্যুতে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন যে, ''সীমা খন্না কে? নির্বাচন কমিশনের কেউ নয়। বিজেপির আইটি সেলের লোক। তিনি ৫৮ লক্ষকে বাদ দিয়েছেন। তবুও নির্বাচন কমিশন কোনও প্রশ্ন করেনি।'' তিনি আরও বলেন যে, জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বয়কট করে চলে এসেছি। তিনি আমাদের অপমান করেছেন। অসমন্মানজনক কথা বলেছেন।'' নির্বাচন সদন থেকে বেরিয়ে সাফ জবাব মমতার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ইলেকশন কমিশন!

এই বিষয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ''ওঁদেরকে বলেছি আমরা আপনাদের কুর্সিকে সম্মান করি। কারও জন্য কুর্সি চিরন্তন নয়। তার পরও বাংলাকে কেন এত অসম্মান।'' প্রশ্ন তুলে সরব হন রাজ্যের সর্বোচ্চ নেত্রী।

নির্বাচন কমিশনকে তোপ মমতার:-

তিনি আরও বলেন যে, ''এক ঘণ্টার বেশি সময় নির্বাচন সদনে বৈঠক করেন মমতারা। বৈঠক শেষে নির্বাচন সদন থেকে বেরিয়ে আবার কমিশনের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘‘আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি। মন্ত্রীও ছিলাম। কিন্তু এত দিনে এমন অহঙ্কারী নির্বাচন কমিশন দেখিনি। মমতার আরও অভিযোগ যে,বিজেপির ইশারায় কাজ করছে কমিশন।''

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।