MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ৩০ সেপ্টেম্বরের পর বাতিল করে দেওয়া হবে ৫০০ টাকার নোট? বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র!

৩০ সেপ্টেম্বরের পর বাতিল করে দেওয়া হবে ৫০০ টাকার নোট? বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র!

বড় খবর! ৩০ সেপ্টেম্বরের মধ্যে নাকি বাতিল করা হতে পারে ৫০০ টাকার নোট? এমনই বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। সেক্ষেত্রে ফের কি নোটবন্দির মুখে পড়তে চলেছে দেশ? জেনে নিন আসল তথ্য

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 17 2025, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Reddit

বিরাট খবর নাকি সামনে আসতে চলেছে। ৫০০ টাকার নোট দিয়ে দ্রুত কোনও সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। জানা যাচ্ছে বাজার থেকে সব ৫০০ টাকার নোট তুলে নিতে পারে কেন্দ্র। তাহলে কি নোটবন্দি পরিস্থিতি ফিরে আসতে চলেছে!

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : social media

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে, সমস্ত ব্যাঙ্ক এবং হোয়াইট লেবেল ATM অপারেটরদের ATM-এ ১০০ টাকা এবং ২০০ টাকার নোট বাধ্যতামূলকভাবে রাখতে হবে। জানা যাচ্ছে, ৩০ সেপ্টেম্বর, ২০২৫-র মধ্যে দেশের ৭৫% ATM-এ অবশ্যই ১০০ টাকা ২০০ টাকার নোট রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

Related Articles

Related image1
500 rupees ban in India: আবারও ৫০০ টাকার নোট বাতিল? সরকারের নয়া সিদ্ধান্ত
Related image2
500 Rupee Note Ban: শীঘ্রই কি বাতিল হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট? বিরাট ঘোষণা কেন্দ্রের
39
Image Credit : our own

সম্প্রতি কেন্দ্র সরকারের কাছে আবেদন এসেছে যে যাতে ৫০০ টাকার নোট বাতিল করা হয়। এর কারণ হিসেবে বলা হয়েছে যে দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করতে হলে এবং ডিজিটাল লেনদেনকে আরো উৎসাহ দিতে হবে। ফলে নগদ টাকার নির্ভরতা কমাতে হবে। এর জন্য ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট বাতিল করা আগে প্রয়োজন।

49
Image Credit : others

এদিকে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এক মেসেজ দেশজুড়ে আতঙ্ক তৈরি করেছিল। হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া সেই বার্তায় দাবি করা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৫-এর পর থেকে এটিএম থেকে আর ৫০০ টাকার নোট পাওয়া যাবে না। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েন।

59
Image Credit : Getty

কিন্তু এই দাবি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) একটি ফ্যাক্ট-চেক প্রকাশ করে জানিয়েছে, ৫০০ টাকার নোট তোলা বা বাতিল করার কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতেও এই নোট সম্পূর্ণ বৈধ মুদ্রা হিসেবেই চলবে।

69
Image Credit : Asianet News

বিভ্রান্তির উৎস কোথায়?

মূল সমস্যার সূত্র ধরা পড়েছে আরবিআইয়ের একটি সাম্প্রতিক সার্কুলারে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি এটিএমে অন্তত একটি ক্যাসেটে ১০০ বা ২০০ টাকার নোট রাখতে হবে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল— সাধারণ মানুষের হাতে ছোট অঙ্কের নোট সহজলভ্য করা। কিন্তু কোথাও ৫০০ টাকার নোট তুলে নেওয়ার প্রসঙ্গ তোলা হয়নি।

79
Image Credit : our own

সার্কুলারকে ভুলভাবে ব্যাখ্যা করে কিছু ব্যক্তি বা গ্রুপ সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়েছে। এর ফলে বিভ্রান্তি আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়ানো ভুয়ো তথ্যকে যাচাই না করেই বিশ্বাস করার প্রবণতাই এই ধরনের আতঙ্কের মূল কারণ।

89
Image Credit : google

সরকারের বার্তা স্পষ্ট

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের লেনদেন ব্যবস্থা স্বাভাবিকভাবেই চলছে এবং ৫০০ টাকার নোট ব্যবহারে কোনও বিধিনিষেধ নেই। বাজার থেকে শুরু করে এটিএম— সর্বত্র এই নোট ব্যবহার করা যাবে। সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও তথ্য বিশ্বাস করার আগে সরকারি বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ যাচাই করে নেওয়া উচিত।

99
Image Credit : our own

সাধারণ মানুষের জন্য বার্তা

PIB ফ্যাক্ট-চেক বারবার মনে করিয়ে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্যের প্রতি অন্ধ বিশ্বাস রাখবেন না। রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই ছাড়া শেয়ার করবেন না।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
বাংলা খবর
ব্যবসার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahul Gandhi Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুল, 'দিল্লি চলো' মিছিলে ইন্ডিয়া জোট
Recommended image2
Now Playing
Delhi Protest: দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা! তারপর কী পদক্ষেপ নেবে CJP?
Recommended image3
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়? দিল্লি পুলিশের বিজ্ঞপ্তির পরেই সিজেপির পাল্টা হুঁশিয়ারি
Recommended image4
Dhruv Rathee Car Collection: ইউটিউবার ধ্রুব রাঠির রয়্যাল লাইফস্টাইল, গ্যারাজে রয়েছে কোন কোন লাক্সারি গাড়ি?
Recommended image5
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, দিল্লিতে প্রতিবাদের জন্য নির্দিষ্ট ৩টি নতুন জায়গা
Related Stories
Recommended image1
500 rupees ban in India: আবারও ৫০০ টাকার নোট বাতিল? সরকারের নয়া সিদ্ধান্ত
Recommended image2
500 Rupee Note Ban: শীঘ্রই কি বাতিল হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট? বিরাট ঘোষণা কেন্দ্রের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved