MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • Iran Protest 2026: দাউ দাউ জ্বলছে ইরান! সরকারের বিরুদ্ধে ফুঁসছে জনতা, বিদ্রোহীদের পাশে দাঁড়াতে তৈরি ট্রাম্প

Iran Protest 2026: দাউ দাউ জ্বলছে ইরান! সরকারের বিরুদ্ধে ফুঁসছে জনতা, বিদ্রোহীদের পাশে দাঁড়াতে তৈরি ট্রাম্প

Iran Protest 2026: আয়াতুল্লাহ আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছেন যে, আমেরিকা সহ বিভিন্ন দেশের ষড়যন্ত্রের জন্যই এই বিক্ষোভ আরও বেশি প্রভাবিত হচ্ছে। তারাই প্ররোচনা দিচ্ছে এবং এই সমস্ত বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।

1 Min read
Author : Subhankar Das
Published : Jan 11 2026, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 ইরানের অর্থনীতি কার্যত, ভেঙে পড়েছে
Image Credit : Asianet News

ইরানের অর্থনীতি কার্যত, ভেঙে পড়েছে

দাউ দাউ জ্বলছে ইরান। সেই দেশের সরকারের বিরুদ্ধে জনগণের পুঞ্জিভূত ক্ষোভ মাত্রা ছাড়িয়ে গেছে। গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ। আর তারই মাঝে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিদ্রোহী জনগণকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে আমেরিকা। ইরানের অর্থনীতি কার্যত, ভেঙে পড়েছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রায় আকাশছোঁয়া। সেইসঙ্গে, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তুলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের বিরুদ্ধে ক্রমাগত বিক্ষোভ চলছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
 বিদ্রোহী জনতা এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ
Image Credit : X: (@AlinejadMasih)

বিদ্রোহী জনতা এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ

নিরাপত্তা বাহিনীর গুলি চালিয়েছে জনগণের উপর। বিদ্রোহী জনতা এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অনেকে নিহত হয়েছেন বলেও খবর। আমেরিকা সহ বিভিন্ন দেশের ষড়যন্ত্রের প্রভাবে এই বিক্ষোভ প্ররোচিত হচ্ছে বলে দাবি করেছেন বিতর্কিত এবং অত্যাচারী নেতা খামেনেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। 

Related Articles

Related image1
Now Playing
১৬৫ ভারতীয়ের 'ঘরে ফেরা', দিল্লিতে নামল বায়ুসেনার বিশাল সি-১৭ বিমান | Israel Iran News | Indian
Related image2
Iran Protest: ইরানে খামেইনি বিরোধী বিক্ষোভ তীব্র হচ্ছে, নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি কি ফিরবেন?
34
পাল্টা এবং যোগ্য জবাব দিয়েছে আমেরিকা
Image Credit : Asianet News

পাল্টা এবং যোগ্য জবাব দিয়েছে আমেরিকা

এবার পাল্টা এবং যোগ্য জবাব দিয়েছে আমেরিকা। সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্প পোস্ট করেছেন, "ইরান আগের তুলনায় অনেক বেশি স্বাধীনতা চাইছে। তাই আমেরিকা সাহায্য করতে প্রস্তুত আছে।" এর আগে ট্রাম্প জানান, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

44
খামেনেইয়ের শাসনে কষ্টে আছে ইরানের মানুষ, ভঙ্গুর অর্থনীতি
Image Credit : X

খামেনেইয়ের শাসনে কষ্টে আছে ইরানের মানুষ, ভঙ্গুর অর্থনীতি

ট্রাম্প আরও যোগ করেন, "ইরান বড় সমস্যার মধ্যে আছে। আমরা গোটা পরিস্থিতি খুব সাবধানের সঙ্গেই পর্যবেক্ষণ করছি। অতীতে যেমনটা হয়েছিল, তেমনভাবে তারা যদি মানুষকে হত্যা করা শুরু করে, তাহলে আমরা অবশ্যই হস্তক্ষেপ শুরু করব।" ইরানের গণবিক্ষোভে শামিল সাহসী জনতার পাশে দাঁড়য়ে বিরাট বার্তা ট্রাম্পের। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
বিশ্বের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
১৯৯৮ সালের CIA নথি: ৯/১১-এর আগেই ভারতে হামলার ছক কষেছিল ওসামা বিন লাদেন!
Recommended image2
US Midterm Election: জিতলে প্রত্যেক আমেরিকানকে ৫০০০ ডলার! ট্রাম্পের বিরাট ঘোষণা
Recommended image3
Emissions Reduction: একজনের ভুলে শেখে বাকিরা, দূষণ কমাতে আমেরিকার নতুন দাওয়াই
Recommended image4
9/11 Heroes: ৯/১১-এর বীরদের বিশেষ সম্মান ট্রাম্পের, হোয়াইট হাউস থেকে বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
Recommended image5
Mohan Bhagwat: 'ভারতের মানুষের ডিএনএ-তে ঐক্য ও বৈচিত্র্য,' নিউ ইয়র্কে বার্তা মোহন ভাগবতের
Related Stories
Recommended image1
Now Playing
১৬৫ ভারতীয়ের 'ঘরে ফেরা', দিল্লিতে নামল বায়ুসেনার বিশাল সি-১৭ বিমান | Israel Iran News | Indian
Recommended image2
Iran Protest: ইরানে খামেইনি বিরোধী বিক্ষোভ তীব্র হচ্ছে, নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি কি ফিরবেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved