MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • 'শান্তিতে নোবেল দেওয়া হোক ট্রাম্পকে', শর্ত বেঁধে ইচ্ছাপ্রকাশ করলেন হিলারি ক্লিনটন

'শান্তিতে নোবেল দেওয়া হোক ট্রাম্পকে', শর্ত বেঁধে ইচ্ছাপ্রকাশ করলেন হিলারি ক্লিনটন

Hillary Clinton On Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এবার নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানালেন ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্ধী হিলারি ক্লিনটন। হঠাৎ কেন এই অনুরোধ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 16 2025, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ট্রাম্পের জন্য নোবেলের দাবি হিলারির
Image Credit : Social Media

ট্রাম্পের জন্য নোবেলের দাবি হিলারির

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার আর্জি উঠল নির্বাচনে তার প্রতিদ্বন্ধী হিলারি ক্লিনটনের গলায়। জানা গিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে এই জন্য বেশকিছু শর্তও বেঁধে দিয়েছেন ক্লিনটন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ট্রাম্পকে নিয়ে কী বলেছেন ক্লিনটন?
Image Credit : Social Media Asianet News

ট্রাম্পকে নিয়ে কী বলেছেন ক্লিনটন?

জানা গিয়েছে, এক সাক্ষাৎকারে হিলারি ক্লিন্টন বলেন যে, ‘’সত্যি বলতে, যদি তিনি এই ভয়াবহ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারেন। হামলাকারীদের কাছে ইউক্রেনকে তাদের অঞ্চল ছেঁড়ে দিতে হচ্ছে না, এমন ভাবে যদি তিনি এটি শেষ করতে পারেন। যদি তিনি সত্যিই পুতিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। এটা হতে আমরা দেখিনি। কিন্তু যদি প্রেসিডেন্ট ট্রাম্প এটা করে দেখাতে পারতেন, তা হলে আমি তাঁকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করতাম। কারণ এখানে আমার লক্ষ্য হল পুতিনের কাছে আত্মসমর্পণ না করা।''

Related Articles

Related image1
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বিরাট হাওয়া বদলের পূর্বাভাস, জন্মাষ্টমীতে দিনভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
Related image2
ট্রাম্প-পুতিন সাক্ষাতে কোন খাতে বইছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যত? শান্তিরক্ষায় বড় সিদ্ধান্ত দুই রাষ্ট্রনেতার
35
যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন ট্রাম্প?
Image Credit : Social Media

যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন ট্রাম্প?

যদিও এই নোবেল পুরস্কারের বিষয়টি নিয়ে হিলারিই প্রথম সোচ্চার হননি। এর আগে পাক সেনা প্রধান আসিফ মুনিরও ট্রাম্পকে শান্তির জন্য নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছিলেন। একই দাবি উঠেছিল হোয়াইট হাউসের তরফেও। সূ্ত্রের খবর, ট্রাম্প নাকি ভারত-পাক যুদ্ধবিরতি সহ ছয়টি দেশের সঙ্ঘাত বন্ধ করতে অগ্রণী ভূমিকা নিয়েছে। এবার এর জন্য ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন হিলারি ক্লিনটন। 

45
কী বলেছিলেন ট্রাম্প?
Image Credit : Social Media

কী বলেছিলেন ট্রাম্প?

জানা গিয়েছে, হিলারি ক্লিনটনের মতে, দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। সেই বিষয়ে একাধিক পদক্ষেপ নিলেও এখনও থামেনি রুশ-ইউক্রেন দ্বন্ধ। এই আবহে শুক্রবারই আলাস্কায় বৈঠক সেরেছেন ট্রাম্প-পুতিন। ফলে মার্কিন প্রেসিডেন্ট যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থামানোর ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছেন হিলারি। তাঁর দাবি, ইউক্রেনের কোনওরকম ক্ষতি না করে যদি ট্রাম্প রাশিয়া ও ইউক্রেন দ্বন্ধের অবসান ঘটাতে পারেন তাহলে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক।   

55
ট্রাম্পের প্রতিদ্বন্ধী হিলারি!
Image Credit : Getty

ট্রাম্পের প্রতিদ্বন্ধী হিলারি!

২০১৬ সালে আমেরিকার নির্বাচনের সময় ট্রাম্পের প্রতিদ্বন্ধী  ছিলেন হিলারি ক্লিনটন। সেই সময় ভোটে হেরে  ট্রাম্পকে উগ্র মেজাজি বলে কটাক্ষ করলেও  এবার তার গলাতেই শোনা গেল ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের ইচ্ছার কথা। Tr

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Defence Deal: ভারতের জন্য সুখবর! অ্যাপাচে, হাউইৎজারের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের চুক্তি আমেরিকার
Recommended image2
Iran Attack: তেহরানের সঙ্গে 'বড়সড় আলোচনা' চলছে! ইরানে হামলার হুমকি দিয়েও ব্যাকফুটে ট্রাম্প
Recommended image3
৯৫০০ মাইল উড়ে তাইওয়ানের জন্য লড়তে যাবে না আমেরিকা, চিন ফেরত ট্রাম্পের উল্টো সুর
Recommended image4
মুখ পুড়লো পাক সেনাপ্রধানের! ভারতের চাপের মুখে আমেরিকার পায়ে পড়েছিল পাকিস্তান, ফাঁস করলেন ট্রাম্প
Recommended image5
Trump Lunch With Xi Jinping: চিকেন, মাশরুম থেকে আইসক্রিম, ট্রাম্পকে লাঞ্চে কী খাওয়ালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
Related Stories
Recommended image1
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বিরাট হাওয়া বদলের পূর্বাভাস, জন্মাষ্টমীতে দিনভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
Recommended image2
ট্রাম্প-পুতিন সাক্ষাতে কোন খাতে বইছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যত? শান্তিরক্ষায় বড় সিদ্ধান্ত দুই রাষ্ট্রনেতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved