MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • এবার চিনে ক্ষুদ্ধ ট্রাম্প, রাশিয়ান অয়েল কেনায় ন্যাটো দেশগুলিকে কড়া চিঠি মার্কিন প্রেসিডেন্টের

এবার চিনে ক্ষুদ্ধ ট্রাম্প, রাশিয়ান অয়েল কেনায় ন্যাটো দেশগুলিকে কড়া চিঠি মার্কিন প্রেসিডেন্টের

Donald Trump On NATO: রাশিয়া বনাম ইউক্রেন সঙ্ঘাত মেটাতে এবার সরাসরি রাশিয়া থেকে তেল কেনা বন্ধের জন্য ন্যাটোভুক্ত দেশগুলিকে আহ্বান জানালেন  মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 14 2025, 07:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাশিয়ান অয়েল কেনা নিয়ে ট্রাম্পের আপত্তি
Image Credit : Getty

রাশিয়ান অয়েল কেনা নিয়ে ট্রাম্পের আপত্তি

ভারতে সুর নরম হলেও এবার ন্যাটোর সদস্য দেশগুলির ওপর রাশিয়া থেকে তেল কেনা নিয়ে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ার পেজ ট্রুথ সোশ্যালে সরাসরি ন্যাটোভুক্ত দেশগুলিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। শুধু তাই নয়, একইসঙ্গে রাশিয়া থেকে পেট্রোলিয়াম কিনলে চিনের উপর আরও শুল্কের বোঝা চাপানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সোশ্যাল মিডিয়ায় কী দাবি ট্রাম্পের
Image Credit : Getty

সোশ্যাল মিডিয়ায় কী দাবি ট্রাম্পের

রাশিয়ান অয়েল কেনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের দাবি, ভারত সহ অন্যান্য দেশগুলি রাশিয়া থেকে তেল কিনছে বলে রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটছে না। এবার ন্যাটোভুক্ত দেশগুলি যদি রাশিয়ান অয়েল কেনা বন্ধ করে দেয় তাহলেই দুই দেশের মধ্যে  চলা এই যুদ্ধ থামানো সম্ভব হবে। 

Related Articles

Related image1
উৎসবের মরশুম শুরুর মুখেই দুর্যোগের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি
Related image2
আরজি.করের তরুণী চিকিৎসককে খুনের অভিযোগ, পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক
35
ন্যাটোকে চিঠি ট্রাম্পের
Image Credit : Getty

ন্যাটোকে চিঠি ট্রাম্পের

এখানেই শেষ নয়। ন্যাটো সদস্য দেশদের লেখা এক চিঠিতে ট্রাম্প লিখেছেন যে, ‘’সব ন্যাটো দেশ সম্মত হলে আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি। তাঁদেরকেও একই কাজ করতে হবে। পাশাপাশি, সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে।''  ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ে এখনও ১০০ শতাংশ প্রতিজ্ঞাবদ্ধ নয় ন্যাটো দেশগুলি।

45
চিনের ওপর ক্ষুদ্ধ ট্রাম্প
Image Credit : Asianet News

চিনের ওপর ক্ষুদ্ধ ট্রাম্প

এদিকে ভারত ছাড়াও রুশ তেলের আরও বড় ক্রেতা হল চিন। রাশিয়া থেকে সস্তায় প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম ক্রয় করে থাকে লাল চিন। এবার সেই চিনের ওপর ক্ষোভ প্রকাশ করলেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্টের দাবি, চিন যদি রাশিয়া থেকে তেল কেনা না বন্ধ করে তাহলে ভবিষ্যতে চিনের উপরেও অত্যাধিক হারে শুল্ক চাপানো হবে। 

55
বেজিংকে শাসানি চিঠি
Image Credit : YouTube- The White House

বেজিংকে শাসানি চিঠি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, বেজিংকে জব্দ করা গেলেই দুর্বল হবে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন যে, ‘’ন্যাটো গোষ্ঠীর দেশগুলিকে চিনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানো উচিত। যা রাশিয়া-ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধকে থামাতেও সাহায্য করবে।'' 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Donald Trump: তেহরানের অনুরোধে ইরানে হামলার পরিকল্পনা বাতিল, দাবি ট্রাম্পের, তবে শর্তও রয়েছে
Recommended image2
US Army: চাকরি করলে পড়াশোনা, চিকিৎসা, এমনকি বাড়িও ফ্রি! জানেন মার্কিন সেনার সুবিধা?
Recommended image3
US Iran War: মধ্যপ্রাচ্যে শান্তি নেই, ইরানে সবচেয়ে ভয়াবহ হামলার হুমকি দিলেন ট্রাম্প
Recommended image4
চতুর্থ সন্তানের মা হলেন উষা, ছেলের নাম জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Recommended image5
Donald Trump: ইরান নিয়ে বড় পদক্ষেপ ট্রাম্পের, সোশ্যাল মিডিয়ায় কড়়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের
Related Stories
Recommended image1
উৎসবের মরশুম শুরুর মুখেই দুর্যোগের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি
Recommended image2
আরজি.করের তরুণী চিকিৎসককে খুনের অভিযোগ, পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved