MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উৎসবের মরশুম শুরুর মুখেই দুর্যোগের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

উৎসবের মরশুম শুরুর মুখেই দুর্যোগের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

WB Weather Alerts: উৎসবের মরশুম শুরুর আগেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। ফলে ছুটির দিনে বৃষ্টিতে ভিজতে পারে উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলা। কেমন থাকবে রবিবারের আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

1 Min read
Author : Moumita Poddar
Published : Sep 14 2025, 06:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কেমন থাকবে আজকের আবহাওয়া?
Image Credit : stockPhoto

কেমন থাকবে আজকের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে এই নিম্নচাপ। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।

25
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গে আজও কাল গরম ও অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এই দুদিন কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে।

Related Articles

Related image1
পুর নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়ন শীল, সুপ্রিম কোর্টে খারিজ জামিনের আবেদন
Related image2
স্পাইসজেট বিমানের সামনের চাকা উধাও, মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ
35
বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
Image Credit : Getty

বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি তে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

45
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আজ ও কাল অতিভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

55
কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা?
Image Credit : Getty

কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা?

আজ ও কাল অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
বাংলা-সহ ৫ রাজ্যে Vote, ১৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে ECI
Recommended image2
'সুপ্রিম' নির্দেশে ২৫% DA দিতে রাজ্যের ধাক্কা কত? রইল চুলচেরা হিসেব নিকেশ
Recommended image3
একলা চলো রে নীতি Congress-এর, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই লড়বে কংগ্রেস
Recommended image4
বাংলার যুব সাথী প্রকল্পের ১৫০০ টাকা কারা কী ভাবে পাবেন? এখন থেকে সমালোচনা শুভেন্দুর
Recommended image5
প্রকল্পতে 100 পার রাজ্যের, বাজেটের পর মমতা বললেন, 'আমরা ভোটেও জিতি কোর্টেও জিতি '
Related Stories
Recommended image1
পুর নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়ন শীল, সুপ্রিম কোর্টে খারিজ জামিনের আবেদন
Recommended image2
স্পাইসজেট বিমানের সামনের চাকা উধাও, মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved