MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • 'প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে খুবই ভালো সম্পর্ক', ভারত-চিন-রাশিয়াকে অন্ধকারে হারানোর পর ফের সুর বদল ট্রাম্পের

'প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে খুবই ভালো সম্পর্ক', ভারত-চিন-রাশিয়াকে অন্ধকারে হারানোর পর ফের সুর বদল ট্রাম্পের

Donald Trump on Modi: ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের পর থেকেই চরমে ভারত-মার্কিন সম্পর্ক। আর সেই সঙ্ঘাতের আবহে এবার নরেন্দ্র মোদীকে নিয়ে নব্বই ডিগ্রি ঘুরে বিশেষ বার্তা ট্রাম্পের। কী বললেন মার্কিন প্রেসিডেন্ট? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 06 2025, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ট্রাম্পের মুখে ফের মোদীর প্রশংসা
Image Credit : our own

ট্রাম্পের মুখে ফের মোদীর প্রশংসা

ভারত-চিন ও রাশিয়া জোট ইস্যুতে মন্তব্যের কয়েক ঘন্টা পরই ভোলবদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তার মুখে ফের শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা। ভারতকে বিশেষ বন্ধু বলে উল্লেখ করে ট্রাম্পের মুখে শোনা গেল ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের কথাও।

25
কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
Image Credit : our own

কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্কের কথা বলেন। তিনি বলেন, ‘’ভারত রাশিয়ার কাছ থেকে সস্তকায় তেল কিনছে তাতে আমি হতাশ।'' খানিক পরেই তিনি আরও জানান, মোদীর সঙ্গে তার সম্পর্কের মধুরতার বিষয়ে। 

Related Articles

Related image1
৩৫,৭২৬টি শূন্যপদে চাকরিতে নিয়োগ করা হবে, পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি
Related image2
উৎসবের মরশুম শুরুর আগেই শহরে নোটের পাহাড়ের হদিশ, পুলিশি অভিযানে শ্রীঘরে ১
35
আর কী বললেন মার্কিন প্রেসিডেন্ট
Image Credit : our own

আর কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

এই বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘’আমার মনে হয় না হারিয়ে ফেলেছি। ভারত এত তেল রাশিয়ার কাছ থেকে কিনছে, এতে আমি খুব হতাশ। সেটা ওদের জানিয়েছি। ভারতের উপর আমরা খুব বড় একটা শুল্ক আরোপ করেছি ৫০ শতাংশ। এটা খুবই চড়া শুল্ক। মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আপনারা তো সেটা জানেন। মাস দুয়েক আগেই উনি এখানে এসেছিলেন। এমনকি, আমরা রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠকও করেছিলাম।'' 

45
মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
Image Credit : our own

মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

একই সঙ্গে ট্রাম্প আরও বলেন, ‘’ভারতের সঙ্গে আমি সবসময়ই ভালো সম্পর্ক রাখতে প্রস্তুত। সবসময় আমি মোদীর বন্ধু থাকব। উনি খুব ভালো প্রধানমন্ত্রী। বন্ধুত্ব সবসময় থাকবে, শুধু এই মুহূর্তে উনি যা করছেন, সেটা আমার ভালো লাগছে না। তবে ভারত এবং আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই।''

55
চরমে ভারত-মার্কিন সম্পর্ক
Image Credit : Getty

চরমে ভারত-মার্কিন সম্পর্ক

গত অগাস্ট মাস থেকেই ভারতের ওপর আমেরিকার ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের পর থেকেই দুই দেশের মধ্যে সঙ্ঘাত তুঙ্গে। এমনকি রাশিয়া থেকে সস্তায় ভারতের তেল কেনা শুরু থেকে চিনের সাংহাই সম্মেলন নিয়ে ভারত-চিন-রাশিয়াকে একযোগে তোপ দেগেছেন ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। কিন্তু শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ভারত ইস্যুতে অন্য সুর শোনা গেল ট্রাম্পের  গলায়। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hormuz Strait: হরমুজ প্রণালীতে ইরানের 'তোলাবাজি'! 'ফল ভালো হবে না', হুঁশিয়ারি ট্রাম্পের
Recommended image2
Melania Trump: পরিচয় ছিল, কিন্তু বন্ধ নয়! জেফরি এপস্টিন সম্পর্কে অবশেষে মুখ খুললেন মেলানিয়া
Recommended image3
Trump on Iran: ইরানকে অস্ত্র দিলেই ৫০% শুল্ক! ট্রাম্পের নতুন হুঁশিয়ারিতে শোরগোল
Recommended image4
Iran Ceasefire: শেষ মুহূর্তে ট্রাম্পের ইউ-টার্ন, হরমুজ প্রণালী খোলার পিছনে কি গোপন ছক?
Recommended image5
US-Iran Conflict: ইরানের পাওয়ার গ্রিডে হামলা করলে হিতে বিপরীত হবে, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি
Related Stories
Recommended image1
৩৫,৭২৬টি শূন্যপদে চাকরিতে নিয়োগ করা হবে, পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি
Recommended image2
উৎসবের মরশুম শুরুর আগেই শহরে নোটের পাহাড়ের হদিশ, পুলিশি অভিযানে শ্রীঘরে ১
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved