কাবুলের একটি রিহ্যাব হাসপাতালে ভয়াবহ বিমান হামলার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে, যাতে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের তালিবান সরকার এই হামলার দাবি করলেও পাকিস্তান তা সম্পূর্ণ অস্বীকার করেছে।

কাবুলের একটি হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলার ঘটনা ঘটে। এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৪০০ জনের। পাকিস্তান ওই বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আফগানিস্তান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাতের দাবি, একটি রিহ্যাব হাসপাতালে হামলা চালায়। ঘটনায় অন্তত ২৫০ জন আহত হয়। তবে, আফগানিস্তানের তালিবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সোমবার রাত ৯টা নাগাদ ওই হামলা চলে। হামলা করা হয় ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে। সেখানে ২ হাজার লোকের শয্যা ছিল। এই হামলায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০০। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আগুন লাগার ভিডিও। জানা গিয়েছে, উদ্ধারকারী দল বর্তমানে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং নিহতদের অবশিষ্ট দেব উদ্ধারের কাজে নেমে পড়েছ।

তবে, কাবুলের এই হাসপাতালে হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। তাজের দাবি শুধুমাত্র কাবুল নয়, কোনও সাধারন লোকালয়কে লক্ষ্য করে হামলা করা হয়নি। তাদের দাবি, কোনও অসামরিক এলাকায় তারা হামলা করেনি। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদিও কাবুলে হামালার অভিযোগ খারাদ করে দেন। তাদের পক্ষ থেকে এই দাবিকে ভুল ও বিভ্রান্তির বলা হয়ে। এমনই অভিযোগ তাদের।

Scroll to load tweet…