মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে শহরের বিখ্যাত ‘স্পেস নিডল’-এর মাত্র এক ব্লক দূরে একটি ফুড ফেস্টিভ্যালে গোলাগুলির ঘটনায় অন্তত দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সিয়াটল পুলিশ বিভাগ ‘এক্স’ (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানিয়েছে, "পুলিশ গোলাগুলির একটি ঘটনার তদন্ত করছে। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে শহরের বিখ্যাত ‘স্পেস নিডল’-এর মাত্র এক ব্লক দূরে একটি ফুড ফেস্টিভ্যালে গোলাগুলির ঘটনায় অন্তত দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সিয়াটল পুলিশ বিভাগ ‘এক্স’ (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানিয়েছে, "পুলিশ গোলাগুলির একটি ঘটনার তদন্ত করছে। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সিয়াটল সেন্টারে গুলি চালানোর ঘটনা ঘটেছে। আরও তথ্য পরে জানানো হবে। অনুগ্রহ করে এলাকাটি এড়িয়ে চলুন।"

ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (EST) অনুযায়ী সন্ধ্যা ৬টার দিকে সিয়াটল সেন্টারে ‘বাইট অফ সিয়াটল’ উৎসব চলাকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। ‘সিয়াটল টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, আহতদের হারবারভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সিয়াটল সেন্টারে বার্ষিক ‘বাইট অফ সিয়াটল’ উৎসব চলাকালীন এই গোলাগুলির ঘটনাটি ঘটে। এই উৎসবে বহু স্থানীয় বিক্রেতা অংশ নেন এবং সেখানে সঙ্গীত পরিবেশনাও থাকে।

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে গুলির শব্দ এবং এরপর সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির দৃশ্য দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা সিএনএন-এর সহযোগী সংবাদমাধ্যম ‘কোমো’ (KOMO)-কে জানিয়েছেন যে, অনুষ্ঠানস্থলের ভেতরে অন্তত সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে এবং মানুষজন এদিক-সেদিক ছুটছিল। আরেকজন প্রত্যক্ষদর্শী ‘সিয়াটল টাইমস’-কে জানান, অনুষ্ঠানের শুরু থেকেই সেখানে প্রচুর ভিড় ছিল। খাবারের জন্য দাঁড়ানো মানুষের ভিড়ের কারণে নড়াচড়া করাও কঠিন হয়ে পড়েছিল। ২৫ বছর বয়সি এস্তান ওয়াকোনাবো জানান, গুলির শব্দ শোনার পর মানুষ একে অপরকে মাড়িয়ে ছুটতে শুরু করে। তিনি বলেন, "সেখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।"

ওয়াকোনাবো ওই সংবাদমাধ্যমকে আরও জানান, তিনি পরে ছবি তোলার জন্য ঘটনাস্থলে ফিরে গিয়ে মাটিতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এর মধ্যে হলুদ চাদরে ঢাকা একটি মৃতদেহও ছিল। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে শুরু হওয়া এই বার্ষিক উৎসবে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের সমাগম ঘটে।