Iranian Missile Strikes Israeli Airport: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হল। এবার একেবারে সরাসরি ইজরায়েলের সবচেয়ে বড় আর প্রধান বিমানবন্দরে হামলা করল ইরান। ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে বড় ক্ষতি হল তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর।
Iranian Missile Strikes Israeli Airport: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হল। এবার একেবারে সরাসরি ইজরায়েলের সবচেয়ে বড় আর প্রধান বিমানবন্দরে হামলা করল ইরান। ইরানের ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপনাস্ত্রের আঘাতে বড় ক্ষতি হল তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরের। রানওয়েতে দাঁডড়ানো বিমানের একেবারে সামনে আছড়ে পড়ল ব্যালিস্টিক মিসাইল। যাত্রী নিরাপত্তার কথা বেবে বন্ধ করে দেওয়া হল বিমানবন্দর। কুয়েতের বিমানঘাঁটিতেও তেহরান থেকে হামলা করা হয়েছে। ইরান সেনাবাহিনীর বিশেষ বাহিনি আইআরজিসি জানিয়েছে, তেল আবিবেব হামলায় ব্যবহার করা হয়েছে খোরারামশাহর-৪ ব্যালিস্টিক মিসাইল (Khorramshahr‑4 Ballistic Missile)। এই ক্ষেপণাস্ত্রকে 'খাইবার বৃষ্টি' নামেও ডাকা হয়। এই ধরনের প্রতিটি মিসাইল বা ক্ষেপণাস্ত্রে প্রায় এক টন ওজনের ওয়ারহেড বহনের ক্ষমতা রয়েছে এবং এর পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার পর্যন্ত বলে দাবি করা হয়।
ইজরায়েলকে গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেমেছে ইরান
ইরানের দাবি, তাদের মূল লক্ষ্য ছিল তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দর ওএবং কাছাকাছি থাকা ইজরায়েলি বায়ুসেনার স্কোয়াড্রন–২৭ ঘাঁটি। হামলার উদ্দেশ্য ছিল ইজরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থাকে ব্যাহত করা। হামলার সময় তেল আবিব ও জেরুজালেম জুড়ে এয়ার রেইড সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দারা আকাশে বিস্ফোরণের শব্দ এবং আগুনের রেখার মতো আলোর ঝলক দেখতে পাওয়ার কথা জানান।
ইজরায়েলের দাবি বড় ক্ষতি রোখা গিয়েছে
তবে ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্রই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপতিত করেছে। একটি ক্ষেপণাস্ত্র মধ্য ইজরায়েলের একটি খোলা জায়গায় পড়েছে বলে জানানো হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। অন্যদিকে ইরান তাদের প্রচারমাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে। তেল আবিব সহ ইজরায়েলের বিভিন্ন প্রদেশে আজ শুক্রবার সকালে বড় ধরনের বিস্ফোরণের খবর মিলছে। কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আল জাহরা এলাকায় আলী আল সালেম বিমানঘাঁটিতে আছড়ে পড়েছে মিসাইল। হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের ৭৮টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৩টি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে বাহারিনের সেনাবাহিনী।
নতুন করে ইরানে হামলা আমেরিকা-ইজরায়েলের
এদিকে, ফের ইরানের সরকারি পরিকাঠামো, সেনাঘাঁটি লক্ষ্য করে আমেরিকা-ইজরায়েল যৌথ হামলা চালাল। মার্কিন-ইজরায়েলের অত্য়াধুনিক যুদ্ধবিমান থেকে বোম উড়ে এসে পড়ল তেহরানের রাস্তায়।


