তেহরানে ইজরায়েল-আমেরিকার যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন আলি লারিজানি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই এই হত্যার কথা স্বীকার করে খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আলি লারিজানির হত্যা নিয়ে মুখ খুললেন ইরানে সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই। বুধবার তিনি একটি বিবৃতি দিয়েছে। যেখানে বলেন, লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে।
প্রসঙ্গত, শুক্রবার তেহরানে এয়ার স্ট্রাইক শুরু করে ইজরায়েল এবং আমেরিকার যৌথ বহিনী। ওই বিমান হামলায় প্রয়াত হন লারিজনি। মৃত্যু হয়েছে আলি লারিজনির পুত্র মোর্তজার এবং ইরানের বাসিজ বাহিনীর শীর্ষ কম্যান্ডার গোলমোরেজা সোলেমানির। মঙ্গলবার রাতে আলি লারিজনির মৃত্যুর কথা স্বীকার করেছে তেহরান। এরপরই তাঁর খুনিদের হুঁশিয়ারি দিলেন ইরানে সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে লারিজনিকে একজন বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন ইরানে সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই। তাকে রাজনৈতিক কাঠামোর এক বিশিষ্টি ব্যক্তিত্ব বলেন। ইরানে সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই বলেন, এই ধরনের একজন ব্যক্তিত্বের হত্যাকাণ্ড থেকে তিনি কতটা গুরুত্বপূর্ণ এূং ইসলামের শত্রুদের কাছে তিনি কতটা ঘৃণ্য ছিলেন, তা বোঝা যায়। তিনি বলেন, প্রতিটি রক্তের মূল্য আছে। যা এই শহিদদের খুনিদের অচিরেই পরিশোধ করতে হবে।
প্রসঙ্গত, গভীর রাতে ইরানে এয়ারস্ট্রাইক চলেছিল। এই হানার মূল নিশানা ছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি। তবে, এই হামলায় আলি লারিজানি প্রয়াত হয়েছেন কি না, তা নিয়ে চলছিল জল্পনা। দ্য টাইমস অফ ইজরায়েলের প্রতিবেদন অনুসারে, ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF)-এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই খবরের সত্যতা স্বীকার করেছেন। মঙ্গলবার সকালে একটি বৈঠকের পর তিনি বলেন, "গত রাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে, যা এই অভিযানের ওপর বড় প্রভাব ফেলবে"। তবে, অবশেষে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই হামলা প্রসঙ্গে নিশ্চিত বার্তা দিয়েছিল। নিশ্চিত করা হল আলি লারিজনির মৃত্যুর খবর।


