MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • এবার থেকে প্রতি বছর এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াবে গরমের মাত্রা? ভয় ধরাচ্ছে নয়া রিপোর্ট

এবার থেকে প্রতি বছর এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াবে গরমের মাত্রা? ভয় ধরাচ্ছে নয়া রিপোর্ট

এবারের গরম খেল দেখিয়েছে। যতদিন না বৃষ্টি হয়েছে, ততদিন পর্যন্ত নাভিশ্বাস উঠেছে মানুষের। এই বছর কলাইকুন্ডায় যা তাপমাত্রা উঠেছে, তা অনায়াসে সাহারা-কালাহারিকে জোর টক্কর দিতে পারে। ৪০ ডিগ্রি তো হামেশাই ছাড়িয়ে গিয়েছে এই বছর। এবার সামনে এসেছে নয়া তথ্য।

2 Min read
Author : Parna Sengupta
Published : May 16 2024, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : PTI

এই বছর সত্যি এপ্রিল ইস দ্য ক্রুয়েলেস্ট মান্থ। হাড়ে হাড়ে সেটা বুঝেছি আমরা। 'ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন'-এর একটি রিপোর্ট বলছে, এই নির্মম এপ্রিলকেই মানিয়ে চলতে হবে প্রতি বছর। দক্ষিণ এশিয়ায় তাপপ্রবাহ যেভাবে চড়চড়িয়ে বাড়ছে, তাতে আগামী বছরে এপ্রিলে রেকর্ড ভাঙা গরম পড়ার সম্ভাবনা ৪৫ গুণ বেশি হতে চলেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : our own

মালয়শিয়া থেকে সুইডেন, নেদারল্যান্ডস, গ্রেট ব্রিটেন-সহ বিভিন্ন দেশের মোট ১৩ জন গবেষক এই সমীক্ষাটি চালিয়েছেন। সমীক্ষায় দেখা গিয়েছে, শুধুমাত্র বাংলাদেশেই তাপপ্রবাহ-জনিত কারণে ২৮ জনের মৃত্যুর খবর এসেছে।

310
Image Credit : Getty

তাপপ্রবাহের থাবা সবচেয়ে বেশিমাত্রায় বসে এশিয়ায়। এই বছরের এপ্রিল মাস মোটামুটিভাবে একশো বছরের মধ্যে উষ্ণতম। টানা এগারো বছর ধরে এপ্রিল মাস গরমের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে মায়ানমার, লাওস ও ভিয়েতনামেও এই বছর উষ্ণতম এপ্রিল হওয়ার রেকর্ড ভেঙে দিয়েছে।

410
Image Credit : Getty

ভারতে ৪৬ ডিগ্রি উঠেছে কোথাও কোথাও। রিপোর্টে না থাকলেও, মরুভূমির চাইতে গাঙ্গেয় সমভূমির কলাইকুন্ডাতে এরকম ভয়ানক গরমে চিন্তা ছড়িয়ে সর্বত্র। পশ্চিম এশিয়া জুড়েও তাপপ্রবাহ চলেছে। বিশেষ করে প্যালেস্তাইন ও ইজরায়েলে তাপমাত্রা বহু জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।

510
Image Credit : our own

দক্ষিণ এশিয়ায় প্রতি তিরিশ বছর অন্তর তিরিশ-দিন ব্যাপী তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে রিপোর্টে। এশিয়ার বিস্তীর্ণ অংশে এই তাপপ্রবাহে এল নিনো একটা বড় ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে রিপোর্টে। জলবায়ু পরিবর্তন ও এল নিনো মিলিয়ে এপ্রিলের তাপমাত্রার পারদ অনেকটাই চড়তে পারে বলে জানিয়েছে রিপোর্ট।

610
Image Credit : our own

রয়্যাল নেদারল্যান্ডস আবহবিজ্ঞান ইনস্টিটিউটে গবেষণারত ক্যারোলিনা পেরেইরা মারহিদান বলেছেন, 'এশিয়া প্রায় চার বিলিয়ন মানুষের বাসভূমি। এখানে যারা গরিব, যারা প্রান্তিক, এই তাপপ্রবাহে তাদের ভয়ানক সমস্যার মধ্যে পড়তে হবে।'

710
Image Credit : Getty

ইম্পিরিয়াল কলেজ, লন্ডনের গ্র্যান্থাম ইনস্টিটিউটের গবেষক মারিয়াম জাকারিয়া বলেন, 'যদি না কার্বন নিঃসরণ কমাতে বড়সড় কোনও পদক্ষেপ করা না হয়, বা যদি তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫ ডিগ্রির মধ্যে আটকে রাখা না যায়, তাহলে এশিয়ায় তাপপ্রবাহ আরও ভয়ানক আকার ধারণ করবে। মৃত্যুর সংখ্যাও প্রতি বছর বাড়বে।'

810
Image Credit : our own

এদিকে, বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কমবে। তারপর থেকেই রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশই চড়বে। আগামী ৬ দিনের মধ্যেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজকের পর থেকে দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা কমছে তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

910
Image Credit : Getty

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায়। আগামীকালও এই জেলাগুলিতের অতি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

1010
Image Credit : our own

গরম ও হালকা বৃষ্টির খেলায় বাড়ছে তাপমাত্রা। বর্ষা না আসা পর্যন্ত এই ধরনের বৃষ্টিতেই বাড়ছে ভ্যাপসা গরম।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-China Talks: সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই
Recommended image2
US-Iran Deal: আমেরিকার প্রস্তাব নিয়ে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, পাল্টা একগুচ্ছ শর্ত চাপালো ইরানও
Recommended image3
Birth Rate: সন্তান হলেই সরকার দেবে ৮ লাখ! জনসংখ্যা বাড়াতে বিরাট ঘোষণা দেশের প্রধানমন্ত্রীর
Recommended image4
Now Playing
France Tornado: দশ বছরের সবচেয়ে বড় টর্নেডোয় লন্ডভন্ড ফরাসি গ্রাম! ক্ষয়ক্ষতি প্রায় ১,০০০ জন বাসিন্দার
Recommended image5
Now Playing
New York Flood: মুষলধারে বৃষ্টিতে জলের তলায় নিউইয়র্ক! রাস্তায় Flash Flood, Subway Platform-এ জল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved